বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৬ এএম
ধর্ষণের পরিমাণ যেভাবে বাড়ছে তা মানুষের বিকারগ্রস্ততার প্রতি ইঙ্গিত দেয়। তাই ভয়াবহ এই সামাজিক ব্যাধি রুখতে যুক্তরাষ্ট্রে প্রণীত হয়েছে নতুন একটি আইন। এখন থেকে ১৩ বছরের কম বয়সী কোনো কিশোরীকে ধর্ষণ করলে ইনজেকশন প্রদানের মাধ্যমে ধর্ষকের যৌন ক্ষমতা নষ্ট করে দেয়া হবে।
শিশু ধর্ষণ ঠেকাতে সম্প্রতি নতুন এই আইনটি পাস করেছে যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্য। আইন অনুযায়ী, কম বয়সী শিশুর ধর্ষককে ইনজেকশন দিয়ে বা ওষুধের মাধ্যমে নপুংসক করে দেয়া হবে। যাতে সে আজীবনের জন্য যৌনক্ষমতা হারায়।
শিশুদের ধর্ষণের হাত থেকে বাঁচাতেই এমন আইন করেছে তারা। বলা হচ্ছে, যে ইনজেকশনের কথা বলা হচ্ছে তা একবার দেয়া হলে ধর্ষক দ্বিতীয়বার কারো সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে পারবে না ৷ শিশু ধর্ষণের মতো জঘন্য অপরাধের শস্তি ক্ষত তাকে সারাজীবন বয়ে বেড়াতে হবে।
আইনে বলা হচ্ছে, অপরাধী যদি কারাবন্দি থাকেন তবে তাকে তখন এই ইনজেকশন দেয়া হবে না। তবে প্যারোলে ছাড়া পাওয়ার পর তার শরীরে ইনজেকশন পুশ করা হবে।
আর অপরাধী যদি কোনো কারণে ইনজেকশন নিতে রাজি না হয়, তাহলে আজীবন তাকে কারাগারে থাকতে হবে ৷ মৃত্যুর আগ পর্যন্ত কোনোভাবেই ছাড়া পাবেন না।
২০১৬ সালে ইন্দোনেশিয়ায় যৌন নির্যাতনের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের রাসায়নিক উপাদান ব্যবহারের মাধ্যমে নপুংসক করা হবে বলে ডিক্রি জারি করা হয়। সে বছরের ১৯ অক্টোবর দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো এই ডিক্রিতে স্বাক্ষর করেন।
সূত্র: জাগো নিউজ
আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে জয়ী ... বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল পাওয়ার জন্য দীর... বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক মার্কিন প্রেসিডেন্টের পদ হারানোর পর ডোনাল্ড ট্রাম্... বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প-বাইডেনের ভ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ত্রাণ তহবিলে এক কোটি ১২ লাখ টাকা অনুদা... বিস্তারিত
আর্ন্তজাতিক ডেস্ক ভারতীয় সাইবার ক্রাইম এবং সাইবারলেজ সম্পর্কে সচেতনতা তৈরিতে নিযুক্ত একটি অলা... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত