ইসলামী ব্যাংকের রংপুর জোনের বিশেষ ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

Bank Bima Shilpa    ০৬:৪৬ পিএম, ২০২০-০৬-১৬    896


ইসলামী ব্যাংকের রংপুর জোনের বিশেষ ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

 

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর রংপুর জোনের বিশেষ ভার্চুয়্যাল ব্যবসায় উন্নয়ন সম্মেলন ১৪ জুন ২০২০, রবিবার অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোঃ মাহবুব উল আলম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, মুহাম্মদ কায়সার আলী এবং মোঃ ওমর ফারুক খান। সম্মেলনে আরো বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, মোঃ সালেহ ইকবাল, মোঃ সিদ্দিকুর রহমান ও মোঃ মোশাররফ হোসাইন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, আবুল ফয়েজ মুহাম্মাদ কামালুদ্দীন, মুহাম্মদ শাব্বির, মোঃ মাহবুব আলম, মুহাম্মদ সাঈদ উল্যাহ ও জি এম মোহাম্মদ গিয়াস উদ্দিন কাদের। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রংপুর জোনপ্রধান মীর রহমত উল্লাহ । জোনের শাখাপ্রধানগণ সম্মেলনে অংশগ্রহণ করেন। জোনের সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রম ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে সাফল্যের ধারা অব্যাহত রাখতে সম্মেলনে নির্দেশনা দেয়া হয়। 

মোঃ মাহবুব উল আলম প্রধান অতিথির ভাষণে বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে অর্থনীতিকে চাঙ্গা করতে ও মানুষের প্রয়োজন পূরণে মাননীয় প্রধানমনত্রীর নেতৃত্বে সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে যা অত্যন্ত প্রশংসনীয়। কেন্দ্রীয় ব্যাংকের গভর্ণরের নেতৃত্বে সকল ঊর্ধ্বতন নির্বাহীর নিরলস প্রচেষ্টায় ব্যাংকিং খাত সঠিক দিকনির্দেশনা পেয়েছে। তিনি স্বাস্থ্যকর্মী, প্রশাসন, অন্যান্য পরিসেবা প্রদানকারী প্রতিষ্ঠান, ব্যাংকার ও সংবাদকর্মীসহ যারা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবা করেছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি করোনা দূর্যোগকালীন সময়ে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারিদের আন্তরিক, দরদী ও দায়িত্বপূর্ণ গ্রাহক সেবার কথা উল্লেখ করে বলেন, এ ব্যাংকের প্রতি অতীতের চেয়ে গ্রাহকদের আস্থা আরো বৃদ্ধি পেয়েছে। ব্যাংকের আমানত ও রেমিট্যান্স প্রবাহে তার প্রতিফলন ঘটেছে। অতীতে যেমন ব্যাংক জাতিয় ও আন্তর্জাতিক সুনাম অর্জন করেছে, আগামীতেও উন্নত সেবার মাধ্যমে জনগণ, নিয়ন্ত্রক সংস্থা, প্রবাসী, রেমিট্যান্স সেবাদানকারী সংস্থা, আন্তর্জাতিক ব্যাংক ও প্রতিষ্ঠানের আস্থা ধরে রাখতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।    

তিনি বলেন,  ব্যাংকার ও গ্রাহক উভয়কেই স্বাস্থ্যবিধি পরিপালন করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে। ইসলামী ব্যাংকের প্রতি ভালবাসা, ত্যাগ ও নিষ্ঠার সাথে কাজ করার জন্য তিনি ব্যাংকের কর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেন ও আগামী দিনে আরো বেশি মানুষের কাছে প্রযুক্তিসমৃদ্ধ সেবা পৌঁছে দেয়ার আহ্বান জানান। 


রিটেলেড নিউজ

আরিফ বিল্লাহ আদিল চৌধুরী এবি ব্যাংকের নতুন এমডি

আরিফ বিল্লাহ আদিল চৌধুরী এবি ব্যাংকের নতুন এমডি

Bank Bima Shilpa

সেকান্দর আলী: এবি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আরিফ বিল... বিস্তারিত

ঋণ খেলাপির দায়ে ওয়ান ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাঈদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঋণ খেলাপির দায়ে ওয়ান ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাঈদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// ১২ কোটি পাওনার বিপরীতে সাউথইস্ট ব্যাংকের দায়ের করা মামলায়— চট্টগ্রাম অর্থঋ... বিস্তারিত

'থ্রি জিরোস’ লক্ষ্য বাস্তবায়নে নতুন পণ্য চালু করল ইউসিবি ব্যাংক

'থ্রি জিরোস’ লক্ষ্য বাস্তবায়নে নতুন পণ্য চালু করল ইউসিবি ব্যাংক

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রস্তাবিত ‘থ্রি জিরোস’ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্... বিস্তারিত

মোহাম্মদ নূরুল আমিন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান

মোহাম্মদ নূরুল আমিন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ... বিস্তারিত

নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ব্যাংকের ২২৩তম শাখা উদ্বোধন

নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ব্যাংকের ২২৩তম শাখা উদ্বোধন

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২৩তম শাখার কার্য... বিস্তারিত

আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ব্যাংক'র চেয়ারম্যান নির্বাচিত

আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ব্যাংক'র চেয়ারম্যান নির্বাচিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের চেয়ার... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত