৬৫ কোটি অনুদান প্রকল্পের ২৮ কোটিই বেতন-প্রশিক্ষণে

Bank Bima Shilpa    ১০:৫৯ এএম, ২০২০-১১-১৬    1093


৬৫ কোটি অনুদান প্রকল্পের ২৮ কোটিই বেতন-প্রশিক্ষণে

 

বৈদেশিক অনুদান প্রকল্পের ৬৫ কোটির ২৮ কোটি টাকায় খরচ হবে বেতন-প্রশিক্ষণ বাবদ। অথচ প্রকল্পের ১৫ কোটি ৬৪ লাখ ৯৩ হাজার টাকা ব্যয় হবে কর্মকর্তা ও কর্মচারীদের বেতনের জন্য।
প্রকল্পের আওতায় মোট ১৫ জন কর্মকর্তার বেতন ধরা হয়েছে ১৩ কোটি ৪৪ লাখ ৫২ হাজার টাকা।
অন্যদিকে ৬ জন কর্মচারীর বেতন ধরা হয়েছে ২ কোটি ২০ লাখ ৪১ হাজার টাকা। প্রকল্পের আওতায় ১ হাজার ৮৬ জনের প্রশিক্ষণ খরচ ধরা হয়েছে ১২ কোটি ৩৮ লাখ ৩৭ হাজার টাকা। ফলে প্রকল্পের অর্ধেক খরচই যাবে কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও প্রশিক্ষণখাতে। ফলে কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও প্রশিক্ষণ বাবদ ২৮ কোটি ২ লাখ টাকা খরচ হবে।
এমনটাই ঘটেছে স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নাধীন ‘ইফিসিয়েন্ট অ্যান্ড অ্যাকাইন্টেবল লোকাল গভর্নেন্স (ইএএলজি) প্রকল্পের আওতায়।
উপজেলা ও ইউনিয়ন পরিষদকে (ইউপি) কার্যকর ও শক্তিশালী করতে প্রথমে ৫৭ কোটি টাকা ব্যয়ে প্রকল্প নিয়েছিল স্থানীয় সরকার বিভাগ।
প্রকল্পের পরিচালক ও অতিরিক্ত সচিব (ইউনিয়ন পরিষদ অধিশাখা) মুস্তাকীম বিল্লাহ ফারুকী বাংলানিউজকে বলেন, প্রকল্পের ব্যয় ৫৭ থেকে ৬৫ কোটি টাকা করা হচ্ছে। প্রকল্পের কাজ চলছে।
প্রশিক্ষণ ও বেতন বাবদ অধিক ব্যয় বিষয়ে প্রশ্ন করা হলে প্রকল্প পরিচালক বলেন, স্থানীয় চেয়ারম্যান, চেয়ারম্যান অফিসের সচিব ও মেম্বরদের প্রশিক্ষণ প্রয়োজন। এদের ক্যাপাসিটি বিল্ডি জরুরি। স্থানীয় সরকার শক্তিশালী করতে স্থানীয় প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনদের সক্ষমতা বাড়ানো দরকার। মূলত এসব কারণেই প্রকল্পের প্রশিক্ষণ ব্যয় বেশি। প্রকল্প মূলত টেকনিক্যাল।
স্থানীয় সরকার এবং সংশ্লিষ্ট অংশীজনদের সক্ষমতা বাড়ানোর মাধ্যমে স্থানীয় উন্নয়ন ত্বরান্বিত করাই এই প্রকল্পের উদ্দেশ্য।
‘কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি)’ শীর্ষক এ প্রকল্পের আওতায় আটটি জেলার পিছিয়ে পড়া ১৬টি উপজেলা এবং ২৪০টি ইউপির সক্ষমতা বাড়ানো অন্যতম উদ্দেশ্য।
প্রকল্প বাস্তবায়নের সময়কাল ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০২২ সালের ডিসেম্বর। এখন প্রকল্পের মোট ব্যয় দাঁড়াচ্ছে ৬৫ কোটি ৬৩ লাখ ৩৭ হাজার টাকা। এই প্রকল্পে অর্থায়ন করছে জাতিসংঘ উন্নয়ন সংস্থা (ইউএনডিপি), সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি) এবং ডেনিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি (ডানিডা)।
এই প্রকল্পের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বেশ কিছু কার্যক্রম বাস্তবায়ন করা হবে। অথচ প্রকল্পের অধিকাশ ব্যয়ই যাচ্ছে বেতন ও প্রশিক্ষণে।
এছাড়া প্রকল্পের আওতায় ২শ জনের ভ্রমণ ব্যয় ধরা হয়েছে ৬২ লাখ ৩২ হাজার টাকা। প্রকল্পের আওতায় লুব্রিকেন্ট ও পেট্রোল কিনতে ব্যয় করা হবে ৭৩ লাখ ৪৭ হাজার টাকা। এছাড়া প্রকল্পে আপ্যায়ন ব্যয় ১২ লাখ ৬৪ হাজার, বার্ষিক প্রতিবেদন ও পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ব্যয় হবে ২ কোটি ৫ লাখ ৬৪ হাজার টাকা।
জেনারেল ম্যানেজমেন্ট সাপোর্ট বাবদ মোট খরচা ৪ কোটি ৮৬ লাখ ১৮ হাজার টাকা। মোটরযান রক্ষণাবেক্ষণ বাবদ ৪৪ লাখ ও অন্যান্য যন্ত্রপাতি কেনা বাবদ ১ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।
স্থানীয় পরামর্শক বাবদ ৩ কোটি ৬৬ লাখ টাকা ব্যয় হবে। প্রকল্পের আওতায় গবেষণা ও উদ্ভাবনী ব্যয় ৬ কোটি ৬৫ লাখ টাকা।


রিটেলেড নিউজ

এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি এর ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি এর ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত নন লাইফ  বীমা কোম্পানী  এশিয়া প্যাসিফিক জেনারেল ইন... বিস্তারিত

জাফর আহমেদ বিএপিএলসি‘র সদস্য নির্বাচিত হওয়ায় পিপলস্ ইন্স্যুরেন্স পরিবারের শুভেচ্ছা

জাফর আহমেদ বিএপিএলসি‘র সদস্য নির্বাচিত হওয়ায় পিপলস্ ইন্স্যুরেন্স পরিবারের শুভেচ্ছা

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: সম্প্রতি পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসি এর চেয়ারম্যান জাফর আহমেদ পাটোয়ারী বাংলাদ... বিস্তারিত

তারেক রহমান এর সঙ্গে পপুলার লাইফের চেয়ারম্যান জহিরুল ইসলাম’র সাক্ষাৎ

তারেক রহমান এর সঙ্গে পপুলার লাইফের চেয়ারম্যান জহিরুল ইসলাম’র সাক্ষাৎ

Bank Bima Shilpa

সংবাদ বিজ্ঞপ্তি: গুলশানে বিএনপি’র চেয়াপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ার... বিস্তারিত

ন্যাশনাল লাইফ পিএলসি’র ৪০তম এজিএমএ ৩৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ন্যাশনাল লাইফ পিএলসি’র ৪০তম এজিএমএ ৩৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত লাইফ বীমা খাতের কোম্পানী  ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স... বিস্তারিত

কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি’র ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি’র ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ননলাইফ বীমা কোম্পানী  কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি&... বিস্তারিত

ডেসকো পরিচালনা পর্ষদের ৫০০ তম পর্ষদ সভা অনুষ্ঠিত

ডেসকো পরিচালনা পর্ষদের ৫০০ তম পর্ষদ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক:ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)'র ৫০০তম পরিচালনা পর্ষদ  সভা ... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত