বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৬ এএম
বাংলাদেশের উদীয়মান অর্থনীতিতে ব্যাংকিং সেবায় সুদীর্ঘ পঁচিশ বছরের যুগান্তকারী পথ অতিক্রম করেছে ঢাকা ব্যাংক লিমিটেড। বাংলাদেশে বর্তমান মহামারী করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় ঢাকা ব্যাংক লিমিটেড এই ঐতিহাসিক মূহর্ত খুব সাধরণ ভাবে পালন করেছে। গুলশান-এ অবস্থিত প্রস্তাবিত হেড অফিস-এ সামাজিক দূরত্ব ও নিরাপদ স্বাস্থ্যবিধি মেনে দোয়া মাহফিল এর আয়োজন করা হয় । এ ছাড়া গুলশান কর্পোরেট ব্রাঞ্চ এর উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রেশাদুর রহমান, চেয়ারম্যান, ঢাকা ব্যাংক লিমিটেড, মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, প্রতিষ্ঠাতা; প্রাক্তণ চেয়ারম্যান এ টি এম হায়াতুজ্জামান খান; পরিচালক আলতাফ হোসেন সরকার, মোঃ আমিরুল্লাহ, আবদুল্লাহ্ আল-আহসান, মির্জা ইয়াসির আব্বাস। অনলাইন প্লাটফর্ম এর মাধ্যমে অংশগ্রহণ করেন আব্দুল হাই সরকার, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান; তাহিদুল হোসেন চৌধুরী, ভাইস-চেয়ারম্যান; পরিচালক জসিম উদ্দিন; মোহাম্মদ হানিফ; স্বতন্ত্র পরিচালক মোঃ মুজিবুর রহমান ও এ. এস. সালাউদ্দিন আহমেদ সহ অন্যানোরা।
এছাড়াও প্রাক্তণ পরিচালক খন্দকার মোহাম্মদ শাহজাহান এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এমরানুল হক সহ ব্যাংকের সীমিত সংখ্যক কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। ব্যাংকের চেয়ারম্যান উনার বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শততম জন্মবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রকাশ করেন এবং দেশের সার্বিক অর্থনীতি এবং ব্যাংকের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ।
উল্লেখিত অনুষ্ঠানিকতা শেষে এমরানুল হক, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, ঢাকা ব্যাংক লিমিটেড ব্যাংকের গ্রাহক, শেয়ারহোল্ডার ও শুভাকাঙ্খীদের উদ্দেশ্যে অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য পেস করেন। বক্তব্যটি ঢাকা ব্যাংক ফেসবুক ফ্যান পেইজ (facebook.com/dhakabank/) ও ওয়েবসাইট থেকে দেখা যাবে।
সেকান্দর আলী: এবি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আরিফ বিল... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// ১২ কোটি পাওনার বিপরীতে সাউথইস্ট ব্যাংকের দায়ের করা মামলায়— চট্টগ্রাম অর্থঋ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রস্তাবিত ‘থ্রি জিরোস’ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২৩তম শাখার কার্য... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের চেয়ার... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত