বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ০১:৫০ এএম
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর বগুড়া জোনের বিশেষ ভার্চুয়্যাল ব্যবসায় উন্নয়ন সম্মেলন ৮ জুন ২০২০, সোমবার অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোঃ মাহবুব উল আলম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, মুহাম্মদ কায়সার আলী এবং মোঃ ওমর ফারুক খান। সম্মেলনে আরো বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, এ এ এম হাবিবুর রহমান, মোঃ সিদ্দিকুর রহমান ও মোঃ মোশাররফ হোসাইন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, আবুল ফয়েজ
মুহাম্মাদ কামালুদ্দীন, মুহাম্মদ শাব্বির, মোঃ মাহবুব আলম, মুহাম্মদ সাঈদ উল্যাহ ও জি এম মোহাম্মদ গিয়াস উদ্দিন কাদের। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বগুড়া জোনপ্রধান মোঃ আব্দুস সোবহান। জোনের শাখাপ্রধানগণ সম্মেলনে অংশগ্রহণ করেন। জোনের সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রম ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে সাফল্যের ধারা অব্যাহত রাখতে সম্মেলনে নির্দেশনা দেয়া হয়।
মোঃ মাহবুব উল আলম প্রধান অতিথির ভাষণে বলেন, মানুষের জীবন এবং জীবিকার নিশ্চয়তার লক্ষ্যে জাতীয় নির্দেশনার আলোকে ইসলামী ব্যাংক সর্বোচ্চ পেশাদারিত্ব ও দক্ষতার সাথে জনগণকে সেবা প্রদান করে যাচ্ছে। চলমান এই পরিস্থিতির শুরু থেকেই মানুষের জীবন-জীবিকার নিশ্চয়তা প্রদান, অর্থের প্রবাহ ও ব্যবসায়িক কর্মকান্ড অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক, সময়োপযোগী ও বিচক্ষণ সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। এছাড়া ব্যাংকিং সেক্টরকে সঠিক পথে পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংকের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। মানুষের সেবায় আত্বনিয়োগ করে ইসলামী ব্যাংক, ব্যাংকিং খাত সর্বোপরি সারাদেশে যারা স্বাস্থঝুঁকিতে পড়েছেন, মৃত্যুবরণ করেছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
তিনি বলেন, দেশের সর্ববৃহৎ ব্যাংক এবং স্ট্রংগেস্ট ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংক যথার্থ ভুমিকা পালন করে চলেছে। তিনি বলেন, পরিবর্তিত বিধিবিধান পরিপালন ও স্বাস্থ্যবিধি মেনে প্রতিনিয়ত নিজেদেরকে আরো বেশি মানুষের সেবায় নিয়োজিত করতে হবে। মানুষের কল্যাণের জন্য ব্যাংকিং, এই বিষয়টিকে প্রাধান্য দিয়ে সময়োপযোগী, আন্তরিক ও মানবিক সেবা দিতে কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।
তিনি বলেন, ব্যাংকের বিকল্প ব্যাংকিং সেবাকে মানুষের দোর গড়ায় আরো বেশি পৌঁছে দিতে হবে। বিশেষ এই মুহূর্তে ব্যাংকের আমানত ও রেমিট্যান্স আহরণের প্রবৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ইসলামী ব্যাংকের প্রতি জনগণের অবিচল আস্থা এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক সেবার জন্যই আজকের এ অর্জন সম্ভব হয়েছে।
নিজস্ব প্রতিবেদক// ১২ কোটি পাওনার বিপরীতে সাউথইস্ট ব্যাংকের দায়ের করা মামলায়— চট্টগ্রাম অর্থঋ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রস্তাবিত ‘থ্রি জিরোস’ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২৩তম শাখার কার্য... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের চেয়ার... বিস্তারিত
বিবিএস নিউজ: ডাচ্-বাংলা ব্যাংকের ২০২৪ সালের শাখা ব্যবস্থাপক সম্মেলন ২৭ ও ২৮ জানুয়ারি ২০২৪ ইং তারিখ... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ আসন থেকে এমপি নির্বাচিত হওয়ায় বাংলাদে... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত নন-লাইফ বীমা প্রতিষ্ঠান কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পি... বিস্তারিত
মোঃ আকতার, চেয়ারম্যান, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড Prepare to be a good person before becoming a great person. শৈশবকাল থে... বিস্তারিত
সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিয়তপুর-১ আসনে বিপুল ভোটে বেসরকারিভাবে বিজীয় হ... বিস্তারিত