মেঘনা লাইফের ২৪ তম বার্ষিক সাধারণ সভায় ২০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন  

Bank Bima Shilpa    ১২:৫৩ পিএম, ২০২০-১০-২২    1594


মেঘনা লাইফের ২৪ তম বার্ষিক সাধারণ সভায় ২০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন  


 
মোঃ আবুল বাশার হাওলাদার :
পুঁজিবাজারে তালিকাভুক্ত লাইফ বীমা কোম্পানী  মেঘনা লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ এর ২৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে কোম্পানীর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ এর সভাপত্বিত্বে আজ ২২অক্টোবর ২০২০  সকাল ১১.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।

সভায় ডিজিটাল প্লাটফর্মে শেয়ার হোল্ডারের অংশগ্রহনে ২০১৯ সালের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদনসহ আর্থিক প্রতিবেদন অনুমোদন পরিচালক পরিষদের প্রতিবেদন, স্থিতিপত্র, লাভ-লোকসান হিসাব ও অডিট প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারন শেয়ারহোল্ডারের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।


সভায় ডিজিটাল প্লাটফর্মে আরো অংশগ্রহনকারী ছিলেন পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ,  মুখ্য নির্বাহী কর্মকর্তা । উক্ত সভায় বিনিয়োগকারীগন মেঘনা লাইফের ২০১৯ সালের আয় ব্যয়ের হিসাব বিবরনীর উপর বক্তব্য এবং এসএমএস সহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে উপস্থাপন করেন । সভায় শেয়ারহোল্ডারের বিভিন্ন ডিজিটাল মাধ্যমে পাঠানো কোম্পানীর আর্থিক বিবরনীর উপরে প্রশ্নের সন্তোষজনক জবাব প্রদান করেন কোম্পানীর চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ ।

তিনি বলেন মেঘনা লাইফ পলিসি হোল্ডারের কোম্পানী তাই তাদের স্বার্থ সংরক্ষন করা আমাদের পবিত্র দায়িত্ব। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্র কর্তৃপক্ষ (আইডিআরএ)’র চেয়ারম্যান ড. মোশাররফ হোসেন সম্পর্কে তিনি বলেন আমরা বীমা খাতে একজন বীমা সম্পর্কে জানাশোনা যোগ্য এবং অভিজ্ঞ চেয়ারম্যান পেয়েছি। এতদিন এই খাতে আমলা থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে এসে আইডিআর’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছে বিধায় কোন উন্নয়ন হয়নি।

উল্ল্যেখ্য ২০১৯ সালে মেঘনা  লাইফের লাইফ ফান্ড ১০৪ কোটি ৪ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ১,৭৯০ কোটি ৭৭ লাখ টাকা হয়েছে যা ২০১৮ সালে ছিল ১,৬৮৬ কোটি ৭৩ লাখ টাকা। প্রতিষ্ঠানটির ২০১৯ সালে মোট সম্পদ ৯৪ কোটি ২৬ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ১,৯৩২ কোটি ৮১ লাখ টাকা হয়েছে যা ২০১৮ সালে ছিল ১,৮৩৮ কোটি ৫৫ লাখ টাকা। ২০১৯ সালে এফডিআর ৪৭ কোটি ২৯ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ৫৭১ কোটি ৬৬ লাখ টাকা হয়েছে যা ২০১৮ সালে ছিল ৫২৪ কোটি ৩৭ লাখ টাকা। ২০১৯ গ্রোস প্রিমিয়াম ২ কোটি ১৭ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ৪৩৫ কোটি ৮ লাখ টাকা হয়েছে যা ২০১৮ সালে ছিল ৪২৮ কোটি ৬১ লাখ টাকা। ২০১৯ সালে বীমা দাবী পরিশোধ ২৮ কোটি ৩ লাখ টাকা বৃদ্ধি পেয়ে মোট ২৮৭ কোটি ৯৪ লাখ টাকা হয়েছে যা ২০১৮ সালে ছিল ২৫৯ কোটি ৯১ লাখ টাকা। ২০১৯ সালে বিনিয়োগ আয় ৫ কোটি ৯৮ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ১০২ কোটি ৩৩ লাখ টাকা হয়েছে যা ২০১৮ সালে ছিল ৯৬ কোটি ৩৫ লাখ টাকা। প্রতিষ্ঠানটির অনুমোদিত মুলধন ৬০ কোটি টাকা এবং পরিশোধিত মুলধন ৩৩ কোটি ৫২ লাখ টাকা হয়েছে এবং প্রতিষ্ঠানটি বিএসইসি’র আইন অনুযায়ী ৩০ শতাংশ এবং প্রত্যেক পরিচালক ২ শতাংশ শেয়ার ধারণ করতে সক্ষম হয়েছে।

ডিজিটাল সভায় অংশগ্রহণকারী বিনিয়োগকারীবৃন্দ কোম্পানির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতে নগদ লভ্যাংশের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা করে কোম্পানীর ধারাবাহিক সমৃদ্ধি কামনা করেন।  ডিজিটাল প্লাটফর্মে সভাটি পরিচালনা করেন কোম্পানী সচিব আজিজ আহমেদ । 


রিটেলেড নিউজ

বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড এর ৫৩তম এজিএমএ ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড এর ৫৩তম এজিএমএ ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড এর ৫৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্... বিস্তারিত

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি'র ৩০তম এজিএমএ ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি'র ৩০তম এজিএমএ ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লা... বিস্তারিত

গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসি’র ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসি’র ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// নন লাইফ বীমা কোম্পানী গ্লোবাল ইন্সুরেন্স পিএলসি'র ২৬তম বার্ষিক সাধারণ সভা অন... বিস্তারিত

ন্যাশনাল ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ন্যাশনাল ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: ন্যাশনাল ব্যাংক পিএলসি'র ৪৩তম বার্ষিক সাধারণ সভা ১৩ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার ঢা... বিস্তারিত

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি'র ২৬তম বার্ষিক সাধারণ সভায় ২৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি'র ২৬তম বার্ষিক সাধারণ সভায় ২৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল... বিস্তারিত

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি’র ২৬তম এজিএম অনুষ্ঠিত

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি’র ২৬তম এজিএম অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : নন লাইফ  বীমা কোম্পানী কন্টিনেন্টাল ইনস্যুরেন্স পিএলসি এর ২৬তম বার্ষিক সাধার... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত