গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড এর চেয়ারম্যান সাঈদ আহমেদ  ও  শওকত রেজা ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত

Bank Bima Shilpa    ০৩:০২ পিএম, ২০২১-০১-০৭    960

গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড এর চেয়ারম্যান সাঈদ আহমেদ  ও  শওকত রেজা ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত

ব্যাংক বীমা শিল্প ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত নন লাইফ বীমা কোম্পানী গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড এর সম্প্রতি অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় সাঈদ আহমেদকে সর্বসম্মতিক্রমে কোম্পানির চেয়ারম্যান এবং শওকত রেজা-কে ভাইস চেয়ারম্যান হিসেবে পুনঃনির্বাচিত করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

সাঈদ আহমেদ একজন উদ্যোক্তা ও শিল্পপতি হিসেবে ব্যবসায়িক সফলতা অর্জন করেছেন। তিনি বাংলাদেশ চেক টেকনোলজি লিঃ ও পিউরিটি ফুডস লিঃ এর চেয়ারম্যান, ভ্যানটেজ সিকিউরিটিজ লিঃ, সিটি হোমস্ লিঃ ও আল-তাইয়ার ইন্টারন্যাশনাল লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক, নাহার গ্লাস ইন্ডাস্ট্রিজ (প্রাঃ) লিঃ, এবং মেট্রোপলিটন ইউনিভার্সিটির পরিচালক। তিনি দি ফারমার্স ব্যাংক লিঃ (পদ্মা ব্যাংক লিঃ) এর পরিচালনা পর্ষদের প্রাক্তন নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং একজন উদ্যোক্তা শেয়ার হোল্ডার। এছাড়া তিনি আহমেদ শিপিং লাইন্স, আহমেদ ইনল্যান্ড শিপিং এজেন্সী, এ.কে. ইন্টারন্যাশনাল এবং আহমেদ এয়ারওয়েজ সার্ভিসেস এর স্বত্বাধিকারী। তিনি বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশন এর সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে কার্যকরী পরিষদের সদস্য।

তিনি লায়ন্স ক্লাব অফ ঢাকা সেন্ট্রাল ইস্ট এর প্রেসিডেন্ট এবং লায়ন্স ক্লাব অফ ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-২, বাংলাদেশ এর রিজিওন চেয়ারপারসন। এছাড়া তিনি ঢাকা ক্লাব লিঃ, গুলশান সোসাইটি, উত্তরা ক্লাব লিঃ, কুর্মিটোলা গলফ ক্লাব, ধানমন্ডি ক্লাব লিঃ, বাংলাদেশ ফ্লাইং ক্লাব লিঃ, চট্টগ্রাম বোট ক্লাব লিঃ এবং অল কমিউনিটি ক্লাব লিঃ এর স্থায়ী সদস্য। জনাব সাঈদ আহমেদ শরীয়তপুর জেলা সমিতির পৃষ্ঠপোষক সহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন।

শওকত রেজা দেশের একজন সুপরিচিত ব্যবসায়ী এবং উদ্যোক্তা। তিনি হিসাববিজ্ঞানে এম কম সম্পন্ন করেছেন। তিনি বিশিষ্ট ব্যবসায়িক ব্যক্তিত¦ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি রেডিমেড পোষাক ও টেক্সটাইল পণ্য আমদানি ও রপ্তানিতে একজন দক্ষ ব্যবসায়ী।

তিনি গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড এর উদ্যোক্তা পরিচালক এবং এ্যালিউর অ্যাপারেল লিমিটেড, ফ্যাশন প্লাস লিমিটেড, রেজা ফ্যাব্রিকস লিমিটেড, রেজা ফ্যাশন্স লিমিটেড, পদ্মা ব্লিচিং অ্যান্ড ডাইং লিমিটেড, পদ্মা উইয়েভিং লিমিটেড এবং পদ্মা ইয়ার্ন মিলস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক। তিনি নুরুল রওনাক ডায়াবেটিকস সেন্টারের প্রতিষ্ঠাতা যা ফেনী ডায়াবেটিক এসোসিয়েশন দ্বারা পরিচালিত ডায়াবেটিক রোগীদের জন্য একটি আউটডোর ক্লিনিক।
 
রিটেলেড নিউজ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত

ন্যাশনাল লাইফের ৭ কোটি ২৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

ন্যাশনাল লাইফের ৭ কোটি ২৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বৃহত্তর ... বিস্তারিত

পপুলার লাইফের বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বীমা গ্রাহকের দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা প... বিস্তারিত

সর্বশেষ