সিটি ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ১৬ শতাংশ কমবে জুলাই থেকে

Bank Bima Shilpa    ০২:৩৪ পিএম, ২০২০-০৬-১৩    1014


 সিটি ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ১৬ শতাংশ কমবে জুলাই থেকে

 

নিজস্ব প্রতিবেদক    

কর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে সিটি ব্যাংকে।করোনার প্রাদুর্ভাবে আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে কর্মীদের ১৬ শতাংশ বেতন-ভাতা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি খাতের দ্য সিটি ব্যাংক লিমিটেড। 

ব্যাংক সূত্রে জানা গেছে, সিটি ব্যাংক কর্মীদের বেতন ও অন্যান্য সুবিধা ১৬ শতাংশ কমাবে। এর মধ্যে বেতন কমানো হয়েছে ১০ শতাংশ। আর অন্যান্য সুযোগ-সুবিধা ৬ শতাংশ। ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত ইনক্রিমেন্ট ও ইনসেনটিভ/পারফরম্যান্স বোনাসও বন্ধ করা হয়েছে। এটি চলতি বছরের জুলাই থেকেই কার্যকর হবে, যা ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে।

বৃহস্পতিবার (১১ জুন) সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসরুর আরেফিন ব্যাংকের অর্ধশত জ্যেষ্ঠ কর্মীকে ডেকে বেতন কমানোর ঘোষণা দিয়েছেন। 

এ বিষয়ে জানতে চাইলে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাশরুর আরেফিন  বলেন, করোনার কারণে এখন নতুন কোনো ব্যবসা নেই। অন্যদিকে সব ঋণের সুদহার ৯ শতাংশে নামিয়ে আনায় আয় কমে গেছে। ব্যয় বেড়ে ৬৬ শতাংশে দাঁড়িয়েছে। ১০০ টাকার আয়ে ৬৬ টাকা ব্যয় করতে হচ্ছে। এখন ব্যাংক বাঁচাতে ব্যয় কমানো ছাড়া উপায় নেই। এসব বিবেচনায় কর্মীদের চাকরি থেকে ছাঁটাই না করতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ২২ জুন পর্ষদ সভায় এটি চূড়ান্ত হবে।

তিনি বলেন, কর্মীদের আগামী বছরের পারফরম্যান্স বোনাস ও ইনক্রিমেন্ট বাতিল করা হয়েছে। কর্মীদের বেতন কমেছে মূলত ১০ শতাংশ। তবে ৩০ হাজার টাকার নিচে বেতন পায় এমন কর্মীর বেতন- বোনাস কমবে না বলে জানান তিনি।

এদিকে ব্যাংকের একাধিক কর্মকর্তা জানান, প্রতি বছর শত শত কোটি টাকা আয় করে সিটি ব্যাংক। এখন মহামরি চলছে, এটা বাংলাদেশে নয় বিশ্বব্যাপী সমস্যা। এ সময়ে কর্মীদের বেতন কমানো তাদের ওপর বাড়তি চাপ ছাড়া কিছুই না। কারণ দিন দিন জীবনযাত্রার ব্যয় বাড়ছে। এখন বেতন কমলে চাকরি ছাড়তে হবে বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান অনেকে।


সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সারের এজেন্ডা বাস্তবায়নে কর্মীদের কথা চিন্তা না করেই এমডি মাসরুর আরেফিন এ সিদ্ধান্ত নিয়েছেন বলে ক্ষোভ প্রকাশ করেন ঊর্ধ্বতন বেশ কয়েকজন কর্মকর্তা।

ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংকে কর্মরত রয়েছেন সাড়ে চার হাজার কর্মকর্তা-কর্মচারী। যাদের বেতন-ভাতা প্রদানে সিটি ব্যাংকের বছরে ব্যয় হয় প্রায় সাড়ে ৫০০ কোটি টাকা। চলতি বছরের জুন মাস থেকে বেতন-ভাতা প্রায় ১৬ শতাংশ কমানো হলে বছরে খরচ কমবে ১০০ কোটি টাকা। বেতন ভাতা কমানোর এ খবর ছড়িয়ে পড়ায় ব্যাংকের সর্বস্তরের কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।


রিটেলেড নিউজ

এবি ব্যাংকের পাগলা শাখা নতুন আঙ্গিকে উদ্বোধন

এবি ব্যাংকের পাগলা শাখা নতুন আঙ্গিকে উদ্বোধন

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: এবি ব্যাংক পিএলসি.-এর পাগলা শাখা সম্প্রতি সম্পূর্ণ নতুন আঙ্গিকে উদ্বোধন করা হয়ে... বিস্তারিত

আরিফ বিল্লাহ আদিল চৌধুরী এবি ব্যাংকের নতুন এমডি

আরিফ বিল্লাহ আদিল চৌধুরী এবি ব্যাংকের নতুন এমডি

Bank Bima Shilpa

সেকান্দর আলী: এবি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আরিফ বিলà... বিস্তারিত

ঋণ খেলাপির দায়ে ওয়ান ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাঈদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঋণ খেলাপির দায়ে ওয়ান ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাঈদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// ১২ কোটি পাওনার বিপরীতে সাউথইস্ট ব্যাংকের দায়ের করা মামলায়— চট্টগ্রাম অর্থঋà¦... বিস্তারিত

'থ্রি জিরোস’ লক্ষ্য বাস্তবায়নে নতুন পণ্য চালু করল ইউসিবি ব্যাংক

'থ্রি জিরোস’ লক্ষ্য বাস্তবায়নে নতুন পণ্য চালু করল ইউসিবি ব্যাংক

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রস্তাবিত ‘থ্রি জিরোস’ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্... বিস্তারিত

মোহাম্মদ নূরুল আমিন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান

মোহাম্মদ নূরুল আমিন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ... বিস্তারিত

নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ব্যাংকের ২২৩তম শাখা উদ্বোধন

নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ব্যাংকের ২২৩তম শাখা উদ্বোধন

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২৩তম শাখার কার্য... বিস্তারিত

সর্বশেষ

PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance

PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance

Bank Bima Shilpa

PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance ... বিস্তারিত

সেপ্টেম্বরে মোট দুর্ঘটনা ৪৪২, নিহত ৪২৩ আহত ৬৭৪ দুর্গাপুজায় নিরাপদ যাত্রার প্রত্যাশা জেওএসপি'র

সেপ্টেম্বরে মোট দুর্ঘটনা ৪৪২, নিহত ৪২৩ আহত ৬৭৪ দুর্গাপুজায় নিরাপদ যাত্রার প্রত্যাশা জেওএসপি'র

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিà¦... বিস্তারিত

ময়নমসিংহ অঞ্চলে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

ময়নমসিংহ অঞ্চলে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত