রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৩২তম বার্ষিক সাধারণ সভায় ২৫ % নগদ লভ্যাংশ অনুমোদন 

Bank Bima Shilpa    ০৬:৫৩ পিএম, ২০২০-০৭-১২    500


 রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৩২তম বার্ষিক সাধারণ সভায় ২৫ % নগদ লভ্যাংশ অনুমোদন 

 


ডেস্ক রিপোর্ট: আজ রোববার ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত কোম্পানির ৩২তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের  ২০১৯ সালের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড  । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালকমণ্ডলীর ভাইস চেয়ারম্যান হাবিবুল্লাহ খান।

রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড ২০১৯ সালে সর্বমোট ৩শ’কোটি ৪১ লাখ ৫০ হাজার টাকা প্রিমিয়াম অর্জন করে। যা আগের বছর ২০১৮ সালে ছিল ২৬৮ কোটি ৯২ লাখ ৬০ হাজার টাকা। এ বছর কোম্পানিটির কর পূর্ব মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ কোটি ৯৭ লাখ ৬০ হাজার টাকা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে রিলায়েন্স ইন্স্যুরেন্স এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারের অংশগ্রহণ ও উৎসাহের মধ্য দিয়ে বার্ষিক সাধারণ সভার কার্যক্রম অনুষ্ঠিত হয়। ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিচক্ষণতা ও সুবিবেচনাপূর্ণ কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে কোম্পানির কার্যক্রম পরিচালনার জন্য শেয়ারহোল্ডারবৃন্দ ভূয়সী প্রশংসা করেন।

সাধারণ সভায় পাবলিক শেয়ারহোল্ডারদের মধ্য থেকে মো. হাবিবুর রহমান মোল্লা এফসিএ এবং মিসেস সাবেরা ইয়াসমিন চৌধুরী পরিচালক হিসেবে নিযুক্ত হন। পরে বার্ষিক সাধারণ সভার শেয়ারহোল্ডারবৃন্দ এবং নবনির্বাচিত পরিচালকসহ সকল পরিচালক কোম্পানির ভবিষ্যৎ কর্মপ্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সাধারণ সভা পরবর্তী পরিচালকবৃন্দের সভায় মিসেস জাকিয়া রউফ চৌধুরী ও মিসেস শাহনাজ রহমান ভাইস-চেয়ারম্যান হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন।

কোম্পানির নবনির্বাচিত পরিচালকমন্ডলীর সদস্যরা হচ্ছেন মিসেস জাকিয়া রউফ চৌধুরী (চেয়ারম্যান), মিসেস শাহনাজ রহমান (ভাইস-চেয়ারম্যান), হাবিবুল্লাহ খান, শ্রী রাজিব প্রসাদ সাহা, শামসুর রহমান, মিসেস সামিরা আলম, আরশাদ ওয়ালিউর রহমান, ইমরান ফয়েজ রহমান, ইফতিখারুল হক, মিসেস সাবেরা ইয়াসমিন চৌধুরী, মিসেস আমিরান হোসেন, শ্রীমতি সাহা, মিসেস শাজরে হক, মো. হাবিবুর রহমান মোল্লা এফসিএ, আহমেদ সফি চৌধুরী, আজিজুর রশিদ এফসিএ এবং মো. খালেদ মামুন এফসিআইআই (ইউকে), মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে পুনরায় নিয়োগপ্রাপ্ত হন।


রিটেলেড নিউজ

বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড এর ৫৩তম এজিএমএ ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড এর ৫৩তম এজিএমএ ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড এর ৫৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্... বিস্তারিত

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি'র ৩০তম এজিএমএ ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি'র ৩০তম এজিএমএ ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লা... বিস্তারিত

গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসি’র ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসি’র ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// নন লাইফ বীমা কোম্পানী গ্লোবাল ইন্সুরেন্স পিএলসি'র ২৬তম বার্ষিক সাধারণ সভা অন... বিস্তারিত

ন্যাশনাল ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ন্যাশনাল ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: ন্যাশনাল ব্যাংক পিএলসি'র ৪৩তম বার্ষিক সাধারণ সভা ১৩ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার ঢা... বিস্তারিত

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি'র ২৬তম বার্ষিক সাধারণ সভায় ২৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি'র ২৬তম বার্ষিক সাধারণ সভায় ২৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল... বিস্তারিত

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি’র ২৬তম এজিএম অনুষ্ঠিত

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি’র ২৬তম এজিএম অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : নন লাইফ  বীমা কোম্পানী কন্টিনেন্টাল ইনস্যুরেন্স পিএলসি এর ২৬তম বার্ষিক সাধার... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত