আইডিআরএ’র ৩১ শূন্য পদে নিয়োগ, আবেদন শেষ ২২ অক্টোবর

Bank Bima Shilpa    ০৭:৩০ পিএম, ২০২০-১০-০৭    952

আইডিআরএ’র ৩১ শূন্য পদে নিয়োগ, আবেদন শেষ ২২ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র ৩১টি শূন্য পদে জনবল নিয়োগ দেবে সরকার। আগ্রহী বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করে গত ২৯ সেপ্টেম্বর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

প্রোগ্রামার পদে একজন, কম্পিউটার অপারেটর পদে ১০ জন এবং ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর পদে ২০ জন নিয়োগ দেবে আইডিআরএ। ২০১৫ সালের বেতনস্কেল অনুযায়ী বেতন-ভাতা হবে সর্বোচ্চ ৬৭ হাজার ১০ টাকা এবং সর্বনিম্ন ৯ হাজার ৩শ’ টাকা।

প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন যেকোন বাংলাদেশী আবেদন করতে পারবেন। আগামী ২২ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দিতে হবে। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

প্রোগ্রামার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে- কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিনিউকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি।

এই পদে সিনিয়র কম্পিউটার অপারেটর/সহকারী প্রোগ্রামার/সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে অন্যূন ৪ বছর চাকরির অভিজ্ঞতা চাওয়া হয়েছে। বেতন স্কেল হবে ৩৫ হাজার ৫শ’ থেকে ৬৭ হাজার ১০ টাকা (গ্রেড-৬)। প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৩৫ বছর।

কম্পিউটার অপারেটর পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে- বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। ছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে কমপক্ষে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ টাইপে সক্ষমতা থাকতে হবে। বেতন স্কেল হবে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা (গ্রেড-১৩)। বয়স সর্বোচ্চ ৩০ বছর।

ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক বা সমমান পাস। অন্যান্য যোগ্যতা হিসেবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে কমপক্ষে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ টাইপে সক্ষমতা থাকতে হবে। বেতন স্কেল হবে ৯ হাজার ৩শ’ থেকে ২২ হাজার ৪৯০ টাকা (গ্রেড-১৬)। সর্বোচ্চ বয়স ৩০ বছর।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://idra.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে প্রোগ্রামার পদে আবেদনের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৫শ’ টাকা। আর কম্পিউটার অপারেটর এবং ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর পদের ক্ষেত্রে ফি দিতে হবে ২শ’ টাকা। এ বিষয়ে আরো তথ্য জানতে এখানে এবং এখানে ক্লিক করুন।

রিটেলেড নিউজ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত

ন্যাশনাল লাইফের ৭ কোটি ২৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

ন্যাশনাল লাইফের ৭ কোটি ২৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বৃহত্তর ... বিস্তারিত

পপুলার লাইফের বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বীমা গ্রাহকের দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা প... বিস্তারিত

সর্বশেষ