বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৬ এএম
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)’র প্রতিষ্ঠাতা অর্থ সম্পাদক ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা বিশিষ্ট বীমা ব্যক্তিত্ব জামাল এম এ নাসের এর মৃত্যুতে শোক প্রকাশ করেছে মূখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার ভোররাত ৩টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিআইএফ’র শোক বার্তায় বলা হয়, জামাল এম এ নাসের তার বর্ণাঢ্য কর্ম জীবনে বীমা শিল্পের উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা করেছেন, যা বীমা জগতে অনুস্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশের বীমা শিল্পের বিকাশ ও অগ্রগতিতে তিনি অনন্য ও অসাধারণ ভূমিকা পালন করেছেন, তা জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। তার কর্ম জীবনে বীমা শিল্পের উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছিলেন। তার মৃত্যুতে বীমা শিল্প অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে।
বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের পক্ষ থেকে আমরা তার রুহের মাগফেরাত কামনা এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। একইসাথে মহান আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করি তিনি যেন তার পরিবারকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি দান করেন। বিআইএফ’র প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী শোক বার্তায় স্বাক্ষর করেছেন।
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বৃহত্তর ... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বীমা গ্রাহকের দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা প... বিস্তারিত