বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:৩০ এএম
আবুল বাশার :
পুঁজিবাজারে তালিকাভুক্ত ননলাইফ বীমা কোম্পানী বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড’র ২৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে কোম্পানীর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার এর সভাপত্বিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ডিজিটাল প্লাটফর্মে শেয়ার হোল্ডারের অংশগ্রহনে ২০১৯ সালের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদনসহ আর্থিক প্রতিবেদন অনুমোদন পরিচালক পরিষদের প্রতিবেদন, স্থিতিপত্র, লাভ-লোকসান হিসাব ও অডিট প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারন শেয়ারহোল্ডারের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
সভায় ডিজিটাল প্লাটফর্মে আরো অংশগ্রহনকারী ছিলেন পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ সানাউল্লাহ । এছাড়াও সভায়
কয়েকজন শেয়ারহোল্ডারের আয় ব্যয়ের হিসাব বিবরনীর উপর বক্তব্য এবং এসএমএস সহ বিভিন্ন মাধ্যমে উপস্থাপন করা হয়। সভায় শেয়ারহোল্ডারের বিভিন্ন ডিজিটাল মাধ্যমে পাঠানো কোম্পানীর আর্থিক বিবরনীর উপরে প্রশ্নের সন্তোষজনক জবাব প্রদান করেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ সানাউল্লাহ ।
উল্লেখ্য কোম্পানীর ২০১৯ সালে গ্রোস প্রিমিয়াম বৃদ্ধি পেয়ে হয়েছে ৫২ কোটি ৪ লাখ টাকা যা ২০১৮ সালে ছিল ৫০ কোটি ১৯ লাখ টাকা। ২০১৯ সালে ১ কোটি ৮৫ লাখ টাকা বৃদ্ধি পেয়েছে। ইপিএস হয়েছে ২ টাকা ২৩ পয়সা।
বীমা কোম্পানীর মুল ব্যবসা আন্ডার রাইটিং প্রোফিট (অবলিখন মুনাফা) যা ২০১৮ সালে ছিল ৬ কোটি ২৯ লাখ টাকা
২০১৯ সালে তা বৃদ্ধি পেয়ে হয়েছে ৮ কোটি ৫ লাখ টাকা। ২০১৯ সালে বৃদ্ধি পেয়েছে ১ কোটি ৮২ লাখ টাকা।
, ২০১৯ সালে মোট সম্পদ হয়েছে ১৩৮ কোটি ৮৭ লাখ টাকা যা ২০১৮ সালে ছিল ১৩২ কোটি ৬৩ লাখ টাকা
২০১৯সালে মোট সম্পদ বৃদ্ধি পেয়েছে ৬ কোটি ২৪ লাখ টাকা।
ডিজিটাল সভায় শেয়ার হোল্ডাররা কোম্পানির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতে নগদ লভ্যাংশ আরো বারিয়ে দেওয়ার প্রত্যাশা করে কোম্পানীর ধারাবাহিক সমৃদ্ধি কামনা করেন। ডিজিটাল প্লাটফর্মে সভাটি পরিচালনা করেন কোম্পানী সচিব মো: মাসুদ রানা।
নিজস্ব প্রতিবেদক : বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড এর ৫৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লা... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// নন লাইফ বীমা কোম্পানী গ্লোবাল ইন্সুরেন্স পিএলসি'র ২৬তম বার্ষিক সাধারণ সভা অন... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: ন্যাশনাল ব্যাংক পিএলসি'র ৪৩তম বার্ষিক সাধারণ সভা ১৩ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার ঢা... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নন লাইফ বীমা কোম্পানী কন্টিনেন্টাল ইনস্যুরেন্স পিএলসি এর ২৬তম বার্ষিক সাধার... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত