বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৭ এএম
করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষিতে গ্রাহক ও কর্মীবাহিনীর নিরাপত্তায় কার্যকর উদ্যোগের জন্য এশিয়ার অন্যতম সেরা ব্যাংক হিসেবে স্বীকৃতি পেয়েছে প্রাইম ব্যাংক লিমিটেড।
যুক্তরাজ্য ভিত্তিক বিশ্বখ্যাত ফাইন্যান্সিয়াল প্রকাশনা ‘ইউরোমানি’ প্রাইম ব্যাংককে ‘এক্সিলেন্স ইন লিডারশিপ ইন এশিয়া ২০২০’ পুরস্কারের জন্য ভূষিত করেছে। কোভিড-১৯ মহামারীর সময় গ্রাহকদের স্বার্থ রক্ষা ও নিরবচ্ছিন্ন সার্ভিস প্রদান এবং গ্রাহক ও কর্মীবাহিনীর স্বাস্থ্য নিরাপত্তায় ব্যাপক উদ্যোগ গ্রহণ করায় এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করা হয়েছে।
সোমবার ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ এশিয়া থেকে একমাত্র ব্যাংক হিসেবে ব্যাংকটি এ পুরস্কার
অর্জন করেছে। প্রাইম ব্যাংক বিশ্বের যেসব স্বনামধন্য ব্যাংকের সাথে এ খেতাব অর্জন করেছে সেগুলো হলো-উত্তর আমেরিকার গোল্ডম্যান স্যাকস ও রয়াল ব্যাংক অব কানাডা, ইউরোপের বিএনপি প্যারিবাস ও ক্রেডিট এগ্রিকোল, মধ্যপ্রাচ্যের এইচএসবিসি এবং এশিয়া থেকে সিটি এনএন ও ডিবিএস সিঙ্গাপুর।
প্রতিষ্ঠার ২৫তম বছরের শুভক্ষণে প্রাইম ব্যাংক এই আন্তর্জাতিক সম্মান অর্জন করেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ বছরেই ব্যাংকটি নিউইয়র্ক ভিত্তিক গ্লোবাল ফাইন্যান্স থেকে ‘বেস্ট ব্যাংক অ্যাওয়ার্ড ইন ব্যাংলাদেশ’ এবং হংকং ভিত্তিক এশিয়া ফাইন্যান্স থেকে ‘বেস্ট ডিজিটাল ব্যাংক ইন বাংলাদেশ’ পুরস্কার পেয়েছে।
প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ বলেন, করোনাভাইরাস মোকাবিলায় গ্রাহক ও কর্মীবাহিনীর নিরাপত্তায় কার্যকর উদ্যোগের জন্য এশিয়ার অন্যতম সেরা ব্যাংক হিসেবে স্বীকৃতি পাওয়া প্রাইম ব্যাংকের জন্য অনেক বড় গর্বের ও সম্মানের। মহামারীর প্রথম দিন থেকেই আমরা গ্রাহক, কর্মকর্তা ও কমিউনিটির নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছি। কোভিড-১৯ দুর্যোগকালের ক্রম পরিবর্তনশীল পরিস্থিতিতে আমরা পূর্বেই স্বপ্রণোদিতভাবে দ্রুত প্রতিরোধ ব্যবস্থা ও সচেতন কার্যক্রম গ্রহণ করি। ফ্রন্টলাইন কর্মকর্তাদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করে আমরা গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা প্রদান করেছি। আমরা বেশিরভাগ কর্মকর্তাদের বাসা থেকে কাজ করার অনুমতি দিয়েছি এবং গ্রাহকসেবার মানে কোনো ছাড় দেইনি।
ইউরোমানির অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স আন্তর্জাতিক পরিমণ্ডলে মর্যাদাপূর্ণ পুরস্কার। প্রতি বছর বিশ্বের পাঁচটি মহাদেশের এক হাজারের বেশি কর্পোরেট প্রতিষ্ঠান এই পুরস্কার অর্জনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে। বিজ্ঞপ্তি।
সেকান্দর আলী: এবি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আরিফ বিল... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// ১২ কোটি পাওনার বিপরীতে সাউথইস্ট ব্যাংকের দায়ের করা মামলায়— চট্টগ্রাম অর্থঋ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রস্তাবিত ‘থ্রি জিরোস’ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২৩তম শাখার কার্য... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের চেয়ার... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত