সিটি ব্যাংককে ৩০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি

Bank Bima Shilpa    ০৮:০৭ পিএম, ২০২০-০৭-১৯    968


সিটি ব্যাংককে ৩০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি


 

নিজস্ব প্রতিবেদক
ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়নে সিটি ব্যাংককে প্রায় ৩০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংকের সদস্যভুক্ত প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি)। এর মাধ্যমে করোনাভাইরাসে (কভিড-১৯) ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ও করপোরেট কোম্পানিগুলোকে অর্থায়ন করা হবে। এ বিষয়ে গতকাল সিটি ব্যাংক ও আইএফসির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) শেখ মোহাম্মদ মারুফ ও আইএফসির বাংলাদেশের সিনিয়র কান্ট্রি অফিসার নুজহাত আনোয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।

জানা গেছে, কভিড-১৯ বৈশ্বিক মহামারীর কারণে ৮ বিলিয়ন ডলারের প্যাকেজ ঘোষণা করেছে আইএফসি। এ খাত থেকে মূলত সিটি ব্যাংকে এ ঋণ দিচ্ছে প্রতিষ্ঠানটি। কোম্পানিগুলো যাতে তাদের ব্যবসা অব্যাহত রাখতে পারে, সেজন্য ফাস্ট-ট্র্যাক এই ফিন্যান্সিং প্যাকেজ চালু করেছে আইএফসি। চলমান এ মহামারীর কারণে ব্যবসায়ীদের পুঁজি ঠিক রাখতে বিনিয়োগ করছে প্রতিষ্ঠানটি। শুধু বাংলাদেশ নয়, এ কাজে আইএফসি সারা বিশ্বের উদীয়মান অর্থনীতির অঞ্চলের ব্যাংকগুলোকে ২ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এর মাধ্যমে ব্যবসায়ীরা তাদের সব খাত সচল রাখতে পারবেন। এমনকি কর্মীদের বেতন বাবদ ব্যয়ের বিষয়টি সমন্বয় করতে পারবেন।

আইএফসির অর্থায়ন প্রসঙ্গে সিটি ব্যাংকের এএমডি শেখ মোহাম্মদ মারুফ বলেন, সিটি ব্যাংকের বৈদেশিক মুদ্রার সামর্থ্য বৃদ্ধিতে এবং অফশোর ব্যাংকিং বিজনেসে আইএফসি বড় ভূমিকা পালন করছে। কভিড-১৯-এর জন্য গঠিত ডব্লিউসিএস তহবিল থেকে আমরা যে অর্থ পাচ্ছি, তার মাধ্যমে আমরা গ্রাহকদের প্রয়োজনে আরো বেশি পাশে থাকতে পারব। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, বর্তমান প্যানডেমিকের মধ্যে বৈদেশিক মুদ্রার যে চাহিদা ছিল, দেশের বাইরে থেকে আমরা আনতে পারায় সেই তারল্য সংকট কেটে যাচ্ছে।

বর্তমান অর্থনৈতিক উদ্যোগ প্রসঙ্গে আইএফসির কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ, ভুটান, নেপাল) ওয়েন্ডি জোওয়ার্নার বলেন, আমরা দেখছি বর্তমান অবস্থায় প্রথমেই ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। তাই তাদের ব্যবসা রক্ষা করতে এবং আর্থিক ক্ষতি কমিয়ে আনতে তাদের পাশে থাকতে হবে।

তিনি আরো বলেন, বর্তমান বৈশ্বিক দুর্যোগের মধ্যে নগদ অর্থপ্রবাহে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছে। আমরা আশা করছি, আইএফসির ফাস্ট-ট্র্যাক কভিড-১৯ ফ্যাসিলিটির মাধ্যমে সিটি ব্যাংক তা কাটিয়ে উঠতে পারবে এবং তাদের সব কর্মসূচি অব্যাহত রাখতে পারবে।


রিটেলেড নিউজ

আরিফ বিল্লাহ আদিল চৌধুরী এবি ব্যাংকের নতুন এমডি

আরিফ বিল্লাহ আদিল চৌধুরী এবি ব্যাংকের নতুন এমডি

Bank Bima Shilpa

সেকান্দর আলী: এবি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আরিফ বিল... বিস্তারিত

ঋণ খেলাপির দায়ে ওয়ান ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাঈদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঋণ খেলাপির দায়ে ওয়ান ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাঈদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// ১২ কোটি পাওনার বিপরীতে সাউথইস্ট ব্যাংকের দায়ের করা মামলায়— চট্টগ্রাম অর্থঋ... বিস্তারিত

'থ্রি জিরোস’ লক্ষ্য বাস্তবায়নে নতুন পণ্য চালু করল ইউসিবি ব্যাংক

'থ্রি জিরোস’ লক্ষ্য বাস্তবায়নে নতুন পণ্য চালু করল ইউসিবি ব্যাংক

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রস্তাবিত ‘থ্রি জিরোস’ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্... বিস্তারিত

মোহাম্মদ নূরুল আমিন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান

মোহাম্মদ নূরুল আমিন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ... বিস্তারিত

নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ব্যাংকের ২২৩তম শাখা উদ্বোধন

নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ব্যাংকের ২২৩তম শাখা উদ্বোধন

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২৩তম শাখার কার্য... বিস্তারিত

আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ব্যাংক'র চেয়ারম্যান নির্বাচিত

আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ব্যাংক'র চেয়ারম্যান নির্বাচিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের চেয়ার... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত