গ্রাহকের গ্রুপ বীমার ২০ লাখ টাকা দাবি পরিশোধ করল জেনিথ ইসলামী লাইফ

Bank Bima Shilpa    ০৬:৪৪ পিএম, ২০২০-১০-২১    1392

গ্রাহকের গ্রুপ বীমার ২০ লাখ টাকা দাবি পরিশোধ করল জেনিথ ইসলামী লাইফ

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি দুর্ঘটনায় শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির দুই কর্মকর্তার মৃত্যুতে গ্রুপ বীমা দাবি বাবদ ২০ লাখ টাকা পরিশোধ করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ বুধবার রাজধানীর মতিঝিলে বীমা কোম্পানিটির প্রধান কার্যালয়ে এই চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক (প্রশাসন) মো. মুকুল হোসেনের নিকট বীমা দাবির এই চেক হস্তান্তর করেন জেনিথ ইসলামী লাইফের ভাইস চেয়ারম্যান ও ইয়ুথ গ্রুপের চেয়ারম্যান রেজাকুল হায়দার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।

চেক হস্তান্তর অনুষ্ঠানে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক এবং এক্সকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল জলিল, জেনিথ ইসলামী লাইফের মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান ও গ্রুপ বীমা বিভাগের এজিএম মো. আনোয়ার হোসেন সরকার  এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে চলতি বছরের ২৫ মার্চ জেনিথ ইসলামী লাইফের সাথে বীমা চুক্তি করে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি। পলিসি শুরুর এক মাস না যেতেই গত ২০ এপ্রিল বজ্রপাতের শিকার হয়ে মৃত্যুবরণ করেন সমিতির এজিএম মো. সাইফুল হক খান এবং সহকারী জুনিয়র অফিসার মো. মোস্তাফিজুর রহমান।

শরীয়তপুরের ডামুড্যা এলাকায় বিদ্যুত লাইনের মেরামত কাজ শেষ করে অফিসে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন ওই দুই কর্মকর্তা। বীমা চুক্তি অনুযায়ী প্রত্যেক দুর্ঘটনাজনিত মৃত্যুর বীমা ঝুঁকি ছিল ১০ লাখ টাকা। সে হিসাবে এই ২০ লাখ টাকার চেক হস্তান্তর করলো জেনিথ ইসলামী লাইফ।

রিটেলেড নিউজ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত

ন্যাশনাল লাইফের ৭ কোটি ২৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

ন্যাশনাল লাইফের ৭ কোটি ২৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বৃহত্তর ... বিস্তারিত

পপুলার লাইফের বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বীমা গ্রাহকের দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা প... বিস্তারিত

সর্বশেষ