সোনারগাঁও টেক্সটাইলস্ লিমিটেডের ৩৪তম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত

Bank Bima Shilpa    ০১:২৩ পিএম, ২০২০-১২-২৪    877


সোনারগাঁও টেক্সটাইলস্ লিমিটেডের ৩৪তম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত

 

আবুল বাশার হাওলাদার: আজ ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১.০০ ঘটিকায় পুঁজিবাজারে তালিকাভুক্ত টেক্সটাইল খাতের কোম্পানী সোনারগাঁও টেক্সটাইলস্ লিমিটেডের ৩৪তম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়াল প্লাটফর্মে কোম্পানীর চেয়ারম্যান এ কে এম আজিজুর রহমান খান এর সভাপতিত্বে  অনুষ্ঠিত হয়।

 এসময় ভার্চুয়াল প্লাটফর্মে কোম্পানীর পরিচালক আবরার রহমান খান, রোজী রহমান, মজিবর রহমান খান, ব্যবস্থাপনা পরিচালক বজলুর রহমান খানসহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন। উপস্থিত শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে সভায় ডিজিটাল প্লাটফর্মে শেয়ার হোল্ডারের অংশগ্রহনে ২০২০ সালের জুন সমাপ্ত বছরে আর্থিক প্রতিবেদন অনুমোদন পরিচালক পরিষদের প্রতিবেদন, স্থিতিপত্র, লাভ-লোকসান হিসাব ও অডিট প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারন শেয়ারহোল্ডারের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। 

করোনা মহামারির জন্য উৎপাদন বন্ধ থাকা, প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তাগণ করোনায় আক্রান্ত হওয়াসহ নানাবিধ কারনে ব্যবসায়িক পরিস্থিতি প্রতিষ্ঠানের অনুকূলে না থাকায় ২০২০ সালের জুন সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের কোন প্রকার লভ্যাংশ প্রদান করা হয়নি। আগামীতে  কোম্পানীর ব্যবসা অগ্রগতি লভ্যাংশ প্রদান এবং ভবিষৎ সমৃদ্ধি কামনা করে শেয়ারহোল্ডাররা ডিজিটাল প্লাটফর্মে  বক্তব্য এসএমএস এর মাধ্যমে পাঠান। কোম্পানীর চেয়ারম্যান একেএম আজিজুর রহমান আগামীতে কোম্পানী উৎপাদন বৃদ্ধিসহ অব্যাহত সাফল্য ধরে রাখার প্রত্যয় ব্যাক্ত করে কোম্পানীর পরিচালক, কর্মকর্তা কর্মচারী ও শেয়ারহোল্ডারদের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেন। 

সভাটি ভার্চুয়াল মাধ্যমে পরিচালনা এবং শেয়ার হোল্ডারের পাঠানো বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করেন কোম্পানী সচিব মো: মনির হোসেন। উল্লেখ্য আইন এবং নিয়ম মোতাবেক প্রতিষ্ঠানটি ১৯৯৫ সালে ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সদস্যপদ লাভ করে পুঁজিবাজারে শেয়ার ক্রয় বিক্রয় করে আসছে। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি পর্যায়ক্রমে ব্যবসা সফল কোম্পানীতে রুপান্তরিত হয়ে কর্মহীন মানুষ পাচ্ছে কর্মসংস্থানের সুযোগ বিনিয়োগকারী পাচ্ছে তাদের ধারাবাহিক লভ্যাংশ যার ফলশ্রুতীতে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা পাওয়ার পর থেকে যোগাযোগ ব্যবস্থা এবং গ্যাস বিদ্যুৎ এর নানান সংকটের মধ্যেও ইতিপূর্বে বিনিয়োগকারীদের ১২১ শতাংশ নগদ ও ৩৫ শতাংশ শেয়ার লভ্যাংশ প্রদান করতে সক্ষম হয়েছে।

 পরিচালনা পর্ষদে রয়েছে এক ঝাঁক বুদ্ধীদিপ্ত এবং চৌকস পরিচালক যাদের পরিচালনায় বাংলাদেশের টেক্সটাইল জগতে সোনারগাওঁ টেক্সটাইল মাথা উঁচু করে নিজস্ব স্বকিয়তায় স্ব-মহিমায় শিল্প জগতে নিজের অবস্থান সুদৃঢ় করতে সক্ষম হয়েছে। 
 


রিটেলেড নিউজ

বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড এর ৫৩তম এজিএমএ ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড এর ৫৩তম এজিএমএ ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড এর ৫৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্... বিস্তারিত

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি'র ৩০তম এজিএমএ ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি'র ৩০তম এজিএমএ ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লা... বিস্তারিত

গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসি’র ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসি’র ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// নন লাইফ বীমা কোম্পানী গ্লোবাল ইন্সুরেন্স পিএলসি'র ২৬তম বার্ষিক সাধারণ সভা অন... বিস্তারিত

ন্যাশনাল ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ন্যাশনাল ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: ন্যাশনাল ব্যাংক পিএলসি'র ৪৩তম বার্ষিক সাধারণ সভা ১৩ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার ঢা... বিস্তারিত

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি'র ২৬তম বার্ষিক সাধারণ সভায় ২৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি'র ২৬তম বার্ষিক সাধারণ সভায় ২৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল... বিস্তারিত

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি’র ২৬তম এজিএম অনুষ্ঠিত

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি’র ২৬তম এজিএম অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : নন লাইফ  বীমা কোম্পানী কন্টিনেন্টাল ইনস্যুরেন্স পিএলসি এর ২৬তম বার্ষিক সাধার... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত