বিমানবাহিনীকে আরও যুগোপযোগী করে গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

Bank Bima Shilpa    ০৭:০০ পিএম, ২০২০-১২-২০    1190


 বিমানবাহিনীকে আরও যুগোপযোগী করে গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

 

নিজস্ব প্রতিবেদক
   
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিমানবাহিনীকে আরও যুগোপযোগী করে গড়ে তোলা হবে। ‘আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছি। এর মাধ্যমে বিমান চলাচল, বিমান নির্মাণ, গবেষণা, মহাকাশবিজ্ঞান চর্চা হবে। আমি আশা করি এর মাধ্যমে একদিন হয়তো বাংলাদেশে যুদ্ধ বিমান, পরিবহন বিমান এবং হেলিকপ্টারও তৈরি করতে সক্ষম হবে, ইনশাল্লাহ।’

প্রধানমন্ত্রী বলেন, ‘ফোর্সেস গোল-২০৩০ বাস্তবায়নের লক্ষ্যে বিমানবাহিনীকে উন্নত ও আধুনিকায়নে ভবিষ্যতে আরও আধুনিক, উচ্চক্ষমতাসম্পন্ন যুদ্ধবিমান ও অন্যান্য সরঞ্জামাদি কেনার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

প্রধানমন্ত্রী রোববার (২০ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ বিমানবাহিনী একাডেমি যশোরে শীতকালীন ‘রাষ্ট্রপতি কুচকাওয়াজ-২০২০’ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিমানবাহিনীতে শিগগিরই যুক্ত হবে এয়ার ডিফেন্স সিস্টেম ইন্টিগ্রেশন, আনম্যান্ড এরিয়াল ভেহিকেল সিস্টেম, মোবাইল গ্যাপ ফিলার রাডার এবং সর্বাধুনিক এয়ার ডিফেন্স রাডার। জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে আওয়ামী লীগ সরকার বাংলাদেশ বিমানবাহিনীকে আরও শক্তিশালী ও যুগোপযোগী করে গড়ে তোলার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ইতোমধ্যে তার সরকার বিমানবাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নের ধারাবাহিকতায় আধুনিক উচ্চক্ষমতাসম্পন্ন বিমান, হেলিকপ্টার, রাডার, ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র, অত্যাধুনিক সমরাস্ত্র এবং অন্যান্য যন্ত্রপাতি সংযোজন করেছে।’

প্রধানমন্ত্রী আরও বলেন,‘বিমানবাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য অত্যাধুনিক পাঁচটি সি-১৩০জে পরিবহন বিমান ক্রয়ের জন্য চুক্তি সম্পাদন করা হয়েছে। এর মধ্যে তিনটি বিমান ইতোমধ্যে দেশে এসে পৌঁছেছে। বৈমানিকদের উন্নততর প্রশিক্ষণ নিশ্চিত করতে আরও ৭টি অত্যাধুনিক কে-৮ডব্লিউ জেট ট্রেইনার বিমান সংযোজন করা হয়েছে এবং অচিরেই যুক্ত হতে যাচ্ছে পিটি-৬ সিমুলেটর। এখন হয়তো কোভিড-১৯ এর কারণে আমরা বেশি অর্থ ব্যয় করতে পারছি না।


রিটেলেড নিউজ

যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের নতুন কমিটি আত্নপ্রকাশ : লক্ষ্য নিরাপদ গণপরিবহন

যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের নতুন কমিটি আত্নপ্রকাশ : লক্ষ্য নিরাপদ গণপরিবহন

Bank Bima Shilpa

সোহান তালুকদার, নিজস্ব প্রতিবেদক : সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন যাত্... বিস্তারিত

গণহত্যা স্মৃতি ফাউন্ডেশনে সবার দান চাইলেন প্রধান উপদেষ্টা

গণহত্যা স্মৃতি ফাউন্ডেশনে সবার দান চাইলেন প্রধান উপদেষ্টা

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// জুলাই মাসে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহতের পরিবারের পাশে দাঁড়াতে ও আহতদের সর... বিস্তারিত

জাতীয় প্রেসক্লাবের সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদককে দৈনিক নিরপেক্ষ সংবাদ ও ব্যাংক বীমা শিল্প পত্রিকার শুভেচ্ছা

জাতীয় প্রেসক্লাবের সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদককে দৈনিক নিরপেক্ষ সংবাদ ও ব্যাংক বীমা শিল্প পত্রিকার শুভেচ্ছা

Bank Bima Shilpa

  নিজস্ব প্রতিবেদক: আজ ১১ জানুয়ারী ২০২১ সদ্য নির্বাচিত জাতীয় প্রেসক্লাবের সাধারণ সস্পাদককে ফুল... বিস্তারিত

সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: প্রধানমন্ত্রী  

সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: প্রধানমন্ত্রী  

Bank Bima Shilpa

  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সীমান্ত রক্ষা, মাদক, চোরাচালান সর্বোপরি দেশের সার্বভৌমত্ব র... বিস্তারিত

২০২১ সালে সরকারি ছুটি ২২ দিন, ৭ দিন পড়েছে শুক্র-শনিতে

২০২১ সালে সরকারি ছুটি ২২ দিন, ৭ দিন পড়েছে শুক্র-শনিতে

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক     ২০২১ সালের ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। চলতি বছরের মতো আগা... বিস্তারিত

যেখান থেকে কম পয়সায় পাওয়া যায়, আমরা ভ্যাকসিন নেব

যেখান থেকে কম পয়সায় পাওয়া যায়, আমরা ভ্যাকসিন নেব

Bank Bima Shilpa

    দেশে মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন আনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বল... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত