বৃত্তি প্রদান করল শাহ্জালাল ইসলামী ব্যাংক 

Bank Bima Shilpa    ০৭:৩১ পিএম, ২০২০-১১-২৫    1306


বৃত্তি প্রদান করল শাহ্জালাল ইসলামী ব্যাংক 

 

করোনাকালেও দেশের দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের আর্থিক সহযোগিতা হিসেবে ৫১৫জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড।এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ব্যাংকটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। আজ ২৫ নভেম্বর ২০২০ইং তারিখে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে রাজধানী ঢাকা এবং সন্নিকটের বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে ন্যূনতম নির্বাচিত ১০ জন ছাত্র-ছাত্রীকে নিয়ে অতি ক্ষুদ্র পরিসরে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর করপোরেট হেড অফিসে আনুষ্ঠানিকভাবে উক্ত বৃত্তির চেক প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্ত অবশিষ্ট ৫০৫জন ছাত্র-ছাত্রীর বৃত্তির অর্থ দ্রুততম সময়ের মধ্যে তাদের স্ব-স্ব ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোঃ সানাউল্লাহ সাহিদ অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান, সিআইপি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও  এম. শহীদুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালকবৃন্দ আব্দুল হালিম, মহিউদ্দিন আহমেদ, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, মোহাম্মদ ইউনুছ, মোঃ গোলাম কুদ্দুস, ইন্ডিপেনডেন্ট পরিচালক একরামুল হক, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ শাহজাহান সিরাজ, এম. আখতার হোসেন ও ইমতিয়াজ ইউ. আহমেদ-সহ বৃত্তিপ্রাপ্ত ১০জন ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

দেশের বিভিন্ন কলেজ, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অসচ্ছল পরিবারের সর্বমোট ৫১৫জন মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করা হয়েছে। বৃত্তিপ্রাপ্ত ৫১৫ জন ছাত্র-ছাত্রীদের মধ্যে এসএসসি পর্যায়ে ছাত্র ১৫০ জন ও ছাত্রী ১৬৫ জন, এইচএসসি পর্যায়ে ছাত্র ১২০ জন ও ছাত্রী ৮০ জন রয়েছেন। বৃত্তি হিসেবে এসএসসি পর্যায়ের শিক্ষার্থীদের বৃত্তি হিসেবে এককালীন ২৭,৫০০.০০ (সাতাশ হাজার পাঁচশত) টাকা প্রদান করা হবে।এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীদের বৃত্তি হিসেবে ৩ বছর মেয়াদী ডিগ্রী পর্যায়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদেরকে ৩টি কিস্তিতে প্রতি কিস্তি ১৫,৮৭৫.০০ (পনের হাজার আটশত পঁচাত্তর) টাকা হিসেবে সর্বমোট (১৫,৮৭৫.০০ ী ৩) = ৪৭,৬২৫.০০ (সাতচল্লিশ হাজার ছয়শত পঁচিশ) টাকা এবং ৪ বছর মেয়াদী ¯œাতক সম্মান পর্যায়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদেরকে ৪টি কিস্তিতে প্রতি কিস্তি ১৫,৮৭৫.০০ (পনের হাজার আটশত পঁচাত্তর) টাকা হিসেবে সর্বমোট (১৫,৮৭৫.০০ ী ৪) = ৬৩,৫০০.০০ (তেষট্টি হাজার পাঁচশত) টাকা প্রদান করা হবে। ২০১৯ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ব্যাংকের বৃত্তির জন্য মনোনীত ৫১৫জন ছাত্র-ছাত্রীদেরকে এককালীন/কিস্তি আকারে সর্বমোট ২,১৩,৬২,৫০০.০০ (দুই কোটি তের লক্ষ বাষট্টি হাজার পাঁচশত) টাকা বৃত্তি প্রদান করা হবে। 

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোঃ সানাউল্লাহ সাহিদ, ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শহীদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোঃ সানাউল্লাহ সাহিদ বলেন, করোনা ভাইরাসজনিত কারণে বাংলাদেশসহ বিশ^ব্যাপী অর্থনৈতিক মন্দার পরিস্থিতিতেও শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। অদূর ভবিষ্যতেও মেধাবীদের সহযোগিতার ক্ষেত্রে আমাদের সাহায্যের হাত সম্প্রসারিত হবে ইনশাআল্লাহ্। সমাজের সবার জন্য ন্যায্য ও মানসম্মত শিক্ষা সুনিশ্চিত করার জন্য সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান ব্যাংকের চেয়ারম্যান মোঃ সানাউল্লাহ সাহিদ।

ব্যাংকের ফাউন্ডেশন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান, সিআইপিবলেন, দেশের অসচ্ছল পরিবারের এসকল কৃতি ছাত্র-ছাত্রী উচ্চশিক্ষা গ্রহণ করে নিজেদের ভাগ্যোন্নয়নের সাথে দেশের আর্থ সামাজিক উন্নয়নেও ভূমিকা রাখবে বলে তিনি তার বক্তব্যে আশাবাদ ব্যক্ত করেন।
 


রিটেলেড নিউজ

আরিফ বিল্লাহ আদিল চৌধুরী এবি ব্যাংকের নতুন এমডি

আরিফ বিল্লাহ আদিল চৌধুরী এবি ব্যাংকের নতুন এমডি

Bank Bima Shilpa

সেকান্দর আলী: এবি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আরিফ বিল... বিস্তারিত

ঋণ খেলাপির দায়ে ওয়ান ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাঈদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঋণ খেলাপির দায়ে ওয়ান ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাঈদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// ১২ কোটি পাওনার বিপরীতে সাউথইস্ট ব্যাংকের দায়ের করা মামলায়— চট্টগ্রাম অর্থঋ... বিস্তারিত

'থ্রি জিরোস’ লক্ষ্য বাস্তবায়নে নতুন পণ্য চালু করল ইউসিবি ব্যাংক

'থ্রি জিরোস’ লক্ষ্য বাস্তবায়নে নতুন পণ্য চালু করল ইউসিবি ব্যাংক

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রস্তাবিত ‘থ্রি জিরোস’ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্... বিস্তারিত

মোহাম্মদ নূরুল আমিন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান

মোহাম্মদ নূরুল আমিন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ... বিস্তারিত

নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ব্যাংকের ২২৩তম শাখা উদ্বোধন

নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ব্যাংকের ২২৩তম শাখা উদ্বোধন

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২৩তম শাখার কার্য... বিস্তারিত

আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ব্যাংক'র চেয়ারম্যান নির্বাচিত

আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ব্যাংক'র চেয়ারম্যান নির্বাচিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের চেয়ার... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত