শেয়ারবাজারে এক ঘণ্টায় লেনদেন ৩৫০ কোটি টাকা ছাড়াল

Bank Bima Shilpa    ০২:৫৫ পিএম, ২০২০-০৮-০৯    931


শেয়ারবাজারে এক ঘণ্টায় লেনদেন ৩৫০ কোটি টাকা ছাড়াল


দেশের শেয়ারবাজারে শেয়ারদর ও লেনদেন বৃদ্ধির ধারা অব্যাহত আছে। টানা ১১তম দিনে এসে রোববার লেনদেনের প্রথম ঘণ্টাতেই প্রধান শেয়ারবাজার ডিএসইর লেনদেন ৩৫০ কোটি টাকা ছাড়িয়েছে। যেখানে মাত্র দুই সপ্তাহ আগেও এ বাজারে লেনদেনের পুরো চার ঘণ্টায় ৩০০ কোটি টাকারও শেয়ার কেনাবেচা হতো না।
শুধু লেনদেন নয়, লেনদেন হওয়া ৭২ শতাংশেরও বেশি শেয়ারের বাজারদর বেড়েছে। তাতে এ বাজারের প্রধান সূচক ডিএসিইএক্স বেড়েছে ১০৪ পয়েন্ট বা ২ দশমিক ৩৯ শতাংশের বেশি। বেলা ১১টায় সূচকটির অবস্থান ছিল ৪৪৬৯ পয়েন্টে। লেনদেন, শেয়ারদর ও সূচক বৃদ্ধির এমন ধারা গত ৫ বছরে দেখা যায়নি।
দেশের দ্বিতীয় শেয়ারবাজার সিএসইতেও একই রকম চাঙ্গাভাব দেখা যাচ্ছে। প্রথম ঘণ্টার লেনদেন শেষে এ বাজারে ৫ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন হওয়া ১৬৭ শেয়ারের মধ্যে ১২৩টিই দর বেড়ে কেনাবেচা হতে দেখা গেছে। এতে এ বাজারের প্রধান সূচক সিএসসিএক্সও প্রায় ২ শতাংশ বেড়েছে।
সংশ্লিষ্টরা জানান, নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির শীর্ষ পদে রদবদলের পরই শেয়ারবাজারে এমন চাঙ্গাভাব ফিরে এসেছে। নতুন চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলামের নেতৃত্বাধীন কমিশন চেষ্টা করছেন নানা অনিয়ম দূর করে বাজারটিকে শক্ত কাঠামোর ওপর দাঁড় করানোর ।
ডিএসইর পরিচালক শাকিল রিজভী বলেন, নতুন কমিশন বাজারে সুশাসন ফিরিয়ে আনার কাজ করছে। মাত্র আড়াই মাসের দায়িত্ব পালনের সময় এমন কিছু পদক্ষেপ নিয়েছেন, তাতে বিনিয়োগকারীরা বিশ্বাস করছেন, এরা বাজারের অনিয়ম দূর করতে পারবে। কারসাজির কারণে কেউ ক্ষতিগ্রস্ত হবেন না- এমন বিশ্বাসও তাদের বেড়েছে। এ কারণে বিনিয়োগকারীরা নতুন করে বিনিয়োগে ফিরছেন। তাতে বাজারে গতি ফিরেছে।


 


রিটেলেড নিউজ

প্রাইম ইসলামী সিকিউরিটিজের ব্রোকারেজ হাউজের শুভ উদ্বোধন

প্রাইম ইসলামী সিকিউরিটিজের ব্রোকারেজ হাউজের শুভ উদ্বোধন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার মতিঝিলের সিটি সেন্টারে রবিবার (১ডিসেম্বর) বেলা ৩.৩০ ঘটিকায় প্রাইম ... বিস্তারিত

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি’র ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি’র ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : নন লাইফ  বীমা কোম্পানী কন্টিনেন্টাল ইনস্যুরেন্স পিএলসি’র ২৫তম বার্ষিক সাধা... বিস্তারিত

ফিনিক্স ইন্স্যুরেন্স পিএলসি’র ৩৯তম এজিএমএ ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ফিনিক্স ইন্স্যুরেন্স পিএলসি’র ৩৯তম এজিএমএ ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

Bank Bima Shilpa

বিশেষ প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত নন লাইফ  বীমা কোম্পানী  ফিনিক্স ইনস্যুরেন্স কোম্পা... বিস্তারিত

পিপলস্ ইন্স্যুরেন্স’র ৪৪৩ তম পরিচালনা পর্ষদ সভায় নগদ ১০.৫০ শতাংশ লভ্যাংশ ঘোষনা

পিপলস্ ইন্স্যুরেন্স’র ৪৪৩ তম পরিচালনা পর্ষদ সভায় নগদ ১০.৫০ শতাংশ লভ্যাংশ ঘোষনা

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পিপলস্ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড-এর ৪৪৩তম পরিচালনা পর্ষদের সভা ২৮এপ্রিল, ... বিস্তারিত

নিটল ইন্স্যুরেন্সের নতুন কোম্পানী সচিব মিজানুর রহমান এফসিএস

নিটল ইন্স্যুরেন্সের নতুন কোম্পানী সচিব মিজানুর রহমান এফসিএস

Bank Bima Shilpa

বিবিএস নিউজ: পুঁজিবাজারে তালিকাভুক্ত নন-লাইফ বীমা প্রতিষ্ঠান নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটে... বিস্তারিত

দ্রুত দাবী পরিশোধ হউক বীমা দিবসের অঙ্গীকার

দ্রুত দাবী পরিশোধ হউক বীমা দিবসের অঙ্গীকার

Bank Bima Shilpa

এসএম নুরুজ্জামান : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্নছিল অর্থনৈতিক মুক... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত