জামাল এম এ নাসেরের মৃত্যুতে বিআইএ’র শোক

Bank Bima Shilpa    ০৪:৪১ পিএম, ২০২০-০৬-২১    914

 জামাল এম এ নাসেরের মৃত্যুতে বিআইএ’র শোক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র নির্বাহী কমিটির সদস্য এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা বিশিষ্ট বীমা ব্যক্তিত্ব জামাল এম এ নাসের এর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার ভোররাত ৩টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের শোক বার্তায় বলা হয়েছে, জামাল এম এ নাসেরের মৃত্যুতে বিআইএ’র নির্বাহী কমিটির সকল সদস্য, কর্মকর্তা-কর্মচারী, বীমা শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ গভীরভাবে শোকাহত। তার অকাল মৃত্যুতে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। মরহুমের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধাসহ আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীরভাবে সমেবেদনা জ্ঞাপন করেছে।

জামাল এম এ নাসের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে ১৯৮৪ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন। তারপর তিনি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সে একচ্যুয়ারিয়াল সহকারী হিসেবে কর্মজীবন শুরু করেন ১৯৮৬ সালে। পরবর্তীতে বিভিন্ন বীমা কোম্পানির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তন্মধ্যে সন্ধানী লাইফ, প্রগ্রেসিভ লাইফ, গোল্ডেন লাইফ এবং সর্বশেষ ন্যাশনাল লাইফে ২০১২ সাল থেকে মূখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।

তিনি ২০১৯ সাল থেকে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে বীমা শিল্পের সার্বিক উন্নতি ও বীমা শিল্পকে শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠা করার জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বীমা শিল্পে গুরুত্বপূর্ণ অবদানের কথা ইন্স্যুরেন্স পরিবার কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। তার মৃত্যুতে বীমা শিল্প একজন নিষ্ঠাবান বীমা কর্মীকে হারালো, যা বীমা শিল্পের জন্য অপূরণীয় ক্ষতি।

রিটেলেড নিউজ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত

ন্যাশনাল লাইফের ৭ কোটি ২৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

ন্যাশনাল লাইফের ৭ কোটি ২৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বৃহত্তর ... বিস্তারিত

পপুলার লাইফের বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বীমা গ্রাহকের দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা প... বিস্তারিত

সর্বশেষ