বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৬ এএম
নিজস্ব প্রতিবেদক: সাধারণ বীমা করপোরেশন (এসবিসি)’র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স প্রফেশনালস সোসাইটি (বিআইপিএস)’র জেনারেল সেক্রেটারি এ কে এম এহসানুল হক, এফসিআইআই। অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (কেন্দ্রিয় ব্যাংক শাখা) গত ১৪ সেপ্টেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। আগামী তিন বছরের জন্য এই নিয়োগ দেয়া হয়েছে।
এ কে এম এহসানুল হক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। প্রায় চার দশক দুবাইয়ে অবস্থানকালে তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিভিন্ন বীমা কোম্পানিতে চাকরি করেছেন।
এ সময় তিনি লন্ডন থেকে ফেলো অফ দি চাটার্ড ইন্স্যুরেন্স ইন্সটিটিউট (এফসিআইআই), এসোসিয়েটস অফ দি ইন্সটিটিউট অফ রিস্ক ম্যানেজমেন্ট (এআইআরএম) এবং এসোসিয়েট অফ দি চাটার্ড ইন্সটিটিউট অফ আরবিট্রেটরস (এসিআইআরবি) ডিগ্রি অর্জন করেন।
বীমা বিষয়ে এ কে এম এহসানুল হকের ১০টি বই প্রকাশিত হয়েছে, যা দেশে এবং বিদেশে সমাদৃত। পেশায় তিনি একজন চাটার্ড ইন্স্যুরার এবং বীমা প্রশিক্ষণের সাথে সম্পৃক্ত। তিনি দেশের বিভিন্ন সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন।
এসবিসি’র পরিচালক হিসেবে নিয়োগের বিষয়ে এ কে এম এহসানুল হক বলেন, এই নিয়োগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত এবং সম্মানিত বোধ করছি। আশা করি এর মাধ্যমে আমি দেশের বীমাখাতে মূল্যবান অবদান রাখতে সক্ষম হবো।
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বৃহত্তর ... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বীমা গ্রাহকের দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা প... বিস্তারিত