পাবলিক লিমিটেড কোম্পানিতে কস্ট অডিট বাধ্যতামূলক করার  প্রস্তাব 

Bank Bima Shilpa    ০৫:১৫ পিএম, ২০২০-০৭-১৯    1167


পাবলিক লিমিটেড কোম্পানিতে কস্ট অডিট বাধ্যতামূলক করার  প্রস্তাব 


নিজস্ব প্রতিবেদক 
জুলাই ১৯, ২০২০ 

খেলাপি ঋণের মূল্যায়নের বিষয়ে সিএমএ পেশাদারদের সংশ্লিষ্টকরণ, কনজিউমার অডিট বিদ্যুৎ খাতে পেশাদার সিএমএ দ্বারা মূল্যায়ন, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে সিএমএ পেশাদারদের সংশ্লিষ্টকরণসহ সব পাবলিক লিমিটেড কোম্পানিতে কস্ট অডিট বাধ্যতামূলক করার বিষয়ে প্রস্তাব দিয়েছে দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশ (আইসিএমএবি)। সম্প্রতি আইসিএমএবি আয়োজিত বাজেট-পরবর্তী প্রতিক্রিয়া বিষয়ক এক ওয়েবিনারে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের কাছে এমন প্রস্তাব দেয়া হয়।
আইসিএমএবি আয়োজিত ওয়েবিনারটিতে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমানে সেমিনার ও কনফারেন্স কমিটির চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ভাইস প্রেসিডেন্ট আবু বকর সিদ্দিক। ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট মো. মামুনুর রশীদ সক্রিয়ভাবে পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন। এর প্রথমার্ধে তিনি বাজেট বিষয়ে বক্তাদের আলোচনায় সংশ্লিষ্ট হন এবং পরবর্তী অংশে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্ন বক্তাদের কাছে উপস্থাপন করেন এবং সেই অনুসারে মতামত প্রদান করেন। 
অনুষ্ঠানে আলোচনাকালে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, বিভিন্ন খাতের ব্যয়গুলো যথাযথ পর্যবেক্ষণ করা প্রয়োজন। আমাদের অনেক খাতেই অপব্যয় হয়। এগুলো নিয়ন্ত্রণ করতে হবে। খরচ করতে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু বিভিন্ন সময় দেখা যায় ভুলভাবে বা অনিয়ন্ত্রিত বা অপ্রয়োজনীয়ভাবে খরচ হয়। এগুলো সার্বিকভাবে নিয়ন্ত্রণের জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। 
আইসিএমএবি প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন আকন্দ বলেন, করোনাভাইরাস পরিস্থিতির জন্য যদিও অনেক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। তার পরও প্রতিটি খাতে যদি যথাযথ ব্যয় এবং অপব্যয় নিয়ন্ত্রণ সুনিশ্চিত করা যায়, তাহলে আমাদের সীমিত সম্পদের যথাযথ ব্যবহারেই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব হবে। কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পেশার দক্ষ জনশক্তি এক্ষেত্রে সরকারি বিভিন্ন প্রকল্পে এবং কাজে যথাযথ ব্যয়ের বিষয়টি নিশ্চিতে ভালো ভূমিকা রাখতে পারবেন বলে তিনি আশাবাদ রাখেন। 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান ড. স্বপন কুমার বালা এবং আইসিএমএবি ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের সাবেক চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার সরকার এবারের বাজেট বিষয়ে তাত্ত্বিক এবং পরিসংখ্যানগত বিশ্লেষণ তুলে ধরেন। 
ওয়েবিনারে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, সাবেক জ্যেষ্ঠ সচিব এবং এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, এনবিআর সদস্য (ট্যাক্স সার্ভে অ্যান্ড ইনস্পেকশন) রঞ্জন কুমার ভৌমিক, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আসিফ ইব্রাহীম এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ ডিরেক্টর ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম আলোচক হিসেবে অংশ নেন।


রিটেলেড নিউজ

এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি এর ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি এর ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত নন লাইফ  বীমা কোম্পানী  এশিয়া প্যাসিফিক জেনারেল ইন... বিস্তারিত

জাফর আহমেদ বিএপিএলসি‘র সদস্য নির্বাচিত হওয়ায় পিপলস্ ইন্স্যুরেন্স পরিবারের শুভেচ্ছা

জাফর আহমেদ বিএপিএলসি‘র সদস্য নির্বাচিত হওয়ায় পিপলস্ ইন্স্যুরেন্স পরিবারের শুভেচ্ছা

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: সম্প্রতি পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসি এর চেয়ারম্যান জাফর আহমেদ পাটোয়ারী বাংলাদ... বিস্তারিত

তারেক রহমান এর সঙ্গে পপুলার লাইফের চেয়ারম্যান জহিরুল ইসলাম’র সাক্ষাৎ

তারেক রহমান এর সঙ্গে পপুলার লাইফের চেয়ারম্যান জহিরুল ইসলাম’র সাক্ষাৎ

Bank Bima Shilpa

সংবাদ বিজ্ঞপ্তি: গুলশানে বিএনপি’র চেয়াপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ার... বিস্তারিত

ন্যাশনাল লাইফ পিএলসি’র ৪০তম এজিএমএ ৩৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ন্যাশনাল লাইফ পিএলসি’র ৪০তম এজিএমএ ৩৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত লাইফ বীমা খাতের কোম্পানী  ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স... বিস্তারিত

কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি’র ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি’র ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ননলাইফ বীমা কোম্পানী  কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি&... বিস্তারিত

ডেসকো পরিচালনা পর্ষদের ৫০০ তম পর্ষদ সভা অনুষ্ঠিত

ডেসকো পরিচালনা পর্ষদের ৫০০ তম পর্ষদ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক:ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)'র ৫০০তম পরিচালনা পর্ষদ  সভা ... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত