শাহ্জালাল ব্যাংকের চেয়ারম্যান মোঃ সানাউল্লাহ সাহিদ  পুনর্নির্বাচিত 

Bank Bima Shilpa    ০৪:২৫ পিএম, ২০২১-০১-০৭    1144


শাহ্জালাল ব্যাংকের চেয়ারম্যান মোঃ সানাউল্লাহ সাহিদ  পুনর্নির্বাচিত 

 

মোঃ হারুন মিয়া ও মোঃ আব্দুল বারেক ভাইস-চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত


ব্যাংক বীমা শিল্প ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান মোঃ সানাউল্লাহ সাহিদ এবং মোঃ হারুন মিয়া ও মোঃ আব্দুল বারেক ভাইস- চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। গতকাল ০৬ জানুয়ারি ২০২১ইং তারিখে অনুষ্ঠিত শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর পরিচালক পর্ষদের ৩১৩তম সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ব্যাংকটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য চেয়ারম্যান মোঃ সানাউল্লাহ সাহিদ ১৯৬৩ সালে ঢাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বাণিজ্যে স্নাতক সম্মান ডিগ্রী লাভের পর ব্যবসা-বাণিজ্য শুরু করেন। সানাউল্লাহ সাহিদ শাহ্জালাল ইসলামী ব্যাংক লিঃ এর একজন স্পন্সর শেয়ারহোল্ডার এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর উদ্যোক্তা পরিচালক। তাছাড়া তিনি স্যামসাং ব্রান্ডের ইলেকট্রনিক্স পণ্যের বাজারজাতকারী প্রতিষ্ঠান ইলেকট্রা ইন্টারন্যাশনাল লিঃ এর চেয়ারম্যান ও ইলেকট্রা কনজিউমার ইলেকট্রনিক্স লিমিটেড এবং ফেডারেল সিকিউরিটিজ এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এর পরিচালক। তাছাড়াও তিনি কাশমীর ক্যামিক্যাল কোং, সাজাওয়া ব্রাদার্স এবং ইলেকট্রা ফার্নিচার এর পার্টনার। ব্যবসা-বাণিজ্যে সম্পৃক্ততার কারণে তিনি বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। তিনি বহু সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন।

পুনর্নির্বাচিত ভাইস-চেয়ারম্যান যুক্তরাজ্য ভিত্তিক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হারুন মিয়া সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলাধীন লামা চন্দরপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬১ সালে জন্মগ্রহণ করেন। তিনি লন্ডন¯’ এক্সচেঞ্জ কোম্পানী কুশিয়ারা ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড এবং কুশিয়ারা ট্রাভেলস্ লিঃ এর ব্যব¯’াপনা পরিচালক। তিনি শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিঃ, কুশিয়ারা ক্যাশ এন্ড ক্যারী, বাংলা ফ্রোজেন ফুড লিঃ এর পরিচালক এবংপ্রীতম ইন হোটেলের চেয়ারম্যান। তিনি বহু আর্থ-সামাজিক প্রতিষ্ঠানের সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত রয়েছেন।

পুনর্নির্বাচিত অপর ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল বারেক ১৯৬০ সালে চাঁদপুর জেলাধীন মতলব উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি শিক্ষা জীবন শেষ করার পর ব্যবসা শুরু করেন। মোঃ আব্দুল বারেক শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর একজন উদ্যোক্তা পরিচালক। তিনি আরজু ইলেকট্রনিক্স, জনি ইলেকট্রনিক্স এবং রনি ইলেকট্রনিক্স এর স্বত্বাধিকারী। তিনি দুই দশকের অধিক সময় সুনামের সাথে ব্যবসা বাণিজ্য করে আসছেন। 


রিটেলেড নিউজ

আরিফ বিল্লাহ আদিল চৌধুরী এবি ব্যাংকের নতুন এমডি

আরিফ বিল্লাহ আদিল চৌধুরী এবি ব্যাংকের নতুন এমডি

Bank Bima Shilpa

সেকান্দর আলী: এবি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আরিফ বিল... বিস্তারিত

ঋণ খেলাপির দায়ে ওয়ান ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাঈদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঋণ খেলাপির দায়ে ওয়ান ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাঈদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// ১২ কোটি পাওনার বিপরীতে সাউথইস্ট ব্যাংকের দায়ের করা মামলায়— চট্টগ্রাম অর্থঋ... বিস্তারিত

'থ্রি জিরোস’ লক্ষ্য বাস্তবায়নে নতুন পণ্য চালু করল ইউসিবি ব্যাংক

'থ্রি জিরোস’ লক্ষ্য বাস্তবায়নে নতুন পণ্য চালু করল ইউসিবি ব্যাংক

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রস্তাবিত ‘থ্রি জিরোস’ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্... বিস্তারিত

মোহাম্মদ নূরুল আমিন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান

মোহাম্মদ নূরুল আমিন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ... বিস্তারিত

নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ব্যাংকের ২২৩তম শাখা উদ্বোধন

নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ব্যাংকের ২২৩তম শাখা উদ্বোধন

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২৩তম শাখার কার্য... বিস্তারিত

আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ব্যাংক'র চেয়ারম্যান নির্বাচিত

আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ব্যাংক'র চেয়ারম্যান নির্বাচিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের চেয়ার... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত