বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:৩০ এএম
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর খুলনা জোনের বিশেষ ভার্চুয়্যাল ব্যবসায় উন্নয়ন সম্মেলন ১৭ জুন ২০২০, বুধবার অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোঃ মাহবুব উল আলম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, মুহাম্মদ কায়সার আলী এবং মোঃ ওমর ফারুক খান। সম্মেলনে আরো বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, এ এ এম হাবিবুর রহমান, মোঃ সিদ্দিকুর রহমান ও মোঃ মোশাররফ হোসাইন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, আবুল ফয়েজ মুহাম্মাদ কামালুদ্দীন, মুহাম্মদ শাব্বির, মোঃ মাহবুব আলম, মুহাম্মদ সাঈদ উল্যাহ ও জি এম মোহাম্মদ গিয়াস উদ্দিন কাদের। খুলনা জোনপ্রধান মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে জোনের শাখাপ্রধানগণ সম্মেলনে অংশগ্রহণ করেন। জোনের সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রম ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে সাফল্যের ধারা অব্যাহত রাখতে সম্মেলনে নির্দেশনা দেয়া হয়।
মোঃ মাহবুব উল আলম প্রধান অতিথির ভাষণে বলেন, কোন সংকটই চিরস্থায়ী নয়। সকল সংকটেরই সমাধান আছে। কিন্তু এ সংকটে নিজেদেরকে সঠিকভাবে পরিচালনা করতে হবে। দেশের ক্ষয়-ক্ষতির পরিমাণ নি¤œ পর্যায়ে রাখার লক্ষ্যে চলমান পরিস্থিতির শুরু থেকেই মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক, সময়োপযোগী ও বিচক্ষণ সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। ব্যাংকিং সেক্টরকে সময়োপযোগী দিক-নির্দেশনা দেয়ার জন্য তিনি গভর্নরসহ কেন্দ্রীয় ব্যাংক ও অন্যান্য সকল নিয়ন্ত্রণকারী সংস্থার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
আমানত ও রেমিট্যান্স আহরণের প্রবৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন ইসলামী ব্যাংক শীঘ্রই লক্ষ কোটি টাকা আমানতের ব্যাংকে পরিণত হতে যাচ্ছে। ইসলামী ব্যাংকের শাখাগুলোর পাশাপাশি সহশ্রাধিক এজেন্ট ব্যাংকিং আউটলেট রেমিট্যান্স আহরণকে দ্রুত, সহজ ও নিরাপদ করেছে। তিনি বলেন, ইসলামী ব্যাংকের প্রতি প্রবাসী, গ্রাহক, শুভানুধ্যায়ী ও জনগণের অবিচল আস্থা, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক সেবা এবং ব্যাংকের সুযোগ্য বোর্ড অব ডাইরেক্টরসের সময়োপযোগী নির্দেশনার জন্য সংকটের সময়েও প্রতিষ্ঠানটি ব্যবসায়ের সকল সূচকে ভালো করছে। মানুষের সেবায় আত্মনিয়োগ করে ইসলামী ব্যাংক, ব্যাংকিং খাত ও সর্বোপরি সারাদেশে যারা স্বাস্থঝুঁকিতে পড়েছেন এবং মৃত্যুবরণ করেছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
সেকান্দর আলী: এবি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আরিফ বিল... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// ১২ কোটি পাওনার বিপরীতে সাউথইস্ট ব্যাংকের দায়ের করা মামলায়— চট্টগ্রাম অর্থঋ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রস্তাবিত ‘থ্রি জিরোস’ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২৩তম শাখার কার্য... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের চেয়ার... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত