বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৯ এএম
উন্নত ও আধুনিক গ্রাহক সেবার লক্ষ্যে চট্টগ্রামে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের স্থানান্তরিত আন্দরকিল্লা শাখার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। ২০ ডিসেম্বর, রবিবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ব্যাংকটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর. চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মোঃ রফিকুল ইসলাম, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর প্রধান প্রকৌশলী লেঃ কর্নেল সোহেল আহমেদ।
ভার্চুয়াল অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন উপব্যবস্থাপনা পরিচালক
মোঃ ফজলুল করিম, শাব্বির আহমেদ এবং মোঃ মাহ্মুদুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আমিনুল ইসলাম ভূঁইয়া, ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ, মোহাম্মদ আযম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, মোঃ ছালামত উল্লাহসহ ব্যাংকের ঊর্র্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এসময় বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ীর সমাগম ঘটে।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন আন্দরকিল্লাবাসীর পক্ষ থেকে নতুন ঠিকানায় স্থানান্তরিত ব্যাংকের শাখাটিকে স্বাগত জানান। সব শ্রেণী পেশার মানুষকে সেবা প্রদানের বিষয়ে তিনি ব্যাংক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী বলেন, গ্রাহক সেবার কথা চিন্তা করেই বৃহৎ পরিসরে আন্দরকিল্লা শাখা স্থানান্তর করা হয়েছে। সকলকে ইসলামী ব্যাংকিং এর সেবা গ্রহণের আমন্ত্রণ জানিয়ে তিনি আরও বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব। দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এরই মধ্যে তা প্রমানে সফল হয়েছে। সর্বাধুনিক সকল ব্যাংকিং পরিষেবা নিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এই এলাকার উন্নয়নে সহযোগী হবে, ইনশাহ-আল্লাহ।
সেকান্দর আলী: এবি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আরিফ বিল... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// ১২ কোটি পাওনার বিপরীতে সাউথইস্ট ব্যাংকের দায়ের করা মামলায়— চট্টগ্রাম অর্থঋ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রস্তাবিত ‘থ্রি জিরোস’ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২৩তম শাখার কার্য... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের চেয়ার... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত