ন্যাশনাল লাইফের ৩৫তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্লাটফর্মে সম্পন্ন

Bank Bima Shilpa    ০১:০৩ পিএম, ২০২০-০৯-২৯    1314


ন্যাশনাল লাইফের ৩৫তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্লাটফর্মে সম্পন্ন

 

মোঃ আবুল বাশার হাওলাদার :

পুঁজিবাজারে তালিকাভুক্ত লাইফ বীমা কোম্পানী  ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ এর ৩৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে কোম্পানীর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ আলম এমপি এর সভাপত্বিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ডিজিটাল প্লাটফর্মে শেয়ার হোল্ডারের অংশগ্রহনে ২০১৯ সালের জন্য ২৮ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদনসহ আর্থিক প্রতিবেদন অনুমোদন পরিচালক পরিষদের প্রতিবেদন, স্থিতিপত্র, লাভ-লোকসান হিসাব ও অডিট প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারন শেয়ারহোল্ডারের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

সভায় ডিজিটাল প্লাটফর্মে আরো অংশগ্রহনকারী ছিলেন পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ,  ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন । এছাড়াও সভায় কয়েকজন শেয়ারহোল্ডারের আয় ব্যয়ের হিসাব বিবরনীর উপর বক্তব্য এবং এসএমএস সহ বিভিন্ন মাধ্যমে উপস্থাপন করা হয়। সভায় শেয়ারহোল্ডারের বিভিন্ন ডিজিটাল মাধ্যমে পাঠানো কোম্পানীর আর্থিক বিবরনীর উপরে প্রশ্নের সন্তোষজনক জবাব প্রদান করেন কোম্পানীর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট প্রবীর চন্দ্র দাস,এফসিএ (সিএফও )। ডিজিটাল প্লাটফর্মে কোম্পানীর ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন কোম্পানীর ব্যবসায়িক বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য প্রদান এবং কোম্পানীর ভবিষৎ ব্যবসা বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন। 

উল্ল্যেখ্য ২০১৯ সালের বার্ষিক প্রতিবেদনের হিসেব পর্যালোচনায় দেখা যায়  কোম্পানীর মোট  সম্পদ ২৭৩ কোটি ৯৪ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ৪,৫৩৬ কোটি ৭১ লাখ টাকা হয়েছে। ২০১৮ সালে এই সম্পদ ছিল ৪,২৬২ কোটি ৭৭ লাখ টাকা। গ্রোস প্রিমিয়াম ১১২ কোটি ৪ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ১০৭৮ কোটি ১৮ লাখ টাকা হয়েছে। ২০১৮ সালে গ্রোস প্রিমিয়াম ছিল ৯৬৬ কোটি ১৪ লাখ টাকা।
২০১৯ সালে নিট প্রিমিয়াম ১১১ কোটি ৫৯ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ১০৭৫ কোটি ১৭ লাখ টাকা হয়েছে যা ২০১৮ সালে ছিল ৯৬৩ কোটি ৫৮ লাখ টাকা। ২০১৯ সালে ১ম বর্ষ প্রিমিয়াম  ৫৬ কোটি ১৪ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ৩০৬ কোটি ৬৭ লাখ টাকা হয়েছে যা ২০১৮ সালে ছিল ২৫০ কোটি ৫৩ লাখ টাকা।

২০১৯ সালে নবায়ন প্রিমিয়াম ৫৫ কোটি ২১ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ৭৬০ কোটি ৯০ লাখ টাকা হয়েছে যা ২০১৮ সালে ছিল ৭০৫ কোটি ৬৯ লাখ টাকা।  লাইফ ফান্ড ২৩৭ কোটি ৭ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ৩,৬৯৯ কোটি টাকা হয়েছে যা ২০১৮ সালে ছিল ৩,৪৬১ কোটি ৫৬ লাখ টাকা।  এফডিআর ১৬২ কোটি ৭৪ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ১,৭১২ কোটি ৫৪ লাখ টাকা হয়েছে যা ২০১৮ সালে ছিল ১৫৪৯ কোটি ৭০ লাখ টাকা। প্রতিষ্ঠানটির অনুমোদিত মুলধন ২০০ কোটি টাকা ও পরিশোধিত মুলধন ১০৮ কোটি ৫২ লাখ টাকা এবং ২০১৯ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটি বীমা দাবী পরিশোধ করেছেন ৭৩৪ কোটি ৯০ লাখ টাকা। 

ডিজিটাল সভায় অংশগ্রহণকারী বিনিয়োগকারীবৃন্দ কোম্পানির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতে নগদ লভ্যাংশের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা করে কোম্পানীর ধারাবাহিক সমৃদ্ধি কামনা করেন।  ডিজিটাল প্লাটফর্মে সভাটি পরিচালনা করেন কোম্পানী সচিব মোঃ আব্দুল ওহাব মিয়ান । 
 


রিটেলেড নিউজ

বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড এর ৫৩তম এজিএমএ ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড এর ৫৩তম এজিএমএ ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড এর ৫৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্... বিস্তারিত

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি'র ৩০তম এজিএমএ ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি'র ৩০তম এজিএমএ ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লা... বিস্তারিত

গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসি’র ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসি’র ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// নন লাইফ বীমা কোম্পানী গ্লোবাল ইন্সুরেন্স পিএলসি'র ২৬তম বার্ষিক সাধারণ সভা অন... বিস্তারিত

ন্যাশনাল ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ন্যাশনাল ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: ন্যাশনাল ব্যাংক পিএলসি'র ৪৩তম বার্ষিক সাধারণ সভা ১৩ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার ঢা... বিস্তারিত

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি'র ২৬তম বার্ষিক সাধারণ সভায় ২৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি'র ২৬তম বার্ষিক সাধারণ সভায় ২৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল... বিস্তারিত

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি’র ২৬তম এজিএম অনুষ্ঠিত

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি’র ২৬তম এজিএম অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : নন লাইফ  বীমা কোম্পানী কন্টিনেন্টাল ইনস্যুরেন্স পিএলসি এর ২৬তম বার্ষিক সাধার... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত