ইংরেজির অর্ধেক দামে বাংলায় এসএমএস

   ০১:০০ পিএম, ২০১৯-০৬-১৯    1149


ইংরেজির অর্ধেক দামে বাংলায় এসএমএস

ঢাকা: বাংলায় এসএমএস পাঠানোর খরচ কমিয়ে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বাংলায় প্রতি এসএমএসে খরচ হবে মাত্র ২৫ পয়সা। 


বিটিআরসি সম্প্রতি মোবাইল ফোন অপারেটরগুলোর প্রধানদের এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে বলে সংস্থার একজন কর্মকর্তা বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

কমিশনের সিস্টেম অ্যান্ড সার্ভিস বিভাগের উপ-পরিচালক সামিরা তাবাসসুম স্বাক্ষরিত গত ১৩ জুনের নির্দেশনায় বলা হয়, ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে প্রেরিত বাংলায় এসএমএসের ট্যারিফ সর্বোচ্চ শূন্য দশমিক ২৫ টাকা (ভ্যাট ও ট্যারিফ ব্যতীত) নির্ধারণ করা হলো। যা আগামী ২০ জুন  থেকে কার্যকর করার জন্য নির্দেশনা দেওয়া হলো।

টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক এবং রবি, বাংলালিংক ও গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা পাঠানো হয়েছে।

বর্তমানে প্রতি এসএমএসে খরচ ৫০ পয়সা (ভ্যাট ও ট্যারিফ ব্যতীত)। ২০১০ সালের ১৫ আগস্ট থেকে এ ট্যারিফ কার্যকর আছে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার বাংলায় এসএমএসের খরচ কমানো নিয়ে মঙ্গলবার (১৮ জুন) রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, বাংলায় একটি এসএমএস পাঠাতে ইংরেজির দ্বিগুণ খরচ হয়, কারণ বাংলায় অক্ষর বেশি হয়ে যায়। সেই অসুবিধার যুগ অতিক্রান্ত। এখন রাষ্ট্রভাষায় এসএমএস পাঠান ইংরেজির অর্ধেক দামে।

 

সূত্র: বাংলা নিউজ


রিটেলেড নিউজ

করোনাভাইরাস : রোগ প্রতিরোধ ক্ষমতা যেভাবে বাড়াতে পারেন

করোনাভাইরাস : রোগ প্রতিরোধ ক্ষমতা যেভাবে বাড়াতে পারেন

Bank Bima Shilpa

এস এম নুরুজ্জামান : মূখ্য নির্বাহী কর্মকর্তা, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স যুগের পর যুগ প্রকৃতি... বিস্তারিত

পাসওয়ার্ড হ্যাক হয়েছে কিনা জানা যাবে এই গুগল টুলে

পাসওয়ার্ড হ্যাক হয়েছে কিনা জানা যাবে এই গুগল টুলে

কিছুদিন ধরেই অনেকের পাসওয়ার্ড হ্যাক হয়ে যাওয়ার ঘটনা প্রকাশ্যে আসছে। আপনার পাসওয়ার্ড হ্যাক হয়েছে ... বিস্তারিত

স্মার্টফোনের জন্য যে অ্যাপ ক্ষতিকর

স্মার্টফোনের জন্য যে অ্যাপ ক্ষতিকর

সাধারণত প্লেস্টোর বা অ্যাপ স্টোরে নানা ধরনের অ্যাপ উন্মুক্ত থাকে ব্যবহারকারীদের জন্য। বেশির ভাগ ... বিস্তারিত

ঘড়ির দেওয়া প্রেসক্রিপশন গ্রাহ্য হবে ডাক্তারের কাছে

ঘড়ির দেওয়া প্রেসক্রিপশন গ্রাহ্য হবে ডাক্তারের কাছে

ডাক্তার ও রোগীর মধ্যে সেতুবন্ধন করবে অ্যাপেল ওয়াচ সিরিজ ফোর। কমবেশি সকলেরই প্রায় জানা, অ্যাপেল ওয়... বিস্তারিত

ফোনে কী করছেন জানালেই অর্থ দেবে ফেসবুক!

ফোনে কী করছেন জানালেই অর্থ দেবে ফেসবুক!

আপনি স্মার্টফোনে কী করছেন, সে তথ্য কিনবে ফেসবুক। ‘স্টাডি’ নামে নতুন একটি অ্যাপ দিয়ে ফোন ব্যবহা... বিস্তারিত

পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহার করা হবে মহাআকাশযান চালাতে

পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহার করা হবে মহাআকাশযান চালাতে

উপগ্রহ কক্ষপথ ও মহাকাশে মহাকাশযান পাঠানোর জন্য সাধারণত বিশেষ তরল জ্বালানি হাইড্রাজিন ব্যবহার কর... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত