২০২১ সালের ১ মার্চ থেকে ই-রিসিট চালু হবে: আইডিআরএ চেয়ারম্যান

Bank Bima Shilpa    ০৬:৪৪ পিএম, ২০২০-১১-২৫    1012

২০২১ সালের ১ মার্চ থেকে ই-রিসিট চালু হবে: আইডিআরএ চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: ২০২১ সালের ১ মার্চ থেকে বীমাখাতে ই-রিসিট চালু হবে বলে জানিয়েছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন। আজ বুধবার ‘বঙ্গবন্ধু আশার আলো-বীমা দাবি নিষ্পত্তির প্রয়াস’ নামে অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে লাইফ বীমা গ্রাহকদের মৃত্যুদাবির চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

ড. এম মোশাররফ হোসেন বলেন, বীমাখাতে ডিজিটাইজেশনকে গুরুত্ব দেয়ার জন্য প্রধানমন্ত্রীর অনুশাসন রয়েছে। আর এই ডিজিটাইজেশনকে গুরুত্ব দেয়ার কারণেই বিশ্বের সব থেকে দ্রুততম ইকোনমি বলা হয় বাংলাদেশকে। বীমাখাতে বেশ কিছু ডিজিটাইজেশনের চেষ্টা চলছে। ইকেওয়াইসি, ই-রিসিপ্ট এগুলো বীমাখাতকে অনেকটা সহযোগিতা করে।

তিনি বলেন, ই-রিসিপ্ট বাস্তবায়ন হলে পেপারলেস কার্যক্রম হবে। অনেক সময় গ্রাহক রিসিট হারিয়ে ফেলে, সে সময় এটা জমা দিতে পারে না। যার ফলে বীমা দাবি নিয়ে সমস্যায় পড়তে হয়। ই-রিসিপ্ট হলে আমরা অনেক দিক থেকে সুবিধা পাবো। ব্যয় হ্রাস পাবে।

আইডিআরএ চেয়ারম্যান বলেন, প্রতি বছর বীমা গ্রাহকদের জন্য প্রায় ৫ কোটি পেপার (প্রিমিয়াম রিসিট) তৈরি করতে হয়। ই-রিসিপ্ট চালু হলে এই ৫ কোটি রিসিপ্ট আর লাগবে না। তাহলে কুরিয়ার খরচ কমে যাবে। লোকবলও কম লাগবে। আগামী ১ মার্চ থেকে বীমাখাতে এটা শুরু হবে।

‘বঙ্গবন্ধু আশার আলো-বীমা দাবি নিষ্পত্তির প্রয়াস’ অনুষ্ঠানের বিষয়ে তিনি বলেন, ১৯২০ সালের ১৭ মার্চ বুধবার বঙ্গবন্ধুর জন্মদিন। আপনাদের মুখে হাসি ফুটানোর জন্য সেই বুধবারকেই বেছে নেয়া হয়েছে। জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে প্রতিমাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার এ বীমা দাবি পরিশোধ করা হবে। এই অনুষ্ঠানের ২০০ জনকে ১০ কোটি টাকা প্রদান করা হবে এই অনুষ্ঠানের মাধ্যমে।

রিটেলেড নিউজ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত

ন্যাশনাল লাইফের ৭ কোটি ২৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

ন্যাশনাল লাইফের ৭ কোটি ২৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বৃহত্তর ... বিস্তারিত

পপুলার লাইফের বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বীমা গ্রাহকের দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা প... বিস্তারিত

সর্বশেষ