শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ০৪:১৪ এএম
ব্যাংক বীমা শিল্প প্রতিবেদক :
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিঃ (এমটিবি) এর ২১তম বার্ষিক সাধারণ সভা আজ বৃহস্পতিবার বিকেল ৩ ঘটিকায় ডিজিটাল প্লাটফর্মে ব্যাংকের চেয়ারম্যান হেদায়েত উল্লা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ডিজিটাল প্লাটফর্মে শেয়ার হোল্ডারের অংশগ্রহনে ২০১৯ সালের জন্য ১০ শতাংশ ( ৫শতাংশ নগদ ৫ শতাংশ বোনাস শেয়ার) লভ্যাংশ অনুমোদনসহ আর্থিক প্রতিবেদন অনুমোদন পরিচালক পরিষদের প্রতিবেদন, স্থিতিপত্র, লাভ-লোকসান হিসাব ও অডিট প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারন শেয়ারহোল্ডারের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
সভায় ডিজিটাল প্লাটফর্মে আরো অংশগ্রহনকারী ছিলেন পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান। উক্ত ডিজিটাল সভায় কয়েকজন শেয়ারহোল্ডারের আয় ব্যয়ের হিসাব বিবরনীর উপর বক্তব্য এবং এসএমএস সহ বিভিন্ন মাধ্যমে উপস্থাপন করা হয়। সভায় শেয়ারহোল্ডারের বিভিন্ন ডিজিটাল মাধ্যমে পাঠানো কোম্পানীর আর্থিক বিবরনীর উপর প্রশ্নের সন্তোষজনক জবাব প্রদান করেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও।
উল্লেখ্য ২০১৯ সালে ব্যাংকের মোট সম্পদ বৃদ্ধি পেয়ে হয়েছে ২৫,৬০৫ কোটি ৬০ লাখ টাকা যা ২০১৮ সালে ছিল ২২,১৮২ কোটি ৭৬ লাখ টাকা। ২০১৯ সালে মোট সম্পদ বৃদ্ধি পেয়েছে ৩,৪২২ কোটি ৮৪ লাখ টাকা ।
২০১৯ সালে সুদ থেকে আয় বৃদ্ধি পেয়ে হয়েছে ১,৮২৭ কোটি ৫২ লাখ টাকা যা ২০১৮ সালে ছিল ১,৫৫৪ কোটি ২১ লাখ টাকা। ২০১৯ সালে ২৭৩ কোটি ৩১ লাখ টাকা বৃদ্ধি পেয়েছে। ২০১৯ সালে বিনিয়োগ বৃদ্ধি পেয়ে হয়েছে ৩,৩১৯ কোটি ৪৮ লাখ টাকা যা ২০১৮ সালে ছিল ২,৬৫৮ কোটি ৯৫ লাখ টাকা। ২০১৯ সালে ৬২০ কোটি ৫৩ লাখ টাকা বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। ২০১৯ সালে পরিচালন আয় বৃদ্ধি পেয়ে হয়েছে ১,০৮২ কোটি ৯ লাখ টাকা যা ২০১৮ সালে ছিল ৯,৩৯ কোটি ৯ লাখ টাকা। ২০১৯ সালে পরিচালন আয় বৃদ্ধি পেয়েছে ১ কোটি ৪৩ লাখ টাকা। ডিজিটাল প্লাটফর্মে সভাটি পরিচালনা করেন গ্রুপ কোম্পানী সচিব মালিক মুনতাসির রেজা। (হিসাব বিবরনী বার্ষিক প্রতিবেদন থেকে নেওয়া)
নিজস্ব প্রতিবেদক: লাইফ বীমা খাতের প্রতিষ্ঠান প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ২৬তম বà... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড এর ৫৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাà¦... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// নন লাইফ বীমা কোম্পানী গ্লোবাল ইন্সুরেন্স পিএলসি'র ২৬তম বার্ষিক সাধারণ সভা অনà§... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: ন্যাশনাল ব্যাংক পিএলসি'র ৪৩তম বার্ষিক সাধারণ সভা ১৩ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার ঢা... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লà¦... বিস্তারিত
... বিস্তারিত
PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিà¦... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত