নিখোঁজের ১১ দিন পর সোহেল তাজের ভাগ্নে উদ্ধার

   ০১:৫২ পিএম, ২০১৯-০৬-২০    1096


নিখোঁজের ১১ দিন পর সোহেল তাজের ভাগ্নে উদ্ধার

সৌরভের চোখ বাঁধা ছিল, গায়ে ছিল না জামা: সোহেল তাজ


ভাগ্নে উদ্ধার হওয়ার পর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ জানিয়েছেন, ইফতেখার আলম সৌরভ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে।উদ্ধার হওয়ার সময় তার চোখ বাঁধা ছিল। গায়ে কোনো কাপড় ছিল না, শুধু পায়জামা পড়া ছিল।সে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় ছিল।

১১ দিন নিখোঁজ থাকার পর আজ বৃহস্পতিবার ভোরে ময়মনসিংহ থেকে উদ্ধার করা হয় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের ভাগ্নে সৌরভকে।

বৃহস্পতিবার ১১টার দিকে ফেসবুক লাইভে এবং নিজের বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সোহেল তাজ বলেন, দেশের আর কোনো মানুষ এই পরিস্থিতির শিকার হোক তা আমরা চাই না।এই বিভীষিকাময় পরিস্থিতিতে দেশবাসী সৌরভের পরিবারের পাশে থাকায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সোহেল তাজ বলেন, ‘সৌরভকে যখন পাওয়া যায় তখন তার হাত-পা বাঁধা ছিল।গায়ে কোনো জামা ছিল না, শুধু পায়জামা পরা ছিল। তার চোখ বাঁধা ছিল। ময়মনসিংহের পুলিশ সুপার তাকে বাসায় নিয়ে গোসলের ব্যবস্থা করেন এবং কিছু খাবার দেন। উদ্ধারের পর সৌরভ বুঝেই উঠতে পারেনি সে কোথায় আছে।’

আতঙ্কগ্রস্ত সৌরভকে এতদিন কোথায় আটকে রাখা হয়েছিল সে বিষয়ে সে মুখ খুলতে চাইছে না। সোহেল তাজ বলেন, ‘সে মানসিকভাবে একেবারেই বিপর্যস্ত। এখন তাকে চাপমুক্ত রাখতে চাই। আমরা তাকে একটু স্বস্তিতে রাখতে চাই। সৌরভ আভাসে ইঙ্গিতে কিছুটা জানিয়েছে, সে কী পরিস্থিতিতে ছিল। তবে এখন তার ওপর কোনো চাপ দেয়া যাবে না। আমরা তার অপেক্ষায় আছি।’

উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে ময়মনসিংহ থেকে সৌরভকে উদ্ধার করা হয়। তিনি সোহেল তাজের মামাতো বোনের ছেলে।

বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার শাহ আবিদ হোসেন জানান, ভোরে তারাকান্দা উপজেলার বটতলা নামকস্থানে জামিল অটো রাইস মিলের সামনে থেকে সৌরভকে উদ্ধার করেছে পুলিশ।তিনি বলেন, কে বা কারা ভোরে চট্টগ্রামে নিখোঁজ সৈয়দ ইফতেখার আলম ওরফে সৌরভকে তারাকান্দা উপজেলার বটতলা মধুপুর এলাকার জামিল অটো রাইস মিলের সামনের রাস্তায় রেখে যায়।

এর পর সৌরভ ওই মিলে গিয়ে নিজের পরিচয় দিলে মিলের ম্যানেজার সমীর সৌরভের পরিবারকে খবর দেন। পরে পরিবারের পক্ষ থেকে চট্টগ্রামের আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়।

পুলিশ সুপার বলেন, ভোর ৫টা ২০ মিনিটে চট্টগ্রাম এন্টি-টেররিজম ইউনিটের ডিসি আমাকে (ময়মনসিংহের পুলিশ সুপার) ফোন করে জানান- তারাকান্দা উপজেলার বটতলা মধুপুর এলাকার জামিল অটো রাইস মিলের সামনে সৌরভকে পাওয়া গেছে।

খবর পেয়ে তারাকান্দা থানার পুলিশসহ তিনি নিজে গিয়ে সৌরভকে উদ্ধার করে ময়মনসিংহে নিয়ে আসেন। পরে তার পরিবারের সঙ্গে কথা বলে তাদের চাহিদা অনুযায়ী পুলিশ পাহারায় তাকে বনানীতে পরিবারের কাছে পাঠানো ব্যবস্থা করা হয়। সৌরভের শারীরিক অবস্থা ভালো এবং তিনি সুস্থ আছেন।

এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার জানান, এ মুহূর্তে সৌরভের সঙ্গে কথা বলার মতো পরিস্থিতি হয়নি। তিনি রাইস মিলে একটি চেয়ারে বসাছিলেন।

তাকে নির্যাতন করা হয়েছে কিনা, এ ব্যাপারে জানতে চাইলে পুলিশ সুপার জানান, এ ব্যাপারে সৌরভ কিছুই বলেননি, বলেছে পরে কথা বলবে। ১১ দিন কোথায় ছিল, কীভাবে ছিল- এমন প্রশ্নের জবাবে তিনি কিছুই বলতে পারেননি। তবে তাকে আটকে রাখা হয়েছিল এটুকুই বলেছে বলে জানান তিনি।

গত ৯ জুন চট্টগ্রামের মিমি সুপার মার্কেটের আগোরার সামনে থেকে সৌরভ অপহৃত হন।

গত শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ এমনই অভিযোগ করেন।

একই অভিযোগ করে ভাগ্নেকে অক্ষত ও জীবিত অবস্থায় ফেরত চেয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটে এক সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় তার নিখোঁজ ভাগ্নের মা সৈয়দা ইয়াসমিন আরজুমান উপস্থিত ছিলেন।

সৌরভ ঢাকার ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করে একটি বেসরকারি সংস্থার পক্ষে ডকুমেন্টরি তৈরির কাজ করতেন। সৌরভ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের মামাতো বোন সৈয়দা ইয়াসমিন আরজুমানের ছেলে।


সূত্র:যুগান্তর


রিটেলেড নিউজ

সেপ্টেম্বরে মোট দুর্ঘটনা ৪৪২, নিহত ৪২৩ আহত ৬৭৪ দুর্গাপুজায় নিরাপদ যাত্রার প্রত্যাশা জেওএসপি'র

সেপ্টেম্বরে মোট দুর্ঘটনা ৪৪২, নিহত ৪২৩ আহত ৬৭৪ দুর্গাপুজায় নিরাপদ যাত্রার প্রত্যাশা জেওএসপি'র

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিà¦... বিস্তারিত

 জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন  মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈà¦... বিস্তারিত

স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট প্রাইম লাইফের আকুল আবেদন

স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট প্রাইম লাইফের আকুল আবেদন

Bank Bima Shilpa

স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট প্রাইম লাইফের আকুল আবেদন ... বিস্তারিত

যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের নতুন কমিটি আত্নপ্রকাশ : লক্ষ্য নিরাপদ গণপরিবহন

যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের নতুন কমিটি আত্নপ্রকাশ : লক্ষ্য নিরাপদ গণপরিবহন

Bank Bima Shilpa

সোহান তালুকদার, নিজস্ব প্রতিবেদক : সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন যাত্... বিস্তারিত

গণহত্যা স্মৃতি ফাউন্ডেশনে সবার দান চাইলেন প্রধান উপদেষ্টা

গণহত্যা স্মৃতি ফাউন্ডেশনে সবার দান চাইলেন প্রধান উপদেষ্টা

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// জুলাই মাসে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহতের পরিবারের পাশে দাঁড়াতে ও আহতদের সরà§... বিস্তারিত

সর্বশেষ

PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance

PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance

Bank Bima Shilpa

PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance ... বিস্তারিত

সেপ্টেম্বরে মোট দুর্ঘটনা ৪৪২, নিহত ৪২৩ আহত ৬৭৪ দুর্গাপুজায় নিরাপদ যাত্রার প্রত্যাশা জেওএসপি'র

সেপ্টেম্বরে মোট দুর্ঘটনা ৪৪২, নিহত ৪২৩ আহত ৬৭৪ দুর্গাপুজায় নিরাপদ যাত্রার প্রত্যাশা জেওএসপি'র

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিà¦... বিস্তারিত

ময়নমসিংহ অঞ্চলে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

ময়নমসিংহ অঞ্চলে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত