নর্দার্ণ ইন্স্যুরেন্স’র ২৪তম বার্ষিক সাধারণ সভায় ১০শতাংশ লভ্যাংশ অনুমোদন

Bank Bima Shilpa    ০১:২৮ পিএম, ২০২০-০৯-২৩    966


নর্দার্ণ ইন্স্যুরেন্স’র ২৪তম বার্ষিক সাধারণ সভায় ১০শতাংশ লভ্যাংশ অনুমোদন

 

মোঃ আবুল বাশার হাওলাদার :

পুঁজিবাজারে তালিকাভুক্ত ননলাইফ বীমা কোম্পানী  নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড’র ২৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল ২২ সেপ্টেম্বর-২০২০ সকাল ১১.০০ ঘটিকায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানীর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এস.এম. আইয়ুব আলী চৌধুরী’র সভাপত্বিত্বে অনুষ্ঠিত হয়।

 সভায় ডিজিটাল প্লাটফর্মে শেয়ার হোল্ডারের অংশগ্রহনে ২০১৯ সালের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদনসহ আর্থিক প্রতিবেদন অনুমোদন পরিচালক পরিষদের প্রতিবেদন, স্থিতিপত্র, লাভ-লোকসান হিসাব ও অডিট প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারন শেয়ারহোল্ডারের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। 

সভায় ডিজিটাল প্লাটফর্মে আরো অংশগ্রহনকারী ছিলেন নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের পরিচালক আলহাজ্ব আব্দুস সামাদ, আলহাজ্ব নাছিরউদ্দিন, মোঃ সরওয়ার সেলিম, মোহাম্মদ আজম, ব্যারিষ্টার ফয়সাল আহম্মেদ পাটওয়ারী, ফেরদৌসি ইসলাম, তাহমিনা রহমান, তাসমিন সায়ীদা চৌধুরী, নায়ার সুলতানা, স্বতন্ত্র পরিচালক উম্মে হাবিবা আকতার, সিইও আবদুল হক এফসিএ, সিএফও সুজিত কুমার দে, এফসিএ ও কোম্পানী সচিব এম. এইচ. গালিব অংশগ্রহণ করেন। সভায় শেয়ারহোল্ডারগন আয় ব্যয়ের হিসাব বিবরনীর উপর বক্তব্য এসএমএস এর মাধ্যমে উপস্থাপন করেন এবং শেয়ারহোল্ডারের  ডিজিটাল মাধ্যমে পাঠানো কোম্পানীর আর্থিক বিবরনীর উপর  প্রশ্নের উত্তর প্রদান করেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও  সিইও আব্দুল হক এফসিএ । 

উল্লেখ্য ২০১৯ সালে নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স এর গ্রোস প্রিমিয়াম ১৫ কোটি ৫৯ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ৬১ কোটি ৮২ লাখ টাকা হয়েছে যা ২০১৮ সালে ছিল ৪৬ কোটি ২৩ লাখ টাকা। ২০১৯ সালে নিট প্রিমিয়াম ১৩ কোটি ২ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ৩৭ কোটি ৬৮ লাখ টাকা হয়েছে। ২০১৮ সালে নিট প্রিমিয়াম ছিল ২৪ কোটি ৬৬ লাখ টাকা। ২০১৯ সালে মোট সম্পদ ১২ কোটি ৯৫ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ১৪৮ কোটি ৪৪ লাখ টাকা হয়েছে । ২০১৮ সালে মোট সম্পদ ছিল ১৩৫ কোটি ৪৯ লাখ টাকা। ২০১৯ সালে নিট প্রোফিট আফটার ট্যাক্স ৩০ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ৭ কোটি ৩৫ লাখ টাকা হয়েছে যা ২০১৮ সালে ছিল ৭ কোটি ৫লাখ টাকা। ২০১৯ সালে ইপিএস ৭ পয়সা বৃদ্ধি পেয়ে ১ টাকা ৭২ পয়সা হয়েছে । ২০১৮ সালে ইপিএস ছিল ১ টাকা ৬৫ পয়সা। ২০১৯ সালে এফডিআর ৭ কোটি ৫০ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ৩০ কোটি ২৩ লাখ টাকা হয়েছে। ২০১৮ সালে ছিল ২২ কোটি ৫০ লাখ টাকা। ২০১৯ সালে প্রতিষ্ঠানটির বিনিয়োগ আয় ১ কোটি ২২ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ২ কোটি ৮১ লাখ টাকা হয়েছে যা ২০১৮ সালে ছিল ১ কোটি ৫৯ লাখ টাকা। প্রতিষ্ঠানটির অনুমোদিত মুলধন ১০০.০০ কোটি টাকা এবং পরিশোধিত মুলধন ৪২ কোটি ৬৬ লাখ টাকা এবং শেয়ার প্রতি আয় ১ টাকা ৭২ পয়সা।  সম্প্রতি প্রতিষ্ঠানটি ইসলামী শরিয়াহ্ ভিত্তিক ব্যবসা পরিচালনার জন্য নর্দার্ন ইসলামী ইনস্যুরেন্স নামে যাত্রা শুরু করেছে।
 
ডিজিটাল সভায় অংশগ্রহণকারী বিনিয়োগকারীবৃন্দ কোম্পানির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতে নগদ লভ্যাংশ আরো বারিয়ে দেওয়ার প্রত্যাশা করে কোম্পানীর ধারাবাহিক সমৃদ্ধি কামনা করেন।  ডিজিটাল প্লাটফর্মে সভাটি পরিচালনা করেন কোম্পানী সচিব এম. এইচ. গালিব।    


রিটেলেড নিউজ

প্রাইম ইসলামী লাইফের ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রাইম ইসলামী লাইফের ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক:  লাইফ বীমা খাতের প্রতিষ্ঠান প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ২৬তম বà... বিস্তারিত

বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড এর ৫৩তম এজিএমএ ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড এর ৫৩তম এজিএমএ ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড এর ৫৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্... বিস্তারিত

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি'র ৩০তম এজিএমএ ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি'র ৩০তম এজিএমএ ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাà¦... বিস্তারিত

গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসি’র ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসি’র ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// নন লাইফ বীমা কোম্পানী গ্লোবাল ইন্সুরেন্স পিএলসি'র ২৬তম বার্ষিক সাধারণ সভা অনà§... বিস্তারিত

ন্যাশনাল ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ন্যাশনাল ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: ন্যাশনাল ব্যাংক পিএলসি'র ৪৩তম বার্ষিক সাধারণ সভা ১৩ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার ঢা... বিস্তারিত

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি'র ২৬তম বার্ষিক সাধারণ সভায় ২৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি'র ২৬তম বার্ষিক সাধারণ সভায় ২৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লà¦... বিস্তারিত

সর্বশেষ

PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance

PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance

Bank Bima Shilpa

PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance ... বিস্তারিত

সেপ্টেম্বরে মোট দুর্ঘটনা ৪৪২, নিহত ৪২৩ আহত ৬৭৪ দুর্গাপুজায় নিরাপদ যাত্রার প্রত্যাশা জেওএসপি'র

সেপ্টেম্বরে মোট দুর্ঘটনা ৪৪২, নিহত ৪২৩ আহত ৬৭৪ দুর্গাপুজায় নিরাপদ যাত্রার প্রত্যাশা জেওএসপি'র

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিà¦... বিস্তারিত

ময়নমসিংহ অঞ্চলে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

ময়নমসিংহ অঞ্চলে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত