না ফেরার দেশে চলে গেলেন  কিংবদন্তি লতিফুর রহমান

Bank Bima Shilpa    ০৬:৩৯ পিএম, ২০২০-০৭-০২    1194


না ফেরার দেশে চলে গেলেন  কিংবদন্তি লতিফুর রহমান

 

নিজস্ব প্রতিবেদক: না ফেরার দেশে চলে গেলেন  কিংবদন্তি লতিফুর রহমান। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি… রাজিউন) । বার্ধক্যজনিত কারণে বেশ কিছুদিন ধরে তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। জানাযা শেষে রাত ১০টায় ঢাকার বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। লতিফুর রহমানের জন্ম ১৯৪৫ সালের ২৮ আগস্ট।

বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি লতিফুর রহমান আমৃত্যু ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত ছিলেন। প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা দুটি প্রতিষ্ঠায় অনবদ্য ভূমিকা রেখেছেন তিনি। তিনি রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত বেসরকারি নন-লাইফ বীমা প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড লতিফুর রহমানেরই হাতে গড়া। ১৯৮৮, ১৯৮৯, ১৯৯৭ ও ২০০৫ সালে তিনি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেছেন বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

জানা যায়, ১৯৪৫ সালে ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন লতিফুর রহমান। পরবর্তীতে বাস করতেন পুরান ঢাকা গেন্ডারিয়ায়। তার স্ত্রীর নাম শাহনাজ রহমান। এই দম্পতির এক ছেলে আর দুই মেয়ে। ব্যবসা ক্ষেত্রে নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার স্বীকৃতি হিসেবে ২০১২ সালে বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড পুরস্কার পান।

সদ্য প্রয়াত এই বিজনেস টাইকুনের ট্রান্সকম গ্রুপের সঙ্গে সম্পৃক্ত ব্যবসাগুলোর মধ্যে অন্যতম হলো- ফাস্টফুড, কোমল পানীয়, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক পণ্য, ওষুধ, সংবাদপত্র, চা শিল্প, বীমা ইত্যাদি। ট্রান্সকম গ্রুপের যাত্রা শুরু চা চাষের মাধ্যমে, যেটি এখন বাংলাদেশের অন্যতম একটি বড় করপোরেট প্রতিষ্ঠান।

এছাড়া লতিফুর রহমান নেসলে বাংলাদেশ, হোলসিম বাংলাদেশ এবং ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স ও ইনভেস্টমেন্টের চেয়ারম্যান। তিনি লিন্ডে বাংলাদেশ এবং এনজিও ব্র্যাকের গভর্নিং বোর্ডের পরিচালক। তিনি আইসিসি বাংলাদেশের সহ-সভাপতি। বাংলাদেশের বাজারে আন্তর্জাতিক ফাস্টফুড চেইন পিৎজা হাট ও কেন্টাকি ফ্রায়েড চিকেন (কেএফসি) প্রচলনের জন্য বিশেষভাবে পরিচিতি লাভ করেন লতিফুর রহমান।


রিটেলেড নিউজ

বীমা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ পপুলার লাইফের সিইও বি এম ইউসুফ আলী কালারস মাল্টিমিডিয়া স্টার এ্যাওয়ার্ড-২০২৬ এ ভূষিত

বীমা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ পপুলার লাইফের সিইও বি এম ইউসুফ আলী কালারস মাল্টিমিডিয়া স্টার এ্যাওয়ার্ড-২০২৬ এ ভূষিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি কালারস মাল্টিমিডিয়া কর্তৃক আয়োজিত প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁ-এ ক... বিস্তারিত

বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা করেছে প্রাইম লাইফ

বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা করেছে প্রাইম লাইফ

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: দেশের প্রখ্যাত রাজনীতিবিদ তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবা... বিস্তারিত

বিশ্বাসের উত্তরাধিকার ও দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব : বিজিআইসি এবং এমডি ও সিইও আহমেদ সাইফুদ্দীন চৌধুরী

বিশ্বাসের উত্তরাধিকার ও দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব : বিজিআইসি এবং এমডি ও সিইও আহমেদ সাইফুদ্দীন চৌধুরী

Bank Bima Shilpa

২৯ জুলাই, ১৯৮৫ সালে দেশের প্রথম বেসরকারি সাধারণ বীমা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে বাংলাদেশ জ... বিস্তারিত

বেগম রুখসানা সামাদ: এক অনন্য ব্যক্তিত্ব

বেগম রুখসানা সামাদ: এক অনন্য ব্যক্তিত্ব

Bank Bima Shilpa

সংখ্যায় কম হলেও দেশে গুণী মানুষ আছেন, তাই তো সমাজ এখনো সুন্দরভাবে চলছে। নীরবে নিভৃতে তাঁরা পরিপাশর... বিস্তারিত

রিক্সার শহর ঢাকা

রিক্সার শহর ঢাকা

Bank Bima Shilpa

শহর এবং গ্রামের অসম উন্নয়ন বাংলাদেশের সামগ্রীক উন্নয়নের একটি বড় বাধা। একটি গ্রামের আয়তন কত, সেখান... বিস্তারিত

নন-লাইফ বীমা শিল্প বিকাশে কিছু বাস্তব ভাবনা

নন-লাইফ বীমা শিল্প বিকাশে কিছু বাস্তব ভাবনা

Bank Bima Shilpa

নন-লাইফ বীমা শিল্পের সার্বিক অবস্থা বিবেচনা করলে আমার মনে হয় অর্থাৎ আমার ব্যক্তিগত মতামত, তা হলো ক... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত