মুনাফার খবর দিল ৩ বীমা কোম্পানি

Bank Bima Shilpa    ০৪:০১ পিএম, ২০২০-০৭-২১    1015

মুনাফার খবর দিল ৩ বীমা কোম্পানি

বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি বীমা কোম্পানি মুনাফার তথ্য দিয়েছে, যার মধ্যে দুটি একটি কোম্পানি লভ্যাংশও ঘোষণা করেছে।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।    
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স
বীমা খাতের কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০১৯ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে।
তাতে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে বিনিয়োগকারীরা ২ টাকা করে পাবেন।
আগামী ২৭ সেপ্টেম্বর সাধারণ সভায় অনুমোদন পেলে এই লভ্যাংশ দেওয়া হবে। সেজন্য রেকর্ড ডেট ঠিক হয়েছে ১২ অগাস্ট।
প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার মঙ্গলবার ঢাকার পুঁজিবাজারে ৯৩ টাকা ২০ পয়সায় লেনদেন হচ্ছিল।
নতুন অর্থবছরের জানুয়ারি-মার্চ সময়ে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের আয় ৪ কোটি ২২ লাখ টাকা বেড়েছে। আগের বছর একই সময়ে তাদের আয় ৪ কোটি ৫৫ লাখ টাকা বেড়েছিল।
ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড
বীমা খাতের কোম্পানি ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০১৯ অর্থবছরে শেয়ার হোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক লভ্যাংশের সুপারিশ করেছে।
তাতে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে বিনিয়োগকারীরা ৫০ পয়সা করে পাবেন এবং প্রতি ২০টি শেয়ারে একটি করে নতুন শেয়ার পাবেন।
আগামী ১০ অক্টোবর সাধারণ সভায় অনুমোদন পেলে এই লভ্যাংশ দেওয়া হবে। সেজন্য রেকর্ড ডেট ঠিক হয়েছে ১৩ অগাস্ট।
ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের শেয়ার মঙ্গলবার ঢাকার পুঁজিবাজারে ২৩ টাকায় লেনদেন হচ্ছিল।
২০১৯ অর্থবছরে ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি মুনাফা করেছে ১ টাকা ৬৮ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য ১৪ টাকা ৮৫ পয়সা।
নতুন অর্থবছরের জানুয়ারি-মার্চ সময়ে প্রতি শেয়ারে ৪৫ পয়সা মুনাফা দেখিয়েছে এ কোম্পানি। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের মুনাফা ছিল ৪২ পয়সা।
কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স
বীমা খাতের কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ২০২০ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) প্রতি শেয়ারে ৬২ পয়সা মুনাফা দেখিয়েছে। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের মুনাফা হয়েছিল ১ টাকা ৩৮ পয়সা।
জানুয়ারি-জুন ছয় মাসে তাদের প্রতি শেয়ারে মুনাফা হয়েছে ১ টাকা ৯ পয়সা, যা আগে ১ টাকা ৯২ পয়সা মুনাফা ছিল।

রিটেলেড নিউজ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত

ন্যাশনাল লাইফের ৭ কোটি ২৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

ন্যাশনাল লাইফের ৭ কোটি ২৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বৃহত্তর ... বিস্তারিত

পপুলার লাইফের বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বীমা গ্রাহকের দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা প... বিস্তারিত

সর্বশেষ