শেয়ারবাজারের তালিকাভুক্ত ১৫ কোম্পানি লাভ-ক্ষতির তথ্য দিয়েছে 

Bank Bima Shilpa    ০৬:২১ পিএম, ২০২০-০৬-৩০    870


 শেয়ারবাজারের তালিকাভুক্ত ১৫ কোম্পানি লাভ-ক্ষতির তথ্য দিয়েছে 


    
 নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের জানুয়ারি-মার্চের ব্যবসায় লাভ-ক্ষতির তথ্য দিয়েছে শেয়ারবাজারের তালিকাভুক্ত ১৫ কোম্পানি। এর মধ্যে পাঁচটি কোম্পানি লোকসান করেছে। লাভে থাকা ১০টির মধ্যে আটটির মুনাফা আগের বছরের তুলনায় কমেছে।

কোম্পানিগুলোর পরিচালনাপর্ষদ সভা শেষে প্রকাশিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ প্রতিবেদন প্রকাশ হয়।

আইসিবি ইসলামী ব্যাংক

চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান করেছে ৯ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয় ১৬ পয়সা। সে হিসাবে আগের বছরের তুলনায় শেয়ারপ্রতি লোকসান ৭ পয়সা কমেছে।

আনলিমা ইয়ার্ন ডাইং

চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান করেছে ১৩ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয় ২৫ পয়সা।


তৃতীয় প্রান্তিকে লোকসান করায় নয় মাসের হিসাবে কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলনায় কমেছে। ২০১৯ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১১ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ৪১ পয়সা।

প্রাইম টেক্সটাইল

চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান করেছে ১ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয় ২১ পয়সা।

তৃতীয় প্রান্তিকে লোকসান করায় নয় মাসের হিসাবে কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলনায় কমেছে। ২০১৯ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৬ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ৬৯ পয়সা।

এটলাস বাংলাদেশ

চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান করেছে ২১ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয় ৪৪ পয়সা।

তৃতীয় প্রান্তিকে লোকসান করায় নয় মাসের হিসাবে কোম্পানিটির লোকসানের পাল্লা ভারী হয়েছে। ২০১৯ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ১৪ পয়সা।

ন্যাশনাল ফিড

চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান করেছে ৬ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয় ২৬ পয়সা।

তৃতীয় প্রান্তিকে লোকসান করায় নয় মাসের হিসাবে কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলনায় কমেছে। ২০১৯ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১৬ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ২৩ পয়সা।

পিপলস ইন্স্যুরেন্স

চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ৪৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪৫ পয়সা।

প্রিমিয়ার সিমেন্ট

চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ১৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৩৫ পয়সা।

তৃতীয় প্রান্তিকে মুনাফা কমায় নয় মাসের হিসাবেও কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলনায় কমেছে। ২০১৯ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা ৩৪ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ৩ টাকা ৯ পয়সা।

ফার কেমিক্যাল

চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ১২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৭ পয়সা।

তৃতীয় প্রান্তিকে মুনাফা কমায় নয় মাসের হিসাবেও কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলনায় কমেছে। ২০১৯ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৪৮ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ৮৯ পয়সা।

সী পাল বিচ রিপোর্ট

চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৬ পয়সা।

তৃতীয় প্রান্তিকে মুনাফা কমায় নয় মাসের হিসাবেও কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলনায় কমেছে। ২০১৯ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩৫ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ৫৮ পয়সা।

এইচ আর টেক্সটাইল

চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ৪৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৫৪ পয়সা।

তৃতীয় প্রান্তিকে মুনাফা কমায় নয় মাসের হিসাবেও কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলনায় কমেছে। ২০১৯ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা ৩১ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৩৭ পয়সা।

আইটিসি

চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ৩১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩৩ পয়সা।

তৃতীয় প্রান্তিকে মুনাফা কমায় নয় মাসের হিসাবেও কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলনায় কমেছে। ২০১৯ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা ৩ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৫ পয়সা।

কাশেম ইন্ডাস্ট্রিজ

চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ১০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১১ পয়সা।

তৃতীয় প্রান্তিকে মুনাফা কমলেও নয় মাসের হিসাবে কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলনায় বেড়েছে। ২০১৯ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৭৩ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ৫৬ পয়সা।

স্যালভো কেমিক্যাল

চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৫ পয়সা।

তৃতীয় প্রান্তিকে মুনাফা কমায় নয় মাসের হিসাবেও কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলনায় কমেছে। ২০১৯ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২৮ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ৪০ পয়সা।

ন্যাশনাল ব্যাংক

চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ৩১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৫ পয়সা।

নিটল ইন্স্যুরেন্স

চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ৮১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৮০ পয়সা।


রিটেলেড নিউজ

প্রাইম ইসলামী সিকিউরিটিজের ব্রোকারেজ হাউজের শুভ উদ্বোধন

প্রাইম ইসলামী সিকিউরিটিজের ব্রোকারেজ হাউজের শুভ উদ্বোধন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার মতিঝিলের সিটি সেন্টারে রবিবার (১ডিসেম্বর) বেলা ৩.৩০ ঘটিকায় প্রাইম ... বিস্তারিত

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি’র ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি’র ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : নন লাইফ  বীমা কোম্পানী কন্টিনেন্টাল ইনস্যুরেন্স পিএলসি’র ২৫তম বার্ষিক সাধা... বিস্তারিত

ফিনিক্স ইন্স্যুরেন্স পিএলসি’র ৩৯তম এজিএমএ ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ফিনিক্স ইন্স্যুরেন্স পিএলসি’র ৩৯তম এজিএমএ ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

Bank Bima Shilpa

বিশেষ প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত নন লাইফ  বীমা কোম্পানী  ফিনিক্স ইনস্যুরেন্স কোম্পা... বিস্তারিত

পিপলস্ ইন্স্যুরেন্স’র ৪৪৩ তম পরিচালনা পর্ষদ সভায় নগদ ১০.৫০ শতাংশ লভ্যাংশ ঘোষনা

পিপলস্ ইন্স্যুরেন্স’র ৪৪৩ তম পরিচালনা পর্ষদ সভায় নগদ ১০.৫০ শতাংশ লভ্যাংশ ঘোষনা

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পিপলস্ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড-এর ৪৪৩তম পরিচালনা পর্ষদের সভা ২৮এপ্রিল, ... বিস্তারিত

নিটল ইন্স্যুরেন্সের নতুন কোম্পানী সচিব মিজানুর রহমান এফসিএস

নিটল ইন্স্যুরেন্সের নতুন কোম্পানী সচিব মিজানুর রহমান এফসিএস

Bank Bima Shilpa

বিবিএস নিউজ: পুঁজিবাজারে তালিকাভুক্ত নন-লাইফ বীমা প্রতিষ্ঠান নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটে... বিস্তারিত

দ্রুত দাবী পরিশোধ হউক বীমা দিবসের অঙ্গীকার

দ্রুত দাবী পরিশোধ হউক বীমা দিবসের অঙ্গীকার

Bank Bima Shilpa

এসএম নুরুজ্জামান : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্নছিল অর্থনৈতিক মুক... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত