বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:৩০ এএম
অনলাইন কার্যক্রমে সবসময় এগিয়ে থাকা পদ্মা ব্যাংকের সকল কার্যক্রম করোনা মহামারিতেও অনলাইনে পরিচালিত হচ্ছে। পরিচালনা পর্ষদ থেকে শুরু করে মহাব্যবস্থাপকদের সভা, এমনকি শাখা ব্যবস্থাপকদের যেকোনো সভা ও প্রশিক্ষন ভার্চুয়ালি অনুষ্ঠিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় পদ্মা ব্যাংক ট্রেনিং একাডেমির উদ্যোগে “জেন্ডার ইকোয়ালিটি ইন ওয়ার্ক প্লেস” শীর্ষক অনলাইন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। জুম অ্যাপ ব্যবহার করে অনলাইন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে ব্যাংকটি।
নারী সচেতনতা, ক্ষমতায়ন নিয়ে আয়োজিত রোববার থেকে দুই দিনব্যাপি আয়োজিত এই কর্মশালায় ব্যাংকের বিভিন্ন শাখা ও প্রধান কার্যালয়ের ১২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন, যাদের মধ্যে ৮০ জন পুরুষ ও ৪৫ জন নারী প্রশিক্ষণার্থী ছিলেন। প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহসান খসরু। উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন পদ্মা ব্যাংক ট্রেনিং ইন্সটিটিউটের অধ্যক্ষ ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ এস এম আসাদুল ইসলাম এবং ব্যাংকিং অপারেশান ডিভিশনের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট রাশেদুল করিম। প্রশিক্ষণ কার্যক্রমে অতিথি বক্তা হিসাবে বক্তব্য উপস্থাপন করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ ইন্সটিটিউট অব ডেভলপমেন্ট স্টাডিজ এর সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সামিনা লুৎফা।
সেকান্দর আলী: এবি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আরিফ বিল... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// ১২ কোটি পাওনার বিপরীতে সাউথইস্ট ব্যাংকের দায়ের করা মামলায়— চট্টগ্রাম অর্থঋ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রস্তাবিত ‘থ্রি জিরোস’ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২৩তম শাখার কার্য... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের চেয়ার... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত