মার্কেন্টাইল ইসলামী লাইফের সিইও বোরহান উদ্দিন মজুমদারের ইন্তেকাল

Bank Bima Shilpa    ০১:১৯ পিএম, ২০২০-০৭-২১    1115

মার্কেন্টাইল ইসলামী লাইফের সিইও বোরহান উদ্দিন মজুমদারের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক :
মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) বোরহান উদ্দিন মজুমদার আর নেই (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। গত সোমবার বিকেল ৪টায় রাজধানীর বনশ্রীতে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কোম্পানিটির মানবসম্পদ বিভাগের প্রধান (এডমিন) মো. সালাহ উদ্দিন তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
বোরহান উদ্দিন মজুমদার দীর্ঘ দিন ধরে কিডনি রোগে আক্রান্ত ছিলেন। সোমবার বাদ এশা রাজধানীর আজিমপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। তার মৃত্যুতে মার্কেন্টাইল ইসলামী লাইফ পরিবার গভীরভাবে শোকাহত। শোক সন্তপ্ত পরিবারের প্রতি তারা গভীর সমবেদনা জ্ঞাপন ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
জানা গেছে, বোরহান উদ্দিন মজুমদার ২০১৪ সালের ২২ নভেম্বর মার্কেন্টাইল ইসলামী লাইফে মূখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। ট্রাস্ট ইসলামী লাইফের প্রতিষ্ঠাতা মূখ্য নির্বাহী হিসেবেও তিনি ১০ মাস দায়িত্ব পালন করেছেন। এর আগে ৩ বছর হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের ডিএমডি হিসেবে তিনি চাকরি করেছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে অধ্যায়ন করা বোরহান উদ্দিন মজুমদার ন্যাশনাল লাইফে চাকরি করেছেন দীর্ঘ ২৫ বছর। সর্বশেষ ইভিপি পদ মর্যাদায় কোম্পানিটির পলিসি সার্ভিস বিভাগের প্রধান ছিলেন। লাইফ বীমায় দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিত্ব বোরহান উদ্দিন মজুমদারের গ্রামের বাড়ী ফেনী জেলার পরশুরামে।
বোরহান উদ্দিন মজুমদারের মুত্যুতে ব্যাংক বীমা শিল্প পরিবার গভীরভাবে শোকাহত, কৃতজ্ঞচিত্রে স্বরণ করে তার কর্মময় জীবনকে। সমবেদনা জানাচ্ছি শোকাহত পরিবারকে, আল্লাহপাক যেন শোক কাটিয়ে উঠার ক্ষমতা প্রদান করেন, আমিন।

রিটেলেড নিউজ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত

ন্যাশনাল লাইফের ৭ কোটি ২৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

ন্যাশনাল লাইফের ৭ কোটি ২৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বৃহত্তর ... বিস্তারিত

পপুলার লাইফের বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বীমা গ্রাহকের দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা প... বিস্তারিত

সর্বশেষ