সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: প্রধানমন্ত্রী  

Bank Bima Shilpa    ০১:৪৪ পিএম, ২০২০-১১-০৮    1263


সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: প্রধানমন্ত্রী  

 


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সীমান্ত রক্ষা, মাদক, চোরাচালান সর্বোপরি দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ সময় ভারত ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের অরক্ষিত সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।
আজ (৮ নভেম্বর) সকালে গণভবন থেকে বিজিবি এয়ার উইংয়ের জন্য কেনা দুটি এমআই ৭১ই হেলিকপ্টারের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
পিলখানার ঘটনা অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, যারা এ রকম ঘটনা ঘটিয়েছে, তারা নিজের যেমন ক্ষতি করেছে, তেমনি বাহিনী ও দেশের ক্ষতি করেছে। এ রকম নৃশংস ঘটনা যাতে আর না ঘটে, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে বিশেষ দৃষ্টি দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, স্থলসীমানা চুক্তি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ১৯৭৪ সালে করে যান। আইনও তিনি পাস করে যান। কিন্তু ভারত তখনো করেনি। পঁচাত্তরের পর জিয়াউর রহমান, এরশাদ বা খালেদা জিয়া যারাই ক্ষমতায় এসেছে তারা কখনোই আমাদের এই সীমান্তচুক্তি বাস্তবায়ন অথবা সীমান্ত নির্দিষ্ট করতে কখনো উদ্যাগ গ্রহণ করেনি। আমি প্রথমবার যখন আসি তখন থেকে উদ্যোগ গ্রহণ করি এবং ভারতের পার্লামেন্টে সকল দল মিলে তা পাস করে দিয়েছে। এখন আমাদের সীমান্ত সুনির্দিষ্টভাবে নির্দেশ করা হয়েছে। আমাদের সীমান্তগুলো সুরক্ষার জন্য এখন আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি।
মহান মুক্তিযুদ্ধে বিজিবির সদস্যদের অবদানের কথা গভীরভাবে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় ছিল, বিজিবির উন্নয়নে কাজ করেছে।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় একটি পরিপূর্ণ ত্রিমাত্রিক আধুনিক বর্ডার গার্ড গঠনের লক্ষ্যে ২০১৬ সালে বিজিবি এয়ার উইং তৈরি করা হয়। ২০১৮ সালের ১৮ ডিসেম্বর দুইটি এমআই-১৭১ই হেলিকপ্টার কেনার জন্য রাশিয়ার একটি প্রতিষ্ঠানের সঙ্গে বিজিবির চুক্তি হয় এবং চলতি বছরের গত ১৮ ও ২৩ জানুয়ারি হেলিকপ্টার দুটি বাংলাদেশে নিয়ে আসা হয়।
বিজিবির দুইজন বীরশ্রেষ্ঠ ল্যান্সনায়েক নূর মোহাম্মদ শেখ এবং ল্যান্সনায়েক মুন্সী আব্দুর রউফের নামে হেলিকপ্টার দুটির নামকরণ করা হয়। রাশিয়া থেকে আগত উড্ডয়ন ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে বিজিবির প্রশিক্ষণার্থীদের হাতেকলমে প্রশিক্ষণের পর গত ৪ মে থেকে হেলিকপ্টার দুটি অপারেশনাল হিসেবে ঘোষণা করা হয়। সক্ষমতার দিক দিয়ে এমআই-১৭১ই হেলিকপ্টারের সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৫০ কিলোমিটার। এটি সর্বোচ্চ ছয় হাজার মিটার উচ্চতায় উড্ডয়ন করতে পারে। একসাথে মোট ২৬ জন যাত্রী পরিবহন করতে পারে। সর্বোচ্চ পরিবহন ক্ষমতা ৩০০০ কেজি, রোগী পরিবহন ক্ষমতা ১২ জন। অত্যাধুনিক অটোপাইলট সিস্টেমে পরিচালিত সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত হেলিকপ্টারটি।
 


রিটেলেড নিউজ

সেপ্টেম্বরে মোট দুর্ঘটনা ৪৪২, নিহত ৪২৩ আহত ৬৭৪ দুর্গাপুজায় নিরাপদ যাত্রার প্রত্যাশা জেওএসপি'র

সেপ্টেম্বরে মোট দুর্ঘটনা ৪৪২, নিহত ৪২৩ আহত ৬৭৪ দুর্গাপুজায় নিরাপদ যাত্রার প্রত্যাশা জেওএসপি'র

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিà¦... বিস্তারিত

 জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন  মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈà¦... বিস্তারিত

স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট প্রাইম লাইফের আকুল আবেদন

স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট প্রাইম লাইফের আকুল আবেদন

Bank Bima Shilpa

স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট প্রাইম লাইফের আকুল আবেদন ... বিস্তারিত

যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের নতুন কমিটি আত্নপ্রকাশ : লক্ষ্য নিরাপদ গণপরিবহন

যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের নতুন কমিটি আত্নপ্রকাশ : লক্ষ্য নিরাপদ গণপরিবহন

Bank Bima Shilpa

সোহান তালুকদার, নিজস্ব প্রতিবেদক : সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন যাত্... বিস্তারিত

গণহত্যা স্মৃতি ফাউন্ডেশনে সবার দান চাইলেন প্রধান উপদেষ্টা

গণহত্যা স্মৃতি ফাউন্ডেশনে সবার দান চাইলেন প্রধান উপদেষ্টা

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// জুলাই মাসে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহতের পরিবারের পাশে দাঁড়াতে ও আহতদের সরà§... বিস্তারিত

সর্বশেষ

PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance

PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance

Bank Bima Shilpa

PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance ... বিস্তারিত

সেপ্টেম্বরে মোট দুর্ঘটনা ৪৪২, নিহত ৪২৩ আহত ৬৭৪ দুর্গাপুজায় নিরাপদ যাত্রার প্রত্যাশা জেওএসপি'র

সেপ্টেম্বরে মোট দুর্ঘটনা ৪৪২, নিহত ৪২৩ আহত ৬৭৪ দুর্গাপুজায় নিরাপদ যাত্রার প্রত্যাশা জেওএসপি'র

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিà¦... বিস্তারিত

ময়নমসিংহ অঞ্চলে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

ময়নমসিংহ অঞ্চলে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত