ড. এম মোশাররফ হোসেন আইডিআরএ’র চেয়ারম্যান

Bank Bima Shilpa    ১১:৪৩ এএম, ২০২০-০৯-২৮    1399

ড. এম মোশাররফ হোসেন আইডিআরএ’র চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক :
আগামী ৩ বছরের জন্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন কর্তৃপক্ষের সদস্য (লাইফ) ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান হিসেবে ড. এম. মোশাররফ হোসেন, এফসিএ কে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন (স্মারক নং-৫৩.০০.০০০০.৪১১.১১.০০১.২০-২৪৫) জারি করে। এরপূর্বে তিনি ০৪ এপ্রিল ২০১৮ সাল থেকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপন মোতাবেক আইডিআরএ-তে সদস্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। এছাড়া ২৬ আগস্ট ২০২০ সাল থেকে একই বিভাগের অফিস আদেশক্রমে তিনি আইডিআরএ-এর সদস্য এর পাশাপাশি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।  
ড. এম মোশাররফ একাধিক লাইফ বীমা কোম্পানিতে মূখ্য নির্বাহী কর্মকর্তা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি একাধিক আর্থিক প্রতিষ্ঠানের স্বাধীন পরিচালক ও বোর্ড অডিট কমিটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন। বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন এম মোশাররফ হোসেন।
বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি থেকে ডিপ্লোমাসহ বীমা বিষয়ে এমবিএ ডিগ্রি করেছেন এম মোশাররফ হোসেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের বীমা শিল্প ও বিনিয়োগ বিষয়ে গবেষণা কার্য সম্পাদন করে ২০০৬ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
২৬ বছরের কর্ম অভিজ্ঞতায় তিনি একাধিক জীবন বীমা কোম্পানিতে মুখ্য নির্বাহী কর্মকর্তা, একটি বীমা কোম্পানিতে অপারেশন হেড, একটি মার্চেন্ট ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালকসহ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন এর ভাইস প্রেসিডেন্ট ছিলেন। এছাড়াও একাধিক বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
শিক্ষা জীবনে তিনি এম.কম (হিসাব বিজ্ঞান) এ প্রথম শ্রেণিতে প্রথম এবং বি.কম এ প্রথম শ্রেণিতে তৃতীয় স্থানসহ সকল পাবলিক পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। তিনি বীমা বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং ইউএসটিসি থেকে রিস্ক এন্ড ইন্স্যুরেন্স এর উপর এমবিএ এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমী থেকে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। তিনি একজন চার্টার্ড একাউনটেন্ট। তিনি বীমা বিষয়ে ৮টি বইয়ের প্রণেতা।

রিটেলেড নিউজ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত

ন্যাশনাল লাইফের ৭ কোটি ২৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

ন্যাশনাল লাইফের ৭ কোটি ২৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বৃহত্তর ... বিস্তারিত

পপুলার লাইফের বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বীমা গ্রাহকের দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা প... বিস্তারিত

সর্বশেষ