বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৬ এএম
ভারতীয় টিভি সিরিয়াল ক্রাইম প্যাট্রোল দেখে ৫ দিনের ব্যবধানে ঢাকার সাভার ও কেরানীগঞ্জে দুই রিকশাচালককে খুন করে রিকশা ছিনিয়ে নিয়েছিল তিন তরুণ। এই দুই খুনের ৯ দিন পর আরও এক রিকশাচালককে খুন করার চেষ্টা করে তারা।
এই তিন তরুণ আবার একে অপরের বন্ধু। সম্প্রতি আদালতে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। তুষার, বকুল এবং রাসেল নামের তিন বন্ধুকে সাভারের শ্যামপুর বাজার এলাকায় থাকত। তাদের প্রত্যেকের বয়স ১৫ থেকে ১৮-এর মধ্যে। এপ্রিলে বকুল ও তুষারকে গ্রেফতার করে সাভার থানা পুলিশ। সর্বশেষ শনিবার রাসেলকে গ্রেফতার করা হয়। পরে তারা আদালতে জবানবন্দি দেয়।
পুলিশ জানায়, ২৭ মার্চ কেরানীগঞ্জে জাকির হোসেন ও ২ এপ্রিল সাভারের ভাকুর্তায় মতিউর রহমান নামে দুই রিকশাচালককে তারা খুন করে। মতিউরকে খুন করার ৯ দিন পর সাভারের ঝাউচরে মাইনুল নামের আরেক অটোরিকশা চালককে কুপিয়ে জখম করে তারা। এসব ঘটনায় সাভার থানায় দুটি এবং কেরানীগঞ্জ থানায় একটি মামলা হয়। জিজ্ঞাসাবাদের সময় তিনজনই স্বীকার করেছে, ভারতীয় টিভি চ্যানেলে ক্রাইম প্যাট্রোল দেখে অটোরিকশা ছিনতাই করার পরিকল্পনা করে তারা।
সাভার থানার ওসি এএফএম সায়েদ জানান, কেরানীগঞ্জ ও সাভারে দুটি খুনের রহস্য আমাদের আজানা ছিল। পরে সাভারে আরেকজন চালককে কুপিয়ে আহত করে রিকশা ছিনতাইয়ের ঘটনার তদন্ত করতে গিয়ে আগের দুই খুনের রহস্য বেরিয়ে আসে। রিকশা ছিনতাইয়ের ঘটনার ৭ দিন পরেই আমরা বকুল আর তুষারকে গ্রেফতার করি। এ সময় রাসেল পলাতক ছিল। দুই দিন আগে রাসেলকে বগুড়া থেকে গ্রেফতার করা হয়। পরে তারা আদালতে ঘটনাগুলোর সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।
সূত্র: যুগান্তর
সোহান তালুকদার, নিজস্ব প্রতিবেদক : সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন যাত্... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// জুলাই মাসে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহতের পরিবারের পাশে দাঁড়াতে ও আহতদের সর... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: আজ ১১ জানুয়ারী ২০২১ সদ্য নির্বাচিত জাতীয় প্রেসক্লাবের সাধারণ সস্পাদককে ফুল... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিমানবাহিনীকে আরও যুগোপযোগী করে গড়ে ... বিস্তারিত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সীমান্ত রক্ষা, মাদক, চোরাচালান সর্বোপরি দেশের সার্বভৌমত্ব র... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক ২০২১ সালের ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। চলতি বছরের মতো আগা... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত