প্রভাতী ইন্স্যুরেন্স’র ২৪তম বার্ষিক সাধারণ সভায় ১২শতাংশ লভ্যাংশ অনুমোদন

Bank Bima Shilpa    ১১:৫৯ এএম, ২০২০-০৯-১৫    1006


প্রভাতী ইন্স্যুরেন্স’র ২৪তম বার্ষিক সাধারণ সভায় ১২শতাংশ লভ্যাংশ অনুমোদন

 

মোঃ আবুল বাশার হাওলাদার :

পুঁজিবাজারে তালিকাভুক্ত ননলাইফ বীমা কোম্পানী  প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড’র ২৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে কোম্পানীর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ মোমিন আলী’র সভাপত্বিত্বে অনুষ্ঠিত হয়।

 সভায় ডিজিটাল প্লাটফর্মে শেয়ার হোল্ডারের অংশগ্রহনে ২০১৯ সালের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদনসহ আর্থিক প্রতিবেদন অনুমোদন পরিচালক পরিষদের প্রতিবেদন, স্থিতিপত্র, লাভ-লোকসান হিসাব ও অডিট প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারন শেয়ারহোল্ডারের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। 

সভায় ডিজিটাল প্লাটফর্মে আরো অংশগ্রহনকারী ছিলেন প্রভাতী ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ,  মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান আভ্যন্তরীন নিরীক্ষা ও পরিপালন কর্মকর্তা শাখাওয়াত হোসেন মামুন। সভায় শেয়ারহোল্ডারগন আয় ব্যয়ের হিসাব বিবরনীর উপর বক্তব্য এসএমএস এর মাধ্যমে উপস্থাপন করেন এবং শেয়ারহোল্ডারের  ডিজিটাল মাধ্যমে পাঠানো কোম্পানীর আর্থিক বিবরনীর উপর  প্রশ্নের উত্তর প্রদান করেন কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এন্ড সিএফও মোঃ জাহিদুল ইসলাম জাহিদ। 

উল্লেখ্য  ২০১৯ সালের বার্ষিক প্রতিবেদন থেকে নেয়া হিসাব বিবরনী অনুযায়ী কোম্পানীর ২০১৯ সালে মোট সম্পদ ১৩ কোটি ১৯ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ১০৬ কোটি ৭৩ লাখ টাকা হয়েছে। ২০১৮ সালে ছিল ৯৩ কোটি ৫৪ লাখ টাকা। ২০১৯ সালে গ্রোস প্রিমিয়াম ২৮ কোটি ৬৩ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ৭৭ কোটি ১৭ লাখ টাকা হয়েছে  যা ২০১৮ সালে ছিল ৪৮ কোটি ৫৪ লাখ টাকা। ২০১৯ সালে নিট প্রিমিয়াম ২৫ কোটি ৯৫ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ৬৩ কোটি ৮৬ লাখ টাকা হয়েছে যা ২০১৮ সালে ছিল ৩৭কোটি ৯১ লাখ টাকা। ২০১৯ সালে আন্ডার রাইটিং প্রোফিট (অবলিখন মুনাফা) ২ কোটি ৬ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ৭ কোটি ৩৮ লাখ টাকা হয়েছে যা ২০১৮ সালে ছিল ৫ কোটি ৩২ লাখ টাকা। ২০১৯ সালে বিনিয়োগ এবং অন্যান্য আয় ৩৭ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ৩ কোটি ৩৩ লাখ টাকা হয়েছে যা ২০১৮ সালে ছিল ২ কোটি ৯৬ লাখ টাকা। ২০১৯ সালে অপ্রত্যাশিত ঝুঁকি/ ক্ষতির সঞ্চিতি ৩ কোটি ১৯ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ২২ কোটি ২৪ লাখ টাকা হয়েছে যা ২০১৮ সালে ছিল ১৯ কোটি ৫ লাখ টাকা।  ২০১৯ সালে ইপিএস .৬১ পয়সা বৃদ্ধি পেয়ে ২ টাকা ৩৮ পয়সা হয়েছে যা ২০১৮ সালে ছিল ১ টাকা ৭৭ পয়সা। ২০১৯ সালে ব্যবস্থাপনা ব্যয় ৯ কোটি ১৪ লাখ টাকা বেশি বৃদ্ধি পেয়ে ২২ কোটি ৭ লাখ টাকা হয়েছে যা ২০১৮ সালে ছিল ১৩ কোটি ৫৬ লাখ টাকা। 

ডিজিটাল প্লাটফর্মে সভাটি পরিচালনা করেন কোম্পানী সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম।   
 


রিটেলেড নিউজ

বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড এর ৫৩তম এজিএমএ ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড এর ৫৩তম এজিএমএ ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড এর ৫৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্... বিস্তারিত

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি'র ৩০তম এজিএমএ ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি'র ৩০তম এজিএমএ ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লা... বিস্তারিত

গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসি’র ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসি’র ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// নন লাইফ বীমা কোম্পানী গ্লোবাল ইন্সুরেন্স পিএলসি'র ২৬তম বার্ষিক সাধারণ সভা অন... বিস্তারিত

ন্যাশনাল ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ন্যাশনাল ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: ন্যাশনাল ব্যাংক পিএলসি'র ৪৩তম বার্ষিক সাধারণ সভা ১৩ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার ঢা... বিস্তারিত

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি'র ২৬তম বার্ষিক সাধারণ সভায় ২৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি'র ২৬তম বার্ষিক সাধারণ সভায় ২৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল... বিস্তারিত

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি’র ২৬তম এজিএম অনুষ্ঠিত

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি’র ২৬তম এজিএম অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : নন লাইফ  বীমা কোম্পানী কন্টিনেন্টাল ইনস্যুরেন্স পিএলসি এর ২৬তম বার্ষিক সাধার... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত