শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ৬ আগস্ট পর্যন্ত

Bank Bima Shilpa    ০৪:১৫ পিএম, ২০২০-০৬-১৫    1213


শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ৬ আগস্ট পর্যন্ত


নিজস্ব প্রতিবেদক    

করোনাভাইরাস পরিস্থিতির কারণে স্কুল-কলেজসহ শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে। আগামী ৬ আগস্ট পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

সোমবার (১৫ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়েরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে শিক্ষার্থীদের সার্বিক সুরক্ষা ও নিরাপত্তার কথা বিবেচনা করে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ছুটি আগামী ৬ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।

দেশে করোনাভাইরাসের বিস্তার হওয়ার পরিপ্রেক্ষিতে গত ১৭ মার্চ থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এরপর দফায় দফায় ছুটি বাড়িয়ে ১৫ জুন অর্থাৎ সোমবার পর্যন্ত করা হয়।

মাঝে ১ জুন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক, রক্ষণাবেক্ষণ জাতীয় কর্মকাণ্ড এবং শিক্ষার্থী ভর্তির অনুমোদন দেয়া হয়। আর ছুটি আজ শেষ হওয়ার কথা থাকলেও করোনা সংক্রমিত রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকায় তা বাড়ানো হলো ৬ আগস্ট পর্যন্ত।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, করোনা মহামারি আকারে ধারণ করায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে শিক্ষার্থীদের হুমকির মধ্যে ফেলা হবে না। প্রতিদিন সংসদ টিভিতে ক্লাস সম্প্রচার করা হচ্ছে, বাসায় বসে তারা পাঠগ্রহণ চালিয়ে যাবে। বর্তমানে শিক্ষার্থীদের বাসায় রেখে কীভাবে পরীক্ষা নেয়া সম্ভব সে বিষয়েও চিন্তাভাবনা করা হচ্ছে।


রিটেলেড নিউজ

রোটারি ক্লাব অব ঢাকা আহসান মঞ্জিল এর সিলভার ক্লাব অ্যাওয়ার্ড অর্জন

রোটারি ক্লাব অব ঢাকা আহসান মঞ্জিল এর সিলভার ক্লাব অ্যাওয়ার্ড অর্জন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশের বার্ষিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে রোটারি ক্লাব ... বিস্তারিত

কোম্পানি সেক্রেটারি হিসেবে ক্যারিয়ার গড়ার উপায়

কোম্পানি সেক্রেটারি হিসেবে ক্যারিয়ার গড়ার উপায়

Bank Bima Shilpa

কোম্পানি সেক্রেটারি হিসেবে ক্যারিয়ার গড়ার উপায়   মো. নূর-উল-আলম, এসিএস: বর্তমানে সর্বোচ্চ গতানুগ... বিস্তারিত

নাসায় চাকরী পেয়েছে বাংলাদেশের মাহজাবিন

নাসায় চাকরী পেয়েছে বাংলাদেশের মাহজাবিন

Samsuddin Chowdhury

  ঢাকা: যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পেয়... বিস্তারিত

ক্যারিয়ার হিসাবে মার্চেন্ডাইজিং

ক্যারিয়ার হিসাবে মার্চেন্ডাইজিং

Bank Bima Shilpa

ক্যারিয়ার হিসাবে মার্চেন্ডাইজিং : RMG সেক্টরে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে সবচেয়ে আকর্ষণীয় ক্ষেত... বিস্তারিত

ক্যারিয়ার পরিকল্পনা

ক্যারিয়ার পরিকল্পনা

Admin

অধিকাংশ মানুষের ক্যারিয়ার গড়ার কারিগর সে নিজেই। সবারই স্বপ্ন থাকে ভালো কর্মক্ষেত্র সৃষ্টি করার। ... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত