অজিদের লঙ্কা জয়

   ০২:২৭ পিএম, ২০১৯-০৬-১৬    901


অজিদের লঙ্কা জয়

অধিনায়ক অ্যারন ফিঞ্চের দূর্দান্ত ১৫৩ রান, আর স্টিভ স্মিথের অনবদ্য ৭৩ রানে ভর করে ওভালে শ্রীলঙ্কাকে হারালো অস্ট্রেলিয়া। ব্যাটের পর বল হাতে মিচেল স্টার্কের আগুনে বোলিংয়ে বাজিমাত করে অজিরা। তাতে শ্রীলঙ্কাকে ৮৭ রানে হারিয়ে বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত রাখলো ক্যাঙ্গারুরা। 

শনিবার ওভালে টস জিতে প্রথমে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠান লঙ্কান অধিনায়ক দিমুথে করুনারত্নে। ব্যাট হাতে শুরুতেই ডেভিড ওয়ার্নার ও অ্যারোন ফিঞ্চ জুটি অস্ট্রেলিয়াকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দেন। ওয়ার্নার ২৬ আর উসমান খাজা ১০ দ্রুত ফিরে যান ধনঞ্জয় ডি’সিলভার বলে।

এরপর অস্ট্রেলিয়াকে বড় রান তুলতে সাহায্য করেন ফিঞ্চ-স্মিথ জুটি। ১৩২ বলে ১৫৩ রানের অনবদ্য ইনিংস খেলেন ফিঞ্চ। ১৫টি চার ও ৫টি ছ্ক্কায় সাজানো অজি অধিনায়কের ইনিংস। স্মিথ ফিরে যান ৭৩ রান করে। এরপর গ্লেন ম্যাক্সওয়েল শেষ দিকে ২৫ বলে অপরাজিত ৪৬ রানের ইনিংস খেললে, ৭ উইকেট হারিয়ে ৩৩৪ রান তোলে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার হয়ে ধনঞ্জয় ডি’সিলভা ও ইসরু উদানা ২টি করে উইকেট নেন।

৩৩৫ রানের টার্গেট নেমে শ্রীলঙ্কার শুরুটাও ভালো করেছিলেন অধিনায়ক দিমুথ করুণারত্নে আর কুশল পেরেরা। ওপেনিং জুটিতে ১১৫ রান তোলেন তারা। কিন্তু ৫২ রানে স্টার্কের বলে বোল্ড হয়ে ফিরলেন পেরেরা। এরপর থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। অধিনায়ক করুণারত্নেও ৩ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করলেন। ৯৭ রানে আউট হন তিনি। কুশল মেন্ডিস ৩০ রানে আর কেউ বড় রান করতে পারেননি। শেষ পর্যন্ত ২৪৭ রানে অল আউট হয় শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক ৪টি ও কেন রিচার্ডসন ৩টি উইকেট পান।

ভারতের কাছে হারের পর পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপে পয়েন্ট টেবিলে সবার ওপরে এখন অস্ট্রেলিয়া। ৫ ম্যাচে অজিদের পয়েন্ট এখন ৮।

 

সূত্র: বাংলাদেশের খেলা


রিটেলেড নিউজ

আন্তঃবিদ্যালয় চূড়ান্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আন্তঃবিদ্যালয় চূড়ান্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

Bank Bima Shilpa

  নাজমুল হাসান রুমটুরিড একটি আন্তর্জাতিক উন্নয়ন সংগঠন যা বাংলাদেশ সহ বিশ্বেও ১৬টি দেশে শিশুদ... বিস্তারিত

ইনিংস ব্যবধানে বড় জয় পেলো ইসলামী ব্যাংক ইস্ট জোন   

ইনিংস ব্যবধানে বড় জয় পেলো ইসলামী ব্যাংক ইস্ট জোন   

Bank Bima Shilpa

তামিম ইকবালের ঐতিহাসিক রেকর্ড, মুমিনুলের দৃঢ় ব্যাটিং এবং স্পিনার তাইজুল ও নাঈমের অসাধারণ বোলিং ন... বিস্তারিত

অন্য কেউ যেন আমার মতো ভুল  না করে : সাকিব

অন্য কেউ যেন আমার মতো ভুল  না করে : সাকিব

Staff Reporter

            মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাকিব আল হাসানের যেই পরিসংখ্যান, তাকে ... বিস্তারিত

২ বছরের জন্য সাকিবকে নিষিদ্ধ করলো আইসিসি

২ বছরের জন্য সাকিবকে নিষিদ্ধ করলো আইসিসি

Bank Bima Shilpa

২ বছরের জন্য সাকিবকে নিষিদ্ধ করলো আইসিসি  ক্রীড়া প্রতিবেদক তবে দোষ স্বীকার করার কারণে দুই বছর... বিস্তারিত

আত্মহত্যা’ করতে চেয়েছিলেন পাকিস্তানের কোচ!

আত্মহত্যা’ করতে চেয়েছিলেন পাকিস্তানের কোচ!

গত ১৬ জুন ভারতের কাছে ৮৯ রা‌নে হেরে যায় পাকিস্তান। আর তার পরই শুরু হয় প্রবল সমালোচনা ও ক্ষিপ্ত ভক্... বিস্তারিত

আজই ফ্রান্স-সুইজারল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা সাকিবের

আজই ফ্রান্স-সুইজারল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা সাকিবের

সাকিব আল হাসান তার ক্যারিয়ারের সেরা ফর্মে। সেটাও আবার বিশ্বকাপের মতো বড় মঞ্চে। বিশ্বসেরা অলরাউন্... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত