বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ০১:৫০ এএম
• করোনাকালে ২৫ শতাংশ পোশাকশ্রমিক দৈনন্দিন চাহিদা মেটাতে সঞ্চয় ভেঙেছেন। খরচ চালাতে ধার করেছেন ১৮ শতাংশ শ্রমিক।
• সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) ও মাইক্রো ফাইন্যান্স অপরচুনিটিজের (এমএফও) যৌথ উদ্যোগে পরিচালিত জরিপে এমন তথ্য উঠে এসেছে।
• জরিপে উঠে এসেছে, করোনার আগে ৫১ শতাংশ পোশাকশ্রমিক বাড়িতে টাকা পাঠাতেন। তার মধ্যে করোনার পরে ১৮ শতাংশ শ্রমিক টাকা পাঠানো বন্ধ করে দিয়েছেন।
করোনাকালে ২৫ শতাংশ পোশাকশ্রমিক দৈনন্দিন চাহিদা মেটাতে সঞ্চয় ভেঙেছেন। খরচ চালাতে ধার করেছেন ১৮ শতাংশ শ্রমিক। আবার আয় করতে কোয়ারেন্টিনের নিয়ম
ভঙ্গ করেছেন ১৫ শতাংশ। বাড়ি ফিরে গেছেন ৩ শতাংশ পোশাকশ্রমিক।
সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) ও মাইক্রো ফাইন্যান্স অপরচুনিটিজের (এমএফও) যৌথ উদ্যোগে পরিচালিত জরিপে এমন তথ্য উঠে এসেছে। জরিপের তথ্যানুযায়ী, করোনাকালে খরচ কমাতে ৪ শতাংশ পোশাকশ্রমিক কম খরচের বাসায় উঠেছেন।
বাংলাদেশের পোশাকশ্রমিকদের জীবন ও জীবিকার ওপর করোনাভাইরাসের প্রভাব মূল্যায়ন করতে ১৫ সপ্তাহ ধরে সানেম ও এমএফও জরিপ করেছে। এতে অংশ নেওয়া ১ হাজার ৩৬৭ জন পোশাকশ্রমিক চট্টগ্রাম, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও সাভারের বিভিন্ন কারখানায় কর্মরত। প্রতি সপ্তাহে নতুন প্রশ্ন যোগ হয়। সর্বশেষ জরিপটিতে অংশ নিয়েছেন ১ হাজার ২৬৯ শ্রমিক।
জরিপে উঠে এসেছে, করোনার আগে ৫১ শতাংশ পোশাকশ্রমিক বাড়িতে টাকা পাঠাতেন। তার মধ্যে করোনার পরে ১৮ শতাংশ শ্রমিক টাকা পাঠানো বন্ধ করে দিয়েছেন। ৫৮ শতাংশ আগের চেয়ে কম অর্থ পাঠান। তবে ২২ শতাংশ শ্রমিকের বাড়িতে টাকা পাঠানোর ওপর করোনা কোনো প্রভাব ফেলতে পারেনি। ২ শতাংশ শ্রমিক আগের চেয়ে বেশি অর্থ পাঠান বলে জানিয়েছেন।
জরিপে অংশ নেওয়া ৮৯ শতাংশ শ্রমিক অন্তত একবার হলেও অভ্যন্তরীণ অভিবাসন করেছেন। মানে চাকরি বা অন্য কোনো কারণে জন্মস্থান থেকে অন্যত্র গিয়েছেন। অবশ্য ৮১ শতাংশ শ্রমিকই চাকরির জন্য অভিবাসী হয়েছেন। তাঁদের মধ্যে ২৪ শতাংশ দুইবার এবং ১২ শতাংশ তিন বা তার বেশি অভিবাসী হয়েছেন। অভিবাসনের কারণ হিসেবে শ্রমিকদের ৩০ শতাংশ বাড়িতে চাকরির অভাব, ২২ শতাংশ দারিদ্র্য, ১৬ শতাংশ স্বামী বা স্ত্রীর সঙ্গে থাকতে, ৮ শতাংশ বেশি আয়ের জন্য, ৬ শতাংশ বিয়ে করার কারণে উল্লেখ করেন।
বিবিএস নিউজ ডেস্ক: সম্প্রতি পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসি এর চেয়ারম্যান জাফর আহমেদ পাটোয়ারী বাংলাদ... বিস্তারিত
সংবাদ বিজ্ঞপ্তি: গুলশানে বিএনপি’র চেয়াপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ার... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত লাইফ বীমা খাতের কোম্পানী ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ননলাইফ বীমা কোম্পানী কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি&... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক:ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)'র ৫০০তম পরিচালনা পর্ষদ সভা ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নাসা গ্রুপের চেয়ারম্যান ব্যাংক খাতের আলোচিত নাম নজরুল ইসলাম মজুমদার এর বিরুদ্... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ আসন থেকে এমপি নির্বাচিত হওয়ায় বাংলাদে... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত নন-লাইফ বীমা প্রতিষ্ঠান কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পি... বিস্তারিত
মোঃ আকতার, চেয়ারম্যান, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড Prepare to be a good person before becoming a great person. শৈশবকাল থে... বিস্তারিত
সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিয়তপুর-১ আসনে বিপুল ভোটে বেসরকারিভাবে বিজীয় হ... বিস্তারিত