দেশের সর্ববৃহৎ আইপিও রবির শেয়ারের আবেদন শুরু

Bank Bima Shilpa    ০৩:১১ পিএম, ২০২০-১১-১৭    1150


দেশের সর্ববৃহৎ আইপিও রবির শেয়ারের আবেদন শুরু

 

দেশের শেয়ারবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ৫২৩ কোটি ৮০ লাখ টাকার মূলধন সংগ্রহ শুরু করেছে টেলিযোগাযোগ খাতের বহুজাতিক মোবাইল কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড। দেশের ইতিহাসে এখন পর্যন্ত এটি সবচেয়ে বড় আইপিও। এর ফলে শেয়ারবাজারে সর্বোচ্চ মূলধনের কোম্পানি হবে রবি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টা থেকে রবির শেয়ার বিক্রির আবেদন ও চাঁদা সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২৩ নভেম্বর পর্যন্ত আগ্রহীরা আবেদন করতে পারবেন। রবির আগে সবচেয়ে বড় আইপিও ছিল গ্রামীণফোনের। ২০০৯ সালে অপারেটরটি ৪৮৬ কোটি টাকার মূলধন সংগ্রহ করে।
তালিকাভুক্ত হলে রবি হবে দেশের সবচেয়ে বেশি পরিশোধিত মূলধনের কোম্পানি। বর্তমানে মোবাইল ফোন কোম্পানিটির পরিশোধিত মূলধন চার হাজার ৭১৪ কোটি ১৪ লাখ টাকা। আইপিও শেষে এর পরিশোধিত মূলধন পাঁচ হাজার ২৩৭ কোটি ৯৩ লাখ টাকা ছাড়িয়ে যাবে। গ্রামীণফোনের পরিশোধিত মূলধন এক হাজার ৩৫০ কোটি ৩০ লাখ টাকা।
বর্তমানে দেশের শেয়ারবাজারে দ্বিতীয় সর্বোচ্চ মূলধনী কোম্পানি ন্যাশনাল ব্যাংক। ব্যাংকটির পরিশোধিত মূলধন তিন হাজার ৬৬ কোটি ৪২ লাখ টাকা। তৃতীয় সর্বোচ্চ মূলধনের কোম্পানি ইসলামী ব্যাংক। এ ব্যাংকের বর্তমান পরিশোধিত মূলধন এক হাজার ৬১০ কোটি টাকা।
এর আগে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চলতি বছরের ২৩ সেপ্টেম্বর কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দেয়।
বিএসইসির তথ্য অনুযায়ী, দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৫২৩ কোটি ৭৯ লাখ ৩৩ হাজার ৩৪০ টাকা সংগ্রহ করবে। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ৫২ কোটি ৩৭ লাখ ৯৩ হাজার ৩৩৪টি সাধারণ শেয়ার আইপিওতে ইস্যু করবে। এর মধ্যে ১৩ কোটি ৬০ লাখ ৫০ হাজার ৯৩৪টি শেয়ার কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ইস্যু করা হবে।
পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করে রবি আজিয়াটার নেটওয়ার্ক সম্প্রসারণ ও আইপিওর খরচে ব্যয় করবে। খসড়া প্রসপেক্টাস অনুযায়ী, চার হাজার ৭১৪ কোটি ১৪ লাখ টাকার পরিশোধিত মূলধনের রবির ২০১৯ সালে টার্নওভার হয়েছে সাত হাজার ৪৮১ কোটি ১৭ লাখ ৪৮ হাজার টাকা। এ টার্নওভার থেকে সব ব্যয় শেষে নিট মুনাফা হয়েছে ১৬ কোটি ৯০ লাখ ৮৯ হাজার টাকা।
কোম্পানিটির ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্তবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে চার পয়সা। পুনর্মূল্যায়ন ছাড়া শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৬৪ পয়সা।
কোম্পানিটিকে পুঁজিবাজারে আনতে ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করেছে আইডিএলসি ইনভেস্টমেন্ট।


রিটেলেড নিউজ

প্রাইম ইসলামী সিকিউরিটিজের ব্রোকারেজ হাউজের শুভ উদ্বোধন

প্রাইম ইসলামী সিকিউরিটিজের ব্রোকারেজ হাউজের শুভ উদ্বোধন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার মতিঝিলের সিটি সেন্টারে রবিবার (১ডিসেম্বর) বেলা ৩.৩০ ঘটিকায় প্রাইম ... বিস্তারিত

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি’র ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি’র ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : নন লাইফ  বীমা কোম্পানী কন্টিনেন্টাল ইনস্যুরেন্স পিএলসি’র ২৫তম বার্ষিক সাধা... বিস্তারিত

ফিনিক্স ইন্স্যুরেন্স পিএলসি’র ৩৯তম এজিএমএ ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ফিনিক্স ইন্স্যুরেন্স পিএলসি’র ৩৯তম এজিএমএ ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

Bank Bima Shilpa

বিশেষ প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত নন লাইফ  বীমা কোম্পানী  ফিনিক্স ইনস্যুরেন্স কোম্পা... বিস্তারিত

পিপলস্ ইন্স্যুরেন্স’র ৪৪৩ তম পরিচালনা পর্ষদ সভায় নগদ ১০.৫০ শতাংশ লভ্যাংশ ঘোষনা

পিপলস্ ইন্স্যুরেন্স’র ৪৪৩ তম পরিচালনা পর্ষদ সভায় নগদ ১০.৫০ শতাংশ লভ্যাংশ ঘোষনা

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পিপলস্ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড-এর ৪৪৩তম পরিচালনা পর্ষদের সভা ২৮এপ্রিল, ... বিস্তারিত

নিটল ইন্স্যুরেন্সের নতুন কোম্পানী সচিব মিজানুর রহমান এফসিএস

নিটল ইন্স্যুরেন্সের নতুন কোম্পানী সচিব মিজানুর রহমান এফসিএস

Bank Bima Shilpa

বিবিএস নিউজ: পুঁজিবাজারে তালিকাভুক্ত নন-লাইফ বীমা প্রতিষ্ঠান নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটে... বিস্তারিত

দ্রুত দাবী পরিশোধ হউক বীমা দিবসের অঙ্গীকার

দ্রুত দাবী পরিশোধ হউক বীমা দিবসের অঙ্গীকার

Bank Bima Shilpa

এসএম নুরুজ্জামান : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্নছিল অর্থনৈতিক মুক... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত