বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:৩০ এএম
নিজস্ব প্রতিবেদক
পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানির পরিচালকদের এককভাবে দুই শতাংশ এবং সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণে ৪৫ দিনের আল্টিমেটাম দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
গত ২ জুলাই বিএসইসি ২২টি কোম্পানির ৬১ জন পরিচালককে ন্যূনতম শেয়ার ধারণ নিয়ে এই আল্টিমেটাম দেয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
শেয়ারবাজারের মহাধসের পরিপ্রেক্ষিতে ২০১১ সালের ২২ নভেম্বর ২সিসি ক্ষমতা বলে বিএসইসি তালিকাভুক্ত কোম্পানির পরিচালকদের এককভাবে ২ শতাংশ এবং সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণের নির্দেশনা দেয়। এ নিয়ে সে সময় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। কোনো কোনো পরিচালক আদালতের শরণাপন্ন হন। মামলায় হেরে পরিচালক পদ হারান বেশ কয়েকজন।
তবে পরবর্তীতে অনেক কোম্পানির পরিচালক ন্যূনতম শেয়ার ধারণে ব্যর্থ হলে তা নিয়ে তেমন কোনো ব্যবস্থা নেয়নি বিএসইসি। ফলে নামিদামি অনেক কোম্পানির পরিচালক ন্যূনতম শেয়ার ধারণ করেই পরিচালক পদ আঁকড়ে আছেন।
এ পরিপ্রেক্ষিতে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন কমিশন ন্যূনতম শেয়ার ধারণে পরিচালকদের আল্টিমেটাম দিলেন। এই সময়ের মধ্যে ন্যূনতম শেয়ার ধারণ না করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। স্বতন্ত্র পরিচালকদের ক্ষেত্রে এ নির্দেশনা কার্যকর হবে না।
জানতে চাইলে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, নির্দেশনা থাকার পরও অনেক পরিচালক ন্যূনতম শেয়ার ধারণ করেননি। শেয়ারবাজার গতিশীল করতে তাদের শেয়ার ধারণের নির্দেশনা দেয়া হয়েছে। যারা নির্দেশনা মানতে ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যে ২২ কোম্পানির পরিচালক ন্যূনতম শেয়ার ধারণে ব্যর্থ হয়েছে তার মধ্যে রয়েছে- পূরবী জেনারেল ইনস্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স, প্যারামাউন্ট ইনস্যুরেন্স, এশিয়া ইনস্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স, কন্টিনেন্টাল ইনস্যুরেন্স, ইস্টার্ন ইনস্যুরেন্স, কর্ণফুলী ইনস্যুরেন্স, মেঘনা লাইফ ইনস্যুরেন্স, মার্কেন্টাইল ইনস্যুরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইনস্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্স, প্রভাতী ইনস্যুরেন্স, ইউনাইটেড এয়ার, ফু–ওয়াং সিরামিক, কে অ্যান্ড কিউ, এক্সিম ব্যাংক, ইমাম বাটন, ইনটেক লিমিটেড, দুলামিয়া কটন এবং ওয়াটা কেমিক্যালস।
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত নন লাইফ বীমা কোম্পানী এশিয়া প্যাসিফিক জেনারেল ইন... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: সম্প্রতি পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসি এর চেয়ারম্যান জাফর আহমেদ পাটোয়ারী বাংলাদ... বিস্তারিত
সংবাদ বিজ্ঞপ্তি: গুলশানে বিএনপি’র চেয়াপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ার... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত লাইফ বীমা খাতের কোম্পানী ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ননলাইফ বীমা কোম্পানী কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি&... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক:ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)'র ৫০০তম পরিচালনা পর্ষদ সভা ... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত