মৃত্যুর খুব কাছে বিরল রোগে বুড়িয়ে যাওয়া নিতু, তবুও হাসে খেলে আঁকে স্কুলে যায়

   ০৪:২০ পিএম, ২০১৯-০৬-১৮    1134


 মৃত্যুর খুব কাছে বিরল রোগে বুড়িয়ে যাওয়া নিতু, তবুও হাসে খেলে আঁকে স্কুলে যায়

মৃত্যু খুব কাছে জেনেও লেখাপড়া, ছবি আঁকা আর গানের মধ্য দিয়ে জীবনকে উপভোগ করার চেষ্টায় ব্যস্ত সিলেটের তাকলিমা জাহান নিতু নামের মেয়েটি।

নিতুর বয়স মাত্র ১২ বছর। ডাক্তারদের ভাষ্যমতে বিরল ব্যাধি প্রোজেরিয়ায় আক্রান্ত এই শিশুটি দাঁড়িয়ে আছে জীবনের অন্তিম প্রান্তে।

শিশুটিকে দেখে বোঝার উপায় নেই আর কিছুদিন পরেই মৃত্যুর অজানা অতল গহ্বরে হারিয়ে যাবে সে। চেহারায় বার্ধক্যের ছাপ থাকায় পরিচিতজনদের নিগ্রহের শিকার হতে হয় তাকে।

গোপনে চোখের পানি মুছে নিতুর মা জোস্না খানম বলেন, আমার মেয়েকে কখনো কেউ কোলে তুলে আদর করেনি, সবাই তাকে ভয় পায়, দানব বলে দূরে ঢেলে দেয়।

ছোট্ট নিতু জীবন শুরু করার আগেই জানতে পেরে যায় তার জীবনাবসানের কথা। খুব বেশি সময় নেই প্রোজেরিয়া আক্রান্ত শিশু নিতুর হাতে।

চাইলেও আজীবন মায়ের বুকে ঘুমুতে পারবে না নিতু। বছরখানেকের মধ্যেই মৃত্যু তাকে কেড়ে নেবে মায়ের বুক থেকে, তার আপনজনদের থেকে, আর তার অদেখা এই সুন্দর পৃথিবী থেকে।

তবে এসব কিছুই থামাতে পারেনি তার নিত্যদিনের আনন্দ-উচ্ছ্বাসকে। এখনো সে নিয়মিত বিদ্যালয়ে যায়, ছবি এঁকে ও পুতুল খেলে নিজের অবসর সময় কাটায়। নিতুর দিনমজুর বাবা আর গৃহিণী মায়ের এখনো আশা, উন্নত চিকিৎসা পেলে হয়তো আবারও সুস্থ হয়ে উঠবে তাদের আদরের চতুর্থ সন্তান।

স্থানীয় তাসনুভা-শামীম ফাউন্ডেশনের প্রতিবন্ধী স্কুলে পড়াশুনা করছে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার নিতু। পড়াশুনায়ও ভালো। যেমন লিখতে পারে, তেমনি ছবিও আঁকতে পারে মেয়েটি। অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করলেও কথা বলে খুবই কম।

শিশুটির বাবা ওয়ার্কশপ ব্যবসায়ী কামরুল হাসান জানান, নিতুর জন্ম ২০০৭ সালে। জন্মের ৩ মাস পরই নিতু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এতে নিতুর হাত, পা, মুখ ও শরীরের চামড়া শুকিয়ে আস্তে আস্তে বৃদ্ধদের রূপ ধারণ করে। উদ্বিগ্ন হয়ে বিষয়টি নিয়ে তিনি এক প্রতিবেশীর সঙ্গে আলোচনা করেন। ওই প্রতিবেশী তাদের চিকিৎসকের পরামর্শ নিতে বলেন। এরপর নিতুকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান তার মা। ওই চিকিৎসক নিতুকে গ্যাস্ট্রিকের কিছু ওষুধ দেন। দুর্ভাগ্যক্রমে, ওই চিকিৎসক নিতুর ভুল চিকিৎসা করেন এবং রাতারাতি তার সকল চুল পড়ে যায়। ধীরে ধীরে পড়ে যেতে থাকে তার পায়ের নখ। শরীরের রগগুলো শক্ত হয়ে চামড়ার ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছিল। এরপর তারা নিতুকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানকার চিকিৎসকরা জানান, নিতু প্রোজেরিয়া নামের এক বিরল রোগে ভুগছে এবং এই রোগে আক্রান্ত হলে শিশুরা দ্রুত বুড়িয়ে যায়। পৃথিবীতে প্রতি ৪০ লাখে একজন প্রোজেরিয়া রোগী পাওয়া যায়। এই রোগের কোনো চিকিৎসা নেই এবং এই রোগাক্রান্ত শিশুরা সাধারণত ১৩ বছরের বেশি বাঁচে না।

আর ডাক্তারদের সেই হিসাবমতে নিতুর হাতে আছে আর একটি বছর।

সূত্র: কালেরকণ্ঠ


রিটেলেড নিউজ

সেপ্টেম্বরে মোট দুর্ঘটনা ৪৪২, নিহত ৪২৩ আহত ৬৭৪ দুর্গাপুজায় নিরাপদ যাত্রার প্রত্যাশা জেওএসপি'র

সেপ্টেম্বরে মোট দুর্ঘটনা ৪৪২, নিহত ৪২৩ আহত ৬৭৪ দুর্গাপুজায় নিরাপদ যাত্রার প্রত্যাশা জেওএসপি'র

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিà¦... বিস্তারিত

 জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন  মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈà¦... বিস্তারিত

স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট প্রাইম লাইফের আকুল আবেদন

স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট প্রাইম লাইফের আকুল আবেদন

Bank Bima Shilpa

স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট প্রাইম লাইফের আকুল আবেদন ... বিস্তারিত

যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের নতুন কমিটি আত্নপ্রকাশ : লক্ষ্য নিরাপদ গণপরিবহন

যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের নতুন কমিটি আত্নপ্রকাশ : লক্ষ্য নিরাপদ গণপরিবহন

Bank Bima Shilpa

সোহান তালুকদার, নিজস্ব প্রতিবেদক : সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন যাত্... বিস্তারিত

গণহত্যা স্মৃতি ফাউন্ডেশনে সবার দান চাইলেন প্রধান উপদেষ্টা

গণহত্যা স্মৃতি ফাউন্ডেশনে সবার দান চাইলেন প্রধান উপদেষ্টা

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// জুলাই মাসে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহতের পরিবারের পাশে দাঁড়াতে ও আহতদের সরà§... বিস্তারিত

সর্বশেষ

PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance

PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance

Bank Bima Shilpa

PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance ... বিস্তারিত

সেপ্টেম্বরে মোট দুর্ঘটনা ৪৪২, নিহত ৪২৩ আহত ৬৭৪ দুর্গাপুজায় নিরাপদ যাত্রার প্রত্যাশা জেওএসপি'র

সেপ্টেম্বরে মোট দুর্ঘটনা ৪৪২, নিহত ৪২৩ আহত ৬৭৪ দুর্গাপুজায় নিরাপদ যাত্রার প্রত্যাশা জেওএসপি'র

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিà¦... বিস্তারিত

ময়নমসিংহ অঞ্চলে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

ময়নমসিংহ অঞ্চলে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত