সূচক বেড়ে পুঁজিবাজারে লেনদেন চলছে

Bank Bima Shilpa    ১১:০৪ এএম, ২০২০-০৯-০৮    1090


সূচক বেড়ে পুঁজিবাজারে লেনদেন চলছে

 

 সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন চলছে।  
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৭৩ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৪৮ ও ১৭৩০ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১৬১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
মঙ্গলবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮১টির, কমেছে ৮৪টির এবং অপরির্বতিত রয়েছে ৬৫টি কোম্পানির শেয়ার।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো-বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা, ব্রাক ব্যাংক, ডেল্টা হাউজিং, ন্যাশনাল পলিমার, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ, গ্রামীণফোন, অরিয়ন ফার্মা ও বিডি ফাইন্যান্স।
এর আগে মঙ্গলবার লেনদেন শুরু প্রথম পাঁচ মিনিটে ডিএসইর সূচক বাড়ে ২৩ পয়েন্ট। এরপর ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে ১ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি কিছুটা নিম্নমুখী থাকে। সকাল ১০টা ১৫ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট বেড়ে চার হাজার ৯৭৮ পয়েন্টে অবস্থান করে।
অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ২৯ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১৯৫ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।
এ দিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ২ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এসময়ের ৪৪টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ২০টি কোম্পানির দর। অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানি শেয়ারের দর।


রিটেলেড নিউজ

প্রাইম ইসলামী সিকিউরিটিজের ব্রোকারেজ হাউজের শুভ উদ্বোধন

প্রাইম ইসলামী সিকিউরিটিজের ব্রোকারেজ হাউজের শুভ উদ্বোধন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার মতিঝিলের সিটি সেন্টারে রবিবার (১ডিসেম্বর) বেলা ৩.৩০ ঘটিকায় প্রাইম ... বিস্তারিত

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি’র ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি’র ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : নন লাইফ  বীমা কোম্পানী কন্টিনেন্টাল ইনস্যুরেন্স পিএলসি’র ২৫তম বার্ষিক সাধা... বিস্তারিত

ফিনিক্স ইন্স্যুরেন্স পিএলসি’র ৩৯তম এজিএমএ ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ফিনিক্স ইন্স্যুরেন্স পিএলসি’র ৩৯তম এজিএমএ ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

Bank Bima Shilpa

বিশেষ প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত নন লাইফ  বীমা কোম্পানী  ফিনিক্স ইনস্যুরেন্স কোম্পা... বিস্তারিত

পিপলস্ ইন্স্যুরেন্স’র ৪৪৩ তম পরিচালনা পর্ষদ সভায় নগদ ১০.৫০ শতাংশ লভ্যাংশ ঘোষনা

পিপলস্ ইন্স্যুরেন্স’র ৪৪৩ তম পরিচালনা পর্ষদ সভায় নগদ ১০.৫০ শতাংশ লভ্যাংশ ঘোষনা

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পিপলস্ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড-এর ৪৪৩তম পরিচালনা পর্ষদের সভা ২৮এপ্রিল, ... বিস্তারিত

নিটল ইন্স্যুরেন্সের নতুন কোম্পানী সচিব মিজানুর রহমান এফসিএস

নিটল ইন্স্যুরেন্সের নতুন কোম্পানী সচিব মিজানুর রহমান এফসিএস

Bank Bima Shilpa

বিবিএস নিউজ: পুঁজিবাজারে তালিকাভুক্ত নন-লাইফ বীমা প্রতিষ্ঠান নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটে... বিস্তারিত

দ্রুত দাবী পরিশোধ হউক বীমা দিবসের অঙ্গীকার

দ্রুত দাবী পরিশোধ হউক বীমা দিবসের অঙ্গীকার

Bank Bima Shilpa

এসএম নুরুজ্জামান : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্নছিল অর্থনৈতিক মুক... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত