সিটি ব্যাংকের নতুন পরিচালক রেবেকা ব্রুসন্যান

Bank Bima Shilpa    ০৩:২৪ পিএম, ২০২০-১১-১৭    906


সিটি ব্যাংকের নতুন পরিচালক রেবেকা ব্রুসন্যান

 

ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের (আইএফসি) মনোনীত পরিচালক হিসেবে সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদে যুক্ত হলেন রেবেকা ব্রসন্যান।

সোমবার (১৬ নভেম্বর)  সিটি ব্যাংক থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, ২০১৭ সাল থেকে সিটি ব্যাংকের শেয়ারহোল্ডার হিসেবে যুক্ত রয়েছে বিশ্বব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান আইএফসি। ব্রসন্যান বর্তমানে হংকং ভিত্তিক এনজিও মাদারস চয়েজ-এর প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে কৌশলগত উন্নয়নে অবদানের পাশাপাশি সহযোগী সাতটি প্রতিষ্ঠানের কার্যক্রম দেখভাল করছেন। পরিবারহীন শিশু এবং কিশোরীদের জীবনমান উন্নয়নে কাজ করে মাদারস চয়েজ। ২০১৬ সালে মাদারস চয়েজ-এ যুক্ত হবার আগে পুঁজিবাজার ব্যবস্থাপনা প্রতিষ্ঠান হংকং এক্সচেঞ্জ এবং ক্লিয়ারিং লিমিটেড (এইচকেএক্স) এর নীতিনির্ধারণী পর্যায়ে কাজ করেছেন ব্রসন্যান। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রডাক্ট ডেভেলপমেন্টের প্রধান হিসেবে বৈশ্বিক পণ্য বাজারে প্রাতিষ্ঠানিক প্রবেশ, একীভূতকরণ এবং অধিগ্রহণের কৌশল ব্যবস্থাপনায় দক্ষতা দেখিয়েছেন তিনি। লন্ডন মেটাল এক্সচেঞ্জের অধিগ্রহণ প্রক্রিয়ায় অগ্রণী ভূমিকা ছিল রেবেকা ব্রসন্যানের। এইচকেএক্স-এর জন্য বিনিয়োগ পণ্য, ঝুঁকি ব্যবস্থাপনা, মুদ্রাবাজার এবং পণ্যবাজারের জন্য নির্দিষ্ট কৌশল প্রণয়নে ভূমিকা রাখেন তিনি।
সামাজিক উন্নয়নে যুক্ত ব্রসন্যান ‘জেনারেশন ক্রিশ্চিয়ান এডুকেশন’ এবং রুম-টু-রিড নামে উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনা পরিষদের সদস্য হিসেবে নীতিনির্ধারণে কাজ করেছেন। এছাড়া নারীর ক্ষমতায়ন এবং সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার জন্য চায়না ডেইলি এবং এশিয়া নিউজ নেটওয়ার্ক যৌথভাবে ২০১৬ সালে ‘এশিয়ান উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ডে’ তাকে
ভূষিত করে।  
হার্ভার্ড বিজনেস স্কুলের জেনারেল ম্যানেজমেন্ট প্রোগ্রামের ডিগ্রিধারী ব্রসন্যান লন্ডন স্কুল অব ইকনোমিকস থেকে আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর এবং ট্রিনিটি কলেজ, আমেরিকা থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।


রিটেলেড নিউজ

আরিফ বিল্লাহ আদিল চৌধুরী এবি ব্যাংকের নতুন এমডি

আরিফ বিল্লাহ আদিল চৌধুরী এবি ব্যাংকের নতুন এমডি

Bank Bima Shilpa

সেকান্দর আলী: এবি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আরিফ বিল... বিস্তারিত

ঋণ খেলাপির দায়ে ওয়ান ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাঈদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঋণ খেলাপির দায়ে ওয়ান ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাঈদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// ১২ কোটি পাওনার বিপরীতে সাউথইস্ট ব্যাংকের দায়ের করা মামলায়— চট্টগ্রাম অর্থঋ... বিস্তারিত

'থ্রি জিরোস’ লক্ষ্য বাস্তবায়নে নতুন পণ্য চালু করল ইউসিবি ব্যাংক

'থ্রি জিরোস’ লক্ষ্য বাস্তবায়নে নতুন পণ্য চালু করল ইউসিবি ব্যাংক

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রস্তাবিত ‘থ্রি জিরোস’ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্... বিস্তারিত

মোহাম্মদ নূরুল আমিন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান

মোহাম্মদ নূরুল আমিন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ... বিস্তারিত

নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ব্যাংকের ২২৩তম শাখা উদ্বোধন

নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ব্যাংকের ২২৩তম শাখা উদ্বোধন

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২৩তম শাখার কার্য... বিস্তারিত

আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ব্যাংক'র চেয়ারম্যান নির্বাচিত

আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ব্যাংক'র চেয়ারম্যান নির্বাচিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের চেয়ার... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত