বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৭ এএম
নিজস্ব প্রতিবেদক
বেশ কয়েকটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক অমানবিক সিদ্ধান্ত নিয়ে তাদের জ্যেষ্ঠ কর্মকর্তাদের পদত্যাগপত্র জমা দিতে বাধ্য করছে বলে জানিয়েছে ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (বিডব্লিউএবি)। সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও এবি ব্যাংক তাদের বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে পদত্যাগে বাধ্য করে।
সোমবার (২৯ জুন) বিডব্লিউএবি এক বিবৃতিতে এ তথ্য জানায়। ব্যাংকগুলোর এমন আচরণে উদ্বেগ জানিয়ে এ ধরনের সিদ্ধান্ত থেকে সরে আসতে ব্যাংকগুলোকে আহ্বান জানিয়েছে সংগঠনটি।
সংগঠনের প্রেসিডেন্ট কাজী মো. শফিকুর রহমানের পাঠানো বিবৃতিতে বলা হয়, করোনা মহামারির এ দুঃসময়ে সম্প্রতি দু-তিনটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক অমানবিক সিদ্ধান্ত নিয়ে তাদের জ্যেষ্ঠ কর্মকর্তাদের (যারা ১৫-২০ বছর ধরে ব্যাংকে সেবা দিয়ে আসছে) পদত্যাগপত্র জমা দিতে বাধ্য করছে। এ ধরনের পরিস্থিতির শিকার কয়েকজন ব্যাংক কর্মকর্তা তাদের অসহায়ত্বের কথা বিউব্লিউএবির কাছে জানিয়েছেন।
এ কর্মকর্তারা তাদের দীর্ঘ কর্মজীবনে আন্তরিকতার সঙ্গে সেবা দিয়েছে এবং ব্যাংকের বিকাশ ও উন্নয়নে ভূমিকা রেখেছে। তাদের ধারণা ছিল, ব্যাংকের স্বাভাবিক নিয়মে তারা অবসর গ্রহণ করবেন। কিন্তু হঠাৎ এ ধরনের সিদ্ধান্তে তারা গভীরভাবে মর্মাহত এবং অসহায় হয়ে পড়েছেন। বেসরকারি বাণিজ্যিক ব্যাংক কর্তৃপক্ষকে মানবিক দৃষ্টিকোণ এবং কর্মকর্তাদের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা ও সেবার বিষয়টি বিবেচনা করে তাদের পদত্যাগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং কোনো কর্মকর্তাকে পদত্যাগে বাধ্য না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে সংগঠনটি।
বিউব্লিউএবি বলছে, এ ধরনের সিদ্ধান্তের ফলে ব্যাংক কর্মকর্তারা হতাশ এবং কাজে আগ্রহ হারিয়ে ফেলবে। তারা দুশ্চিন্তাগ্রস্ত ও চাকরির নিরাপত্তাহীনতায় ভুগবে। ফলে ব্যাংকের স্বাভাবিক বিকাশ ও উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তদুপরি ওই ব্যাংকের মানবসম্পদ বিষয়ে নেতিবাচক মনোভাব তৈরি হবে। আমরা আশঙ্কা করছি, অন্য ব্যাংকের কর্মকর্তারা এ ধরনের ব্যাংকে যোগদান করতে ইচ্ছুক হবে না, এমনকি নতুন কর্মকর্তারাও যোগদানের বিষয়ে দ্বিতীয়বার ভাববেন। সর্বোপরি ওই ব্যাংকগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।
সেকান্দর আলী: এবি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আরিফ বিল... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// ১২ কোটি পাওনার বিপরীতে সাউথইস্ট ব্যাংকের দায়ের করা মামলায়— চট্টগ্রাম অর্থঋ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রস্তাবিত ‘থ্রি জিরোস’ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২৩তম শাখার কার্য... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের চেয়ার... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত