বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৬ এএম
নিজস্ব প্রতিবেদক
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত সীমান্ত ব্যাংক লিমিটেড ৪র্থ বার্ষিক সাধারণ সভায় ৪ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন দিয়েছে ব্যাংকটির শেয়ারহোল্ডারদের জন্য ।
মঙ্গলবার (৩০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সীমান্ত ব্যাংকের ৪র্থ বার্ষিক সাধারণ সভা সোমবার (২৯ জুন) অনুষ্ঠিত হয়। ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিজিবির মহাপরিচালক ও ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম। সভায় শেয়ারহোল্ডারদের জন্য ৪ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন দেয়া হয়। পাশাপাশি ব্যাংকের পরিচালকদের প্রতিবেদন, নিরীক্ষিত আর্থিক বিবরণী ও নিরীক্ষকের প্রতিবেদন অনুমোদন হয়। সভায় নিরীক্ষক নিয়োগ ও পরিচালকবৃন্দের নির্বাচন সম্পন্ন হয়।
ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল সাফিনুল ইসলাম বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট পরিস্থিতিতে বিভিন্ন খাতের বিজনেস মডেল নিয়ে নতুন করে ভাবতে হবে। বিদ্যমান পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে ব্যাংকের গ্রাহকদের জন্য নতুন নতুন সেবা ও ডেলিভারি চ্যানেল তৈরি করতে হবে। ঝুঁকির মুখে থাকা গ্রাহকদের পাশে দাঁড়াতে হবে। ব্যবসা-বাণিজ্যকে চাঙ্গা করে তোলার জন্য ব্যাংককে এগিয়ে আসতে হবে। ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনাকে নতুন করে সাজাতে হবে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুখলেসুর রহমান বলেন, ২০১৬ সালে যাত্রা শুরু করে গ্রাহকদের জন্য ইতোমধ্যে আমদানি-রফতানি বাণিজ্য ও রেমিট্যান্স সেবা প্রদানসহ সব ধরনের ব্যাংকিং সেবা চালু করতে সক্ষম হয়েছি। আমরা শুরু থেকে ডিজিটাল চ্যানেলের মাধমে গ্রাহক সেবা প্রদানে তৎপর ছিলাম। বর্তমানে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে আমাদের গ্রাহকরা ঘরে বসেই ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারছেন।
সভায় ব্যাংকের পরিচালক ও শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন। ডিজিটাল মাধ্যমে যুক্ত হয়েছিলেন ব্যাংকের নিরীক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সেকান্দর আলী: এবি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আরিফ বিল... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// ১২ কোটি পাওনার বিপরীতে সাউথইস্ট ব্যাংকের দায়ের করা মামলায়— চট্টগ্রাম অর্থঋ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রস্তাবিত ‘থ্রি জিরোস’ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২৩তম শাখার কার্য... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের চেয়ার... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত